ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

১. মসজিদের চুরি হওয়া টাকাসহ গ্রেফতার দুই ব্যক্তি


১. মসজিদের চুরি হওয়া টাকাসহ গ্রেফতার দুই ব্যক্তি

চট্টগ্রাম নগরীর সদরঘাট থানা এলাকায় একটি জামে মসজিদের অফিস কক্ষ থেকে ২ লাখ ২০ হাজার টাকা চুরির ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। মসজিদের ইমাম তামজিদ রহমান শুক্রবার জুমার নামাজের আগে অফিস কক্ষে ২ লাখ ২০ হাজার টাকা রেখে দেয়ার পর আসরের নামাজ শেষ হয়ে যাওয়ার পর ওই কক্ষে গিয়ে টাকা না পেয়ে চুরির বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য সিসিটিভি ফুটেজ দেখে। পরে রাত সাড়ে ৯টার দিকে মসজিদের ইমাম সদরঘাট থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে সদরঘাট থানা পুলিশ ফুটেজ বিশ্লেষণ করে আরিফ (৩৬) নামের একজনকে শনাক্ত করে। এরপর হালিশহর ঈদগাহ বরফকল এলাকার সোনা শাহ মাজারের সংলগ্ন শফি সওদাগরের বাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশ আরিফকে আটক করে এবং তার কাছ থেকে ১ লাখ ২৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করে। এছাড়া, তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুরির ঘটনায় জড়িত মো. সুমন (৩৬) নামের একজনকে আটক করে, যার কাছে চুরির আরও ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়।

সদরঘাট থানার ওসি মুহাম্মদ শরীফ বলেন, "মসজিদের টাকা চুরির অভিযোগ পাওয়ার পরপরই সিসিটিভি ফুটেজ দেখে আসামি শনাক্ত ও আটক করা হয়। দুই আসামির কাছ থেকে ১ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।"

আরও পড়ুন: চট্টগ্রামে মোটরসাইকেলে এসে যুবক ইমতিয়াজ সুলতানকে গুলি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শহীদ জিয়ার আদর্শে ঐক্যবদ্ধ হয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে : মৎস্য প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৯:০০ পি.এম


শহীদ জিয়ার আদর্শে ঐক্যবদ্ধ হয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে : মৎস্য প্রতিমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে তাদের সকলকে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রয়োজনীয়তা রয়েছে।

আজ শনিবার, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) পরিবারের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ‘জীবন, কর্ম ও আদর্শ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এই বক্তব্য প্রদান করেন।

এবং এ সময় তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের প্রতি তার গভীর ভালোবাসার উদাহরণ প্রতিষ্ঠা করেছিলেন। তিনি যে শুধু স্বাধীনতার ঘোষণা দিয়েছেন তা নয়, নিজে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে যুদ্ধের নেতৃত্বও দিয়েছেন। দেশ স্বাধীন হওয়ার পর, তিনি নিজের দায়িত্বে ফিরে গিয়েছিলেন। এই প্রসঙ্গে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, তাঁর মধ্যে কখনো ক্ষমতার লোভ ছিল না। তিনি রাষ্ট্রকে দুর্ভিক্ষের হাত থেকে উদ্ধার করে খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার পথে এগিয়ে নিয়ে গেছেন এবং দেশের চাহিদা পূরণ করতে বিদেশেও রপ্তানি করেছেন।

প্রতিমন্ত্রী এও বলেন, শহীদ জিয়ার অনুপস্থিতিতে বেগম খালেদা জিয়া দীর্ঘ ১৭ বছর নির্যাতন ও নিপীড়ন সহ্য করে গণতন্ত্রের পক্ষে কার্যক্রম চালিয়ে গেছেন। বিএনপিকে কেউ ফ্যাসিস্ট বলে অভিহিত করতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না। ‘করব কাজ, গড়ব দেশ-সবার আগে বাংলাদেশ’-এই স্লোগানকে সামনে রেখে শহীদ জিয়ার যোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের প্রত্যাশা পূরণ করার জন্য সকলকে একসাথে কাজ করতে হবে।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

বিশেষ আলোচক হিসেবে ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহিদুল ইসলাম।

সভায় সভাপতিত্ব করেন মাভাবিপ্রবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির।

বিশেষ আলোচকের বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহিদুল ইসলাম বলেন, জিয়াউর রহমান ছিলেন একজন সাহসী রাষ্ট্রনায়ক ও দূরদর্শী নেতা। তাঁর কর্মময় জীবন, দেশপ্রেম এবং নেতৃত্বগুণ নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, বিএনপি সদর উপজেলার সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. আজগর আলী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেলোনিকে নিয়ে জি৭ সম্মেলনে ছবি তোলা বিতর্কে উত্তেজনা বাড়ালেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৯:০২ পি.এম


মেলোনিকে নিয়ে জি৭ সম্মেলনে ছবি তোলা বিতর্কে উত্তেজনা বাড়ালেন ট্রাম্প

জি৭ সম্মেলনে ছবি তোলা নিয়ে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে লক্ষ্য করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে মন্তব্য করে কূটনৈতিক উত্তেজনা আরও বাড়িয়েছেন।

তিনি একই সঙ্গে এই বিরোধকে ইরান যুদ্ধ ও ন্যাটো নিয়ে দুই দেশের মতপার্থক্যের সঙ্গে যুক্ত করেছেন। খবর এএফপির।

এই বিরোধটি ট্রাম্প ও ইউরোপের অন্যতম প্রভাবশালী ডানপন্থী নেতা মেলোনির মধ্যে এক অস্বাভাবিক ব্যক্তিগত দূরত্ব তৈরি করেছে। ট্রাম্পের ক্ষমতায় প্রত্যাবর্তনের পর মেলোনি নিজেকে ওয়াশিংটন ও ইউরোপের মধ্যে একটি সেতুবন্ধ হিসেবে তুলে ধরার চেষ্টা করেছিলেন।

এর আগে, ট্রাম্প ইতালীয় টেলিভিশন চ্যানেল লা৭-কে দেওয়া একটি সাক্ষাৎকারে দাবি করেন, ফ্রান্সে অনুষ্ঠিত এ সপ্তাহের জি৭ সম্মেলনে মেলোনি তার কাছে ছবি তোলার জন্য ‘অনুরোধ করেছিলেন’। তিনি বলেন, ‘আমি তার জন্য মায়া অনুভব করেছিলাম বলেই রাজি হয়েছিলাম।’

মেলোনি এ অভিযোগ তীব্রভাবে অস্বীকার করে একে ‘মনগড়া’ বলে অভিহিত করেন। তবে ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে দাবি পুনর্ব্যক্ত করে বলেন, সম্মেলন চলাকালে মেলোনি ‘বারবার’ তার সঙ্গে ছবি তোলার অনুরোধ করেছিলেন।

ট্রাম্প আরও অভিযোগ করেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ইতালি সমর্থন না দেওয়ার পর অভ্যন্তরীণ রাজনৈতিক কারণে মেলোনি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা করছেন।

তিনি লেখেন, ‘এখন, যুক্তরাষ্ট্র ইরানকে সামরিকভাবে পরাজিত করার পর তিনি আবার বন্ধু হতে চান, যাতে তার জনপ্রিয়তার হার বাড়ে। না, ধন্যবাদ!’

ট্রাম্প দাবি করেন, ইতালিতে মেলোনির জনপ্রিয়তা কমে যাচ্ছে। তিনি ইঙ্গিত দেন, ইরানের সঙ্গে সংঘাতের সময় যুক্তরাষ্ট্রকে ইতালির বিমানঘাঁটি বা রানওয়ে ব্যবহার করতে না দেওয়ার সিদ্ধান্তের সঙ্গে এ পরিস্থিতির সম্পর্ক রয়েছে।

তিনি আরও দীর্ঘদিনের অভিযোগ পুনরাবৃত্তি করে বলেন, তথাকথিত ন্যাটো মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রকে বিপুল অর্থ ব্যয় করতে হয়।

ট্রাম্প বলেন, ইতালিসহ অন্যান্য মিত্র দেশকে রক্ষায় ওয়াশিংটন প্রতি বছর শত শত বিলিয়ন ডলার ব্যয় করছে।

এমন মন্তব্যগুলো ইতোমধ্যেই দুই দেশের মধ্যে সৃষ্ট বিরোধকে আরও তীব্র করে তুলেছে।

এর আগে, ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি যুক্তরাষ্ট্র সফর বাতিল করে বলেন, মেলোনিকে নিয়ে ট্রাম্পের ‘গুরুতর ও অপমানজনক’ মন্তব্য ‘সমগ্র ইতালিকে অপমান করেছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৯:০৫ পি.এম


শেরপুরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ

শেরপুরের শ্রীবরদী অঞ্চলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগণের জীবনমান উন্নয়নের উদ্দেশ্যে বাইসাইকেল, সেলাইমেশিন এবং শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। এই বিতরণের ফলে সাইকেল, সেলাই মেশিন ও নগদ টাকা পেয়েছে জানার পর, এই পিছিয়ে পড়া জনগণের মধ্য থেকে অনেকেই খুশি হয়েছে।

শনিবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে একটি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

প্রাথমিক পর্যায়ের ২২ জন শিক্ষার্থীকে ৩ হাজার টাকা করে মোট ৬৬ হাজার টাকা, মাধ্যমিক পর্যায়ের ১৩ জন শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে মোট ৬৫ হাজার টাকা এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৯ জন শিক্ষার্থীকে ৭ হাজার টাকা করে মোট ৬৩ হাজার টাকা প্রদান করা হয়েছে। এছাড়াও, পাঁচ নারীকে সেলাই মেশিন এবং সাত নারী শিক্ষার্থীকে বাইসাইকেল দেওয়া হয়েছে।

প্রধান অতিথি মাহমুদুল হক রুবেল বলেন, "এই এলাকাটি প্রাকৃতিক দুর্যোগপূর্ণ এলাকা। এখানে জনসংখ্যার একটি বৃহৎ অংশ পিছিয়ে পড়া নৃ-জনগোষ্ঠী। বিএনপি সরকার আগেও সবসময় এর পাশে থেকেছে, আগামীতেও থাকবে।"

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম, উপজেলা বিএনপি’র আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপি’র আহ্বায়ক ফজলুল হক চৌধুরী অকুল, সদস্য সচিব এস.এম সোহান, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আবু রায়হান মোহাম্মদ আলসহ বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং উপকারভোগী শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ময়মনসিংহে কৃষি বিষয়ক ‘পার্টনার কংগ্রেস’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৯:০৬ পি.এম


ময়মনসিংহে কৃষি বিষয়ক ‘পার্টনার কংগ্রেস’

জেলায় আজ নিরাপদ কৃষিপণ্য উৎপাদন ও চাষাবাদে প্রযুক্তিগত সহায়তার লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার দুপুরে সদর উপজেলা পরিষদের হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলামের সভাপতিত্বে এই অনুষ্ঠানে জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক তৌফিক আহাম্মদ খান, উপ-পরিচালক এনামুল হক, সদর উপজেলা কৃষি কর্মকর্তা জুবায়রা বেগম সাথী প্রমুখ উপস্থিত ছিলেন।

পার্টনার কংগ্রেসের অংশ হিসেবে ‘পার্টনার অ্যাক্টিভিটি ও ভিশন ডিসপ্লে’ এবং ‘প্ল্যান্ট ডক্টরস ক্লিনিক’ প্রদর্শনীতে নিরাপদ খাদ্য ব্যবস্থা, গ্যাপ (উত্তম কৃষি চর্চা) এবং রপ্তানিমুখী কৃষি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়াও স্মার্ট কৃষির অংশ হিসেবে ড্রোন প্রযুক্তির ব্যবহার, এআই মডেলের মাধ্যমে ফলন পূর্বাভাস বিষয়ে আলোচনা হয়। রোবোটিক হার্ভেস্টিংয়ের মতো অত্যাধুনিক প্রযুক্তির প্রদর্শনী উপস্থিত কৃষক ও সংশ্লিষ্টদের মধ্যে আগ্রহ সৃষ্টি করে।

এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা, কৃষি বিশেষজ্ঞ এবং স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে এডিপির উন্নয়ন কর্মসূচির আওতায় ৮টি শিক্ষা প্রতিষ্ঠানে সাবসার্সেবল পাম্প বিতরণ করেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

ডশক্ষা প্রতিষ্ঠানগুলো হলো- অষ্টধর বহুমুখী উচ্চ বিদ্যালয়, বোররচর পূর্ব বনপাড়া দারুস সুন্নাহ নূরাণী হাফিজিয়া মাদরাসা, পরাণগঞ্জ উচ্চ বিদ্যালয়, অম্বিকাগঞ্জ কলেজ, সিরতা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, মহজমপুর হাফিজিয়া মাদরাসা এতিমখানা, শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় এবং ঘাগড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়।

এরপর, মৎস চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের তৃতীয় পর্যায়ের ৪টি ছোট মাছ চাষ প্রদর্শনী প্রকল্পে চাষিদের মধ্যে গাছের চারা এবং মৎস খাদ্য বিতরণ করা হয়।

এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%