০৮:৫৭ পি.এম
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের অর্থায়নে মোগড়া উচ্চ বিদ্যালয়ে সায়েন্স ল্যাব বা পরীক্ষাগার উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে স্কুল ভবনের দ্বিতীয় তলায় ল্যাবটির উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য (এমপি) মুশফিকুর রহমান।
এ উপলক্ষে মোগড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারপারসন ও মুশফিকুর রহমান এমপির বড় মেয়ে মেহভীন রহমান, ব্যবসায়ী মো. আশফাক জামিল রহমান তাপসসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
আরও পড়ুন: করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” মধ্যনগর উপজেলায় ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ পালিত
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে মুশফিকুর রহমান বলেন, "ছাত্র-ছাত্রীরা সায়েন্স ল্যাব ব্যবহার করে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠবে। ভবিষ্যতে ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ মূল্যবান মানবসম্পদ সৃষ্টি হবে। আমাদের শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য খাতেও অনেক উন্নয়ন প্রয়োজন। শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও ব্যাবহারিক জ্ঞান অর্জনের সুযোগ বাড়াতে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে এলাকার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও সায়েন্স ল্যাব স্থাপন করা হবে।"
সুধী সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দল নেতা নাসির উদ্দিন হাজারী, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. নাজমুল হুদা খন্দকার, সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, সদস্য খন্দকার মো. বিল্লাল হোসেন, সদস্য মো. হানিফ খন্দকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ, আখাউড়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিটন, যুবদল নেতা আস-সাদিক ভূইয়া গালিবসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উল্লেখ্য, রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে এই বিজ্ঞানাগারে ৫ লাখ টাকার ল্যাব সামগ্রী ও সরঞ্জাম দেওয়া হয়েছে।
আরও পড়ুন: বরিশালে বিএমপির বিশেষ অভিযানে ৩৩ জন গ্রেপ্তার, ইয়াবা-গাঁজা উদ্ধার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন