০২:৪৯ পি.এম
শেখ সাদী, তরুণ সংগীতশিল্পী, সম্প্রতি বিয়ে করেছেন। গত শুক্রবার পারিবারিকভাবে তাঁর আংটিবদল হয়েছে এবং এই খবরটি নিশ্চিত করেছেন তিনি নিজেই।
গণমাধ্যমে একটি সাক্ষাৎকারে শেখ সাদী জানিয়েছেন, আংটিবদলের সিদ্ধান্তটি ছিল একেবারেই আকস্মিক।
তিনি উল্লেখ করেন, ‘আংটিবদলের ব্যাপারটি একেবারে হুট করে হয়েছে। আমার আব্বু–আম্মু দুজনই যুক্তরাষ্ট্রে থাকেন। তাঁরা কিছুদিন আগে দেশে এসেছিলেন।
আরও পড়ুন: সকল ধর্মাবলম্বীদের অংশগ্রহণের মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়তে চাই: ডেপুটি স্পিকার
এর মধ্যে আমার বিয়ের ব্যাপারে পারিবারিকভাবে কথাবার্তা হয়। তাঁরা আমার জন্য একজনকে পছন্দ করেন। তাঁদের পছন্দে আমি সম্মতি জানাই। এরপর তাঁর সঙ্গে আমার আংটিবদল হয়েছে।’
প্রাপ্ত তথ্যমতে, শেখ সাদীর হবু স্ত্রীর নাম সুরাইয়া আফরোজ। তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করেন এবং সেখানকার একটি বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক সম্পন্ন করেছেন। গত শুক্রবার ঢাকার শাহজাদপুরে কনের বাসায় দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ স্বজনদের উপস্থিতিতে আংটিবদলের আয়োজন অনুষ্ঠিত হয়।
‘ললনা’ গান দিয়ে আলোচনায় আসা এই শিল্পী অভিনয়েও নাম লিখিয়েছিলেন। তিনি ‘শহরের নতুন অতিথি’ নাটকে সামিরা খান মাহির বিপরীতে অভিনয় করেছেন।
এছাড়া, চিত্রনায়িকা পরীমনির ফেসবুকে পোস্ট করা ভিডিওতে শেখ সাদীকে একাধিকবার দেখা গেছে। এক মামলায় আদালতে পরীমনির জামিনদার হয়ে নতুনভাবে আলোচনায় আসেন তিনি। এর পর থেকে বিভিন্ন সময়ে পরীমনির সঙ্গে সম্পর্কের গুঞ্জনেও একাধিকবার শিরোনামে এসেছেন এই গায়ক।
আরও পড়ুন: আহ্বান সরকারের সহযোগিতায় ঘরে ঘরে সোলার প্যানেল স্থাপন করুন : বিদ্যুৎ মন্ত্রীর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন