ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

উন্নয়ন পরিকল্পনায় মানুষের উপকারকে অগ্রাধিকার দিতে হবে : ভূমি প্রতিমন্ত্রী


উন্নয়ন পরিকল্পনায় মানুষের উপকারকে অগ্রাধিকার দিতে হবে : ভূমি প্রতিমন্ত্রী

চট্টগ্রাম, ৬ নভেম্বর, ২০২৬ : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন মন্তব্য করেছেন যে, ‘উন্নয়ন পরিকল্পনা গ্রহণের প্রক্রিয়ায় এমন সড়ক ও অবকাঠামোকে অগ্রাধিকার দেওয়া উচিত, যেগুলোর উন্নয়ন সর্বাধিক মানুষের জন্য উপকার বয়ে আনে। এজন্য স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকাবাসীর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় অগ্রাধিকার নির্ধারণ করা প্রয়োজন।’

আজ চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ১নম্বর দক্ষিণ পাহাড়তলী ও ২নম্বর জালালাবাদ ওয়ার্ডের ‘অবকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা’ বিষয়ক এক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও জানান, ইতোমধ্যে দুটি ওয়ার্ডে বেশ কিছু সড়ক উন্নয়ন ও সংস্কারকাজ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট জনগুরুত্বপূর্ণ সড়কগুলোও ধাপে ধাপে উন্নয়নের আওতায় আনতে হবে। তিনি উল্লেখ করেন, এলাকার প্রকৃত সমস্যা সম্পর্কে স্থানীয় জনগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দ সবচেয়ে ভালোভাবে অবগত। কোথায় সড়ক সংস্কার প্রয়োজন, কোথায় নতুন সড়ক নির্মাণ করতে হবে, কোন এলাকায় পর্যাপ্ত সড়কবাতি নেই কিংবা কোন অবকাঠামোর অভাবে সাধারণ মানুষ দুর্ভোগ ভোগ করছেন—এসব বিষয় স্থানীয় পর্যায় থেকেই চিহ্নিত করতে হবে।

আরও পড়ুন: বাংলাদেশি ৩৫ সরকারি কর্মকর্তার প্রশিক্ষণ কর্মসূচি শুরু পাকিস্তানে

সভাপতির বক্তব্যে চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, নগরীর প্রতিটি ওয়ার্ডে পরিকল্পিত ও সুষম উন্নয়ন নিশ্চিত করা সিটি করপোরেশনের মূল লক্ষ্য। দায়িত্ব গ্রহণের পর থেকে নগরীর বিভিন্ন এলাকার দীর্ঘদিনের অবহেলিত সড়ক, নালা-নর্দমা এবং অন্যান্য অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিশেষ করে যেসব এলাকার মানুষ দীর্ঘদিন ধরে যাতায়াতের দুর্ভোগে ছিলেন, সেসব এলাকায় প্রয়োজনীয় সড়ক নির্মাণ ও সংস্কারকাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

মতবিনিময় পর্বে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ১ ও ২নং ওয়ার্ডে বাস্তবায়িত বিভিন্ন সড়ক ও অবকাঠামো উন্নয়নকাজে সন্তোষ প্রকাশ করেন। তারা একই সঙ্গে এলাকার অবশিষ্ট সমস্যাগুলো তুলে ধরে নতুন সড়ক নির্মাণ, পুরোনো সড়ক সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, সড়কবাতি স্থাপন এবং বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের পরামর্শ দেন।

এ সময় স্থানীয় নেতৃবৃন্দ জানান, ইতোমধ্যে বাস্তবায়িত উন্নয়নকাজের ফলে বিভিন্ন এলাকায় যাতায়াতের সুবিধা বৃদ্ধি পেয়েছে। তবে দ্রুত নগরায়ণ ও জনসংখ্যা বৃদ্ধির কারণে নতুন কিছু সড়ক ও অবকাঠামো উন্নয়নের প্রয়োজনীয়তা সৃষ্টি হয়েছে। এসব কাজ পরিকল্পিতভাবে বাস্তবায়িত হলে এলাকার মানুষ আরও বেশি উপকৃত হবেন।

সভায় চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মোহাম্মদ আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন শামীম মোহাম্মদ খান, প্রধান প্রকৌশলী আনিসুর রহমানসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা, ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ও ২ নম্বর জালালাবাদ ওয়ার্ডের স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: আইন অনুযায়ী সমাধান হবে শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন নিয়ে: জয়সওয়াল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নজরুল বিশ্ববিদ্যালয়ে 'প্যাগসা'-র যাত্রা শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪২ পি.এম


নজরুল বিশ্ববিদ্যালয়ে

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড গভর্ন্যান্স স্টাডিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (প্যাগসা) এর কার্যক্রম।

শুক্রবার (৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে ৪০ সদস্য বিশিষ্ট একটি কমিটি প্রকাশের মাধ্যমে সংগঠনটির যাত্রা শুরু হয়। নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী মো. খালেদ ইবনে ইউসুফ উল্লাস, এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিভাগের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী সোলাইমান কবির।

কমিটিতে সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আমানুল ইসলাম, রতন চন্দ্র পাল, পারভেজ রানা রতন, ইফাত আরা ইয়াসমিন, এবং মোস্তাফিজুর রহমান (জনি)।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন রাজু সরকার, পিয়াঙ্কা রানী দাস, সমিক হাসান, এবং আতিকুর রহমান। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন সাদির খান, এবং সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে মোস্তাফিজুর রহমান। অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রুবেল মিয়া, এবং সহ অর্থ সম্পাদক হয়েছেন মো. জাকির।

ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও অ্যালামনাই রিলেশন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মো. ওয়াহিদুল ইসলাম, এবং সহ ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও অ্যালামনাই রিলেশন সম্পাদক হিসেবে মহিউদ্দিন ও রমজান। ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে রয়েছেন হেদায়েত উল্লাহ, এবং সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে মোস্তাফিজুর রহমান সাকিব। সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন খায়রুল ইসলাম, এবং সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে শরিফুল ইসলাম। নারী বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সালমা খাতুন, এবং সহ-নারী বিষয়ক সম্পাদক হিসেবে আয়াতুন নেসা পিউলী।

দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন রাশেদ খান, এবং সহ-দপ্তর সম্পাদক হিসেবে সৈয়দ মোশাররফ হোসেন। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সংস্কৃতি সম্পাদক হিসেবে রয়েছেন ড্যানিয়াল ত্রিপুড়া, এবং গবেষণা ও সেমিনার বিষয়ক সম্পাদক হিসেবে মোস্তাফিজুর রহমান। উচ্চ ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন আমির হামজা, এবং সহ-উচ্চ ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে নূর হোসাইন আরিফ।

প্রচার বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সিফাত শাহরিয়ার প্রিয়ান, এবং সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে মো. আশিকুর রহমান। তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন আল মোজাহিদ, সাংস্কৃতিক সম্পাদক হিসেবে আল মাহমুদ পিয়াস, এবং সহ সাংস্কৃতিক সম্পাদক হিসেবে রয়েছেন রাইসা আকন্দ।

কমিটিতে সদস্য হিসেবে আছেন পাভেল রহমান, মানিক রবিদাস, সাদি, শিমু সুমাইয়া শারমিন, এবং আবু জিহাদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেট নগরীতে নিষিদ্ধ আ‘লীগের ঝটিকা মিছিল, ১২ জনকে ধরলো এসএমপি পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৩ পি.এম


সিলেট নগরীতে নিষিদ্ধ আ‘লীগের ঝটিকা মিছিল, ১২ জনকে ধরলো এসএমপি পুলিশ

সিলেট নগরীতে আজ (শুক্রবার) সকালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের চেষ্টা চলাকালীন সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানাপুলিশ ১২ জনকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল সোয়া ৭টার দিকে নগরীর জেলরোড ও ধোপাদিঘীরপাড় এলাকায় অভিযান চালিয়ে এই গ্রেপ্তারকৃতদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন, সিলেট জকিগঞ্জের হাতিডহর গ্রামের শামসুল ইসলামের পুত্র মো. শাহেক আহমেদ (৩২); একই গ্রামের মৃত ইব্রাহিম আলীর পুত্র সেলিম আহমেদ (৩৭), মৌলভীরচক গ্রামের আবুল কালামের পুত্র মুন্না আহমেদ (২৯); কানাইঘাট থানার মেছা গ্রামের ফরিদ আলীর পুত্র দেলোয়ার হোসেন (৩৫), বীরদল আগফুদ গ্রামের মেজবাহ উদ্দিনের পুত্র তানিম ইকবাল (১৯), একই গ্রামের নুরুল হকের পুত্র সালেহ আহমেদ (১৮); নগরীর দক্ষিণ সুরমা উপজেলার ১০নং রোডের বর হইকান্দি গ্রামের লিমন আহমেদের পুত্র ফাহিম হাসান রবি (১৮), গোপশহর গ্রামের আব্দুল মালিক খানের পুত্র জাকের খান (২৯); সিলেট কানাইঘাটের মহেশপুর গ্রামের নসির আহমেদের পুত্র কিবরিয়া আহমেদ (৩০), দক্ষিণ সুরমার বরইকান্দি গ্রামের রেহান উল্লাহর পুত্র জুনায়েদ আহমেদ (৩৮), কানাইঘাটের জয়পুর পূর্ণখলা গ্রামের মৃত মকবুল আলীর পুত্র আলী আহমদ (৪৫) এবং কানাইঘাট থানার বীরদল ছোটফৌদ গ্রামের মৃত মমিন উদ্দিনের পুত্র এন এম নাদিম (২০)।

পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানায়, মহানগরীর জেলরোড থেকে ধোপাদিঘীর পার পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের জেলা ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা একটি মিছিল বের করার চেষ্টা করছিল। পরে কোতোয়ালি মডেল থানার ৫টি টিম যৌথ অভিযান পরিচালনা করে ১২ জনকে গ্রেপ্তার করে।

এ ঘটনার পর গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১টি বড় ব্যানার, ৫টি ফেস্টুন এবং ১৫টি লাল ক্যাপ উদ্ধার ও জব্দ করা হয়েছে।

এসএমপির কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর আদালতে সোপর্দ করা হবে তাদের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্মার্টফোন শিক্ষার্থীদের হাতে জীবন ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে: সাবেক মেয়র সাক্কু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৪ পি.এম


স্মার্টফোন শিক্ষার্থীদের হাতে জীবন ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে: সাবেক মেয়র সাক্কু

স্কুল ও কলেজপড়ুয়া শিক্ষার্থীদের হাতে স্মার্টফোনের অযাচিত ব্যবহার তাদের জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে, এমন মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক নির্বাহী সদস্য ও কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু।

বর্তমান প্রজন্মের মধ্যে এই ভয়াবহ আসক্তি নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, স্মার্টফোন শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি মনোযোগ কমিয়ে দিচ্ছে। এবারের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল খারাপ হওয়ার পেছনে অন্যতম কারণ হলো স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের হাতে হাতে মোবাইল ফোনের ব্যবহার। তিনি আরও উল্লেখ করেন, স্মার্টফোন না কিনে দিলে অল্পবয়সী সন্তানরা অভিভাবকদের সঙ্গে খারাপ আচরণ করছে।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে কুমিল্লা নগরীর হাউজিং এস্টেট খেলার মাঠে আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্থানীয় বিএনপির প্রবীণ নেতা ও সাবেক কমিশনার হাজী আব্দুস সালাম মাসুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাবেক মেয়র সাক্কু অভিভাবকদের প্রতি কঠোর সতর্কবার্তা দেন। তিনি শিক্ষার্থীদের প্রযুক্তি ব্যবহারের একটি সীমা নির্ধারণ করে বলেন, শুধুমাত্র পরিবারের সঙ্গে যোগাযোগের সুবিধার্থে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা দেড়, দুই হাজার টাকা দামের বাটন ফোন ব্যবহার করতে পারে। এর বাইরে তাদের হাতে কোনভাবেই স্মার্টফোন দেওয়া যাবে না।

অভিভাবকদের আবেগের বশে কোনো সিদ্ধান্ত না নেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে তিনি বলেন, স্মার্টফোন ব্যবহারের সময় আসলে, বয়স হলে, তখন আপনার সন্তানকে সামর্থ্য থাকলে দামি ফোন কিনে দিবেন। কিন্তু স্কুল-কলেজে পড়ালেখা অবস্থায় আবেগ দেখিয়ে স্মার্টফোন হাতে তুলে দিয়ে আপনার সন্তানের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলবেন না।

কিশোর ও তরুণ সমাজকে ডিজিটাল আসক্তি থেকে ফিরিয়ে এনে মাঠে ফেরানোর ওপর জোর দেন এই নগর পিতা। তিনি তরুণদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, এ ধরনের ইতিবাচক চর্চাই কেবল যুবসমাজকে মাদক এবং অন্যান্য সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে পারে।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়ামোদী দর্শক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পারস্য উপসাগরে ট্যাংকারে হামলা, নিহত ১ নাবিক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৪ পি.এম


পারস্য উপসাগরে ট্যাংকারে হামলা, নিহত ১ নাবিক

পারস্য উপসাগরে একটি তেলবাহী ট্যাংকার জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় এক নাবিক নিহত হয়েছেন। এই তথ্যটি গ্রিসভিত্তিক জাহাজ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ‘ভেলোস ট্যাংকার্স’ (Velos Tankers) একটি বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘এমটি ভেলোস’ নামের ট্যাংকারটি কোনো পণ্য না নিয়ে ফাঁকা অবস্থায় বাহরাইনের দিকে যাওয়ার সময় এই হামলার শিকার হয়।

ভেলোস ট্যাংকার্স গভীর শোক প্রকাশ করে জানায়, বিস্ফোরণের পর প্রথমদিকে ওই নাবিক নিখোঁজ ছিলেন। পরবর্তীতে জাহাজের ভেতরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হলেও বাঁচানো সম্ভব হয়নি।

ধারণা করা হচ্ছে, কাতারের মাদিনাত আশ শামাল থেকে প্রায় ৫০ নটিক্যাল মাইল (৯২.৬ কিলোমিটার) উত্তরে অজ্ঞাত দুটি প্রজেক্টাইল (ক্ষেপণাস্ত্র) জাহাজটিকে আঘাত হানে। ঘটনার বিষয়ে তদন্ত এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%