ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগের গোলযোগ সৃষ্টির শক্তি নেই: ড. মাহবুব


প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগের গোলযোগ সৃষ্টির শক্তি নেই: ড. মাহবুব

প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে আওয়ামী লীগের গোলযোগ সৃষ্টির সক্ষমতা নেই বলে মনে করেন বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজচিন্তক ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. মাহবুব উল্লাহ।

তিনি রোববার (২১ জুন) এফডিসিতে সহিংসতা বৃদ্ধিতে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

অধ্যাপক ড. মাহবুব উল্লাহ বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার শঙ্কা রয়েছে। তবে তাদের এখন সেই শক্তি নেই। আগামী ২৩ তারিখে প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে আওয়ামী লীগ একত্রিত হয়ে গোলযোগ সৃষ্টি করতে পারবে এমন শক্তি তাদের এখনো হয় নেই।

আরও পড়ুন: চাঁদপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগ সভাপতি নাসির উদ্দিনসহ ৩০ নেতাকর্মী আটক

এ শিক্ষাবিদ বলেন, সম্প্রতি উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে দিল্লির ইমিগ্রেশনে শিষ্টাচার বহির্ভূত যে আচরণ করা হয়েছে তা কেবল ব্যক্তিকে নয়, বাংলাদেশকে অবমাননার অপচেষ্টা, যা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগের বিষয়। প্রতিবেশী রাষ্ট্র থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের উসকানি ও অপপ্রচার এখনো অব্যাহত আছে। এ ব্যাপারে আমাদের সাবধান ও সচেতন থাকতে হবে।

‘সোশ্যাল মিডিয়ায় এক শ্রেণীর মানুষ এখন যে ভাষা ব্যবহার করে তা অত্যন্ত নোংরা, নিকৃষ্ট ও অরুচিকর। সোশ্যাল মিডিয়ায় গুজব ও উসকানি প্রদানে রাজনৈতিক দলগুলোর দায়বদ্ধতা আছে। গুজব ও অপপ্রচার অব্যাহত থাকলে পরাজিত শক্তি পুনরুত্থানের পথ খুঁজে পাবে। বর্তমানে শিক্ষার্থীদের মধ্যে যে ডিজিটাল আসক্তি তৈরি হচ্ছে তা অত্যন্ত ক্ষতিকর’, যোগ করেন তিনি।

সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম অপব্যবহার করে প্রতিষ্ঠাবার্ষিকীতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ যাতে কোনো ধরনের অপতৎপরতা চালাতে না পারে তার জন্য সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে সচেতন থাকতে হবে।

চৌধুরী কিরণ বলেন, সামাজিক অস্থিতিশীলতা তৈরির লক্ষ্যে এক শ্রেণীর মানুষ মুহূর্তের মধ্যে বানোয়াট, মিথ্যা তথ্য ও গুজব ভাইরাল করে জনমনে আতঙ্ক ছড়ানোর অপচেষ্টা করছে। ধর্মীয় বা জাতগত অনুভূতিতে আঘাত হেনে পোস্ট দিয়ে দাঙ্গা ও সাম্প্রদায়িক সহিংসতা উসকে দেয়ার অপচেষ্টা করে এরা। প্রতিপক্ষকে ঘায়েল করতে বিকৃত তথ্য, ছবি বা প্রোপাগান্ডা ছড়িয়ে রাজনৈতিক সংঘাত তৈরি করে। এই ধরনের হঠকারী পোস্টের কারণে আকস্মিক গণপিটুনি বা ভাঙচুরের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, রক্তপাত হচ্ছে, প্রাণহানিও ঘটছে।

আরও পড়ুন: চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিবিদ্ধ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে

‘সোশ্যাল মিডিয়ার এই অপতৎপরতা নিয়ন্ত্রণ না করা গেলে দীর্ঘদিনের সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি ভেঙে পড়ার শঙ্কা রয়েছে। কিছু বিকৃত রুচির মানুষ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুয়া ও আপত্তিকর ভিডিও কনটেন্ট তৈরির মাধ্যমে মানুষকে সম্মানহানি ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করছে। রাজনীতিবিদ, চাকরিজীবী, ব্যবসায়ী ও সুশীল সমাজের ব্যক্তিবর্গসহ কেউই এ থেকে রক্ষা পাচ্ছে না’, যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, ডিজিটাল আসক্তিতে ধ্বংসের মুখে পতিত হচ্ছে শিক্ষার্থীরা। মাদকাশক্তির মতোই এই আসক্তি শিক্ষার্থীদের বিকাশ বাধাগ্রস্ত করছে। সোশ্যাল মিডিয়া কোনো ক্ষতিকর মাধ্যম না হলেও এর অপব্যবহারই মূলত অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে তরুণদের। তাই ব্যক্তিগত, পারিবারিক সচেতনতা ও সাইবার নিয়ন্ত্রকদের নজরদারি বৃদ্ধির মাধ্যমে এই সহিংসতা প্রতিরোধ করা সম্ভব।

‘সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের কারণে সহিংসতা বৃদ্ধি পাচ্ছে’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় বিরোধী দল তেজগাঁও কলেজের বিতার্কিকদের পরাজিত করে সরকারি দল প্রেসিডেন্সি ইউনিভার্সিটি বিজয়ী হয়।

প্রতিযোগিতায় বিচারক ছিলেন— অধ্যাপক আবু মোহাম্মদ রইস, সাংবাদিক মাছুদুর রহমান, সাংবাদিক মিরাজ মাহবুব ইফতি, সাংবাদিক মো. আতিকুর রহমান ও সাংবাদিক মো. জাফর ইকবাল।

আরও পড়ুন: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের গভীর রাতে সড়ক কাজ পরিদর্শন, মানে কড়া নির্দেশনা

প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র দেয়া হয়। ছায়া সংসদটি আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভ্রমণ নিষেধাজ্ঞায় শিথিলতা নেই, বিশ্বকাপে ইরানের জন্য আগের নীতিই বহাল রাখছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০২:৫৬ পি.এম


ভ্রমণ নিষেধাজ্ঞায় শিথিলতা নেই, বিশ্বকাপে ইরানের জন্য আগের নীতিই বহাল রাখছে যুক্তরাষ্ট্র

বিশ্বকাপ চলাকালীন, ইরান ফুটবল দলের ওপর আরোপিত বিশেষ ভ্রমণ বিধিনিষেধ এখন পর্যন্ত বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে ইরান নিজেদের অসন্তোষ প্রকাশ করলেও আয়োজক দেশের কর্মকর্তারা স্পষ্ট জানিয়েছেন, নিরাপত্তার কারণে বর্তমান পরিকল্পনায় কোনো পরিবর্তন আনা হচ্ছে না।

বর্তমান নিয়ম অনুসারে, ইরান দল ম্যাচের মাত্র ২৪ ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে। খেলা শেষে তাদের অবশ্যই মেক্সিকোর টিজুয়ানায় অবস্থিত তাদের বেস ক্যাম্পে ফিরে যেতে হবে। এই ব্যবস্থা নিয়ে ইরানের কোচ, আমির ঘালিনোই, তাদের প্রতিরোধ করেছেন। তিনি জানিয়েছেন, বিশ্বকাপে অংশ নেয়া দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি সমস্যা ও ভোগান্তির শিকার হচ্ছেন তারা।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচের পর ইরানি প্রতিনিধিদলকে যুক্তরাষ্ট্র ছাড়তে বাধ্য হওয়ায় নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। ম্যাচ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই খেলোয়াড়দের ফেরত পাঠানো হয়েছিল, ফলে তারা যথেষ্ট বিশ্রাম ও পুনরুদ্ধারের সুযোগ পাননি।

এদিকে, উইঙ্গার মেহেদি তোরাবির ভিসা জটিলতা নিয়েও আলোচনা শুরু হয়েছে। তবে ইরান ফুটবল ফেডারেশন নিশ্চিত করেছে, নতুন মাল্টিপল-এন্ট্রি ভিসা পাওয়ার কারণে ভবিষ্যতে অনুষ্ঠিত ম্যাচগুলোর জন্য তার অংশগ্রহণে আর কোনো বাধা নেই।

হোয়াইট হাউস টাস্ক ফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি জানিয়েছেন, বেলজিয়ামের বিরুদ্ধে ম্যাচের জন্য একই প্রোটোকল কার্যকর থাকবে। তবে তারা সিয়াটলে মিশরের বিপক্ষে অনুষ্ঠিত হবে এমন শেষ গ্রুপ ম্যাচের আগে পরিস্থিতি পর্যালোচনা করে নতুন সিদ্ধান্ত নিতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০২:৫৮ পি.এম


আজ বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বিকেলে এক সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়ালালামপুরের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।

মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী সরাসরি চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং-এর আমন্ত্রণে চীন সফর করবেন।

প্রধানমন্ত্রীর এই দুই দেশের সফরের আগে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের সময় বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ), দুটি চুক্তি, একটি কর্মপরিকল্পনা, এবং একটি প্রোটোকলসহ ১৫ থেকে ১৭টি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে। সঙ্গে সঙ্গেই অত্যন্ত প্রতিক্ষিত তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হবে বলে জানান তিনি।

পররাষ্ট্র সচিব এ সময় উল্লেখ করেন যে, এই বছরের ফেব্রুয়ারিতে সরকার ক্ষমতায় আসার পর এটি প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর। তিনি বলেন, মালয়েশিয়া ও চীনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী প্রতিনিধিদল তুলনামূলকভাবে ছোট রাখা হয়েছে এবং এতে ২৭ থেকে ২৮ জন সদস্য রয়েছে। আমরা এটিকে একটি যুক্তিসঙ্গত পর্যায়ে রাখার চেষ্টা করেছি।

তিনি যোগ করেন, এই সফরগুলোকে বাংলাদেশের অর্থনৈতিক অংশীদারিত্ব শক্তিশালীকরণ, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং আঞ্চলিক সংযোগ বৃদ্ধির লক্ষ্যে একটি বড় কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং-এর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। সরকারি সফরের অংশ হিসেবে তিনি ২৬ জুন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গেও সাক্ষাৎ করবেন।

চীন সফরকালে প্রধানমন্ত্রী লিয়াওনিং প্রদেশের দালিয়ানে ২৩ থেকে ২৫ জুন অনুষ্ঠেয় ‘নিউ চ্যাম্পিয়নস’-এর ১৭তম বার্ষিক সম্মেলনে (সামার দাভোস ফোরাম) অংশ নেবেন। ‘ইনোভেটিং অ্যাট স্কেল’ প্রতিপাদ্যে আয়োজিত এ ফোরামে ৯০টিরও বেশি দেশ ও অঞ্চলের ১ হাজার ৭০০-এর বেশি প্রতিনিধি অংশ নেবেন। সেখানে বৈশ্বিক অর্থনৈতিক প্রবণতা, প্রযুক্তিগত অগ্রগতি এবং উদ্ভাবননির্ভর প্রবৃদ্ধি নিয়ে আলোচনা হবে।

সফরের মালয়েশিয়া পর্বে বাণিজ্য সম্প্রসারণ, শ্রমবাজারে সহযোগিতা এবং বিনিয়োগের সুযোগ বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পাবে। অন্যদিকে চীন সফরে অবকাঠামো, প্রযুক্তি, সংযোগ এবং উন্নয়ন খাতে সহযোগিতা আরও গভীর করার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকার তুলে ধরা হবে।

প্রধানমন্ত্রী আগামী শুক্রবার রাতে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোহাম্মদপুরে আওয়ামী লীগের মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৩:০০ পি.এম


মোহাম্মদপুরে আওয়ামী লীগের মিছিল

এখন রাজধানী ঢাকার মোহাম্মদপুরে কার্যক্রমে নিষেধাজ্ঞাপ্রাপ্ত আওয়ামী লীগ মিছিল আয়োজন করেছে। কলেজ গেট এলাকায় অনুষ্ঠিত এই মিছিলে পুলিশের হাতে ১০ জন নেতাকর্মী আটক হয়েছে।

রোববার (২১ জুন) সকালে মোহাম্মদপুর থানা পুলিশ তাদের আটক করে।

আটকদের নাম জানা গেছে সজীব সর্দার, মো. নাজির হোসেন, মো. কবির, কালাম ফরাজি, কবির, আলী রাজ হুসাইন, স্বপন, সিরাজ, মো. হেলাল হোসেন ও আসাদ উদ্দিন।

পুলিশ জানিয়েছে, সকালে কলেজগেট এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতা কর্মীরা যখন মিছিল বের করে তখন সেখানে কর্তব্যরত পুলিশ তাদের ধাওয়া দিয়ে আটক করে। আটক ব্যক্তিরা মোহাম্মদপুর, আদাবর ও ঢাকা জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জুয়েল রানা এই বিষয়ে জানান, গ্রেপ্তারের পর তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১১ বলে ফিফটি করে সূর্যবংশীর বিশ্বরেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৩:০২ পি.এম


১১ বলে ফিফটি করে সূর্যবংশীর বিশ্বরেকর্ড

সম্প্রতি মাঠে নামলেই রেকর্ড গড়ছেন ভারতের তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী। এবার সেই তালিকায় যোগ হলো আরও একটি নতুন রেকর্ড। শ্রীলঙ্কা ‘এ’ দলের বিরুদ্ধে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের ফাইনালে তিনি মাত্র ১১ বলেই হাফ-সেঞ্চুরি করে রেকর্ড গড়েছেন।

রোববার (২১ জুন) ডাম্বুলায় শ্রীলঙ্কা প্রথমে বোলিং করার সিদ্ধান্ত গ্রহণ করায় ভারতের হয়ে ওপেন করতে মাঠে নামেন এই বাঁহাতি ব্যাটার। ম্যাচের শুরু থেকেই তিনি প্রতিপক্ষের বোলারদের ওপর চড়াও হন।

মোহাম্মদ শিরাজের এক ওভারেই সূর্যবংশী ৩টি ছক্কা ও ২টি চারের মাধ্যমে ২৬ রান সংগ্রহ করেন। শেষ পর্যন্ত তিনি লং-অনের ওপর দিয়ে পঞ্চম ছক্কাটি মারার মাধ্যমে মাত্র ১১ বলে নিজের হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন।

এভাবে তিনি ২০ বছরের পুরানো একটি রেকর্ড ভেঙে দেন। ২০০৫-০৬ মৌসুমে শ্রীলঙ্কার কৌশল্য বীরারত্নে ১২ বলে হাফ-সেঞ্চুরি করে এই রেকর্ডের মালিক ছিলেন। একই সঙ্গে সূর্যবংশী ভারতীয় ঘরোয়া ক্রিকেটে সরফরাজ খানের ১৫ বলে ফিফটির রেকর্ডটিও ভেঙে দিয়েছেন।

হাফ-সেঞ্চুরির পরেও সূর্যবংশীর তাণ্ডব থামেনি। প্রথম পাওয়ারপ্লে শেষ হওয়ার আগেই তিনি সেঞ্চুরির কাছে পৌঁছে যান। তবে দুর্ভাগ্যবশত মাত্র ৬ রানের জন্য তিনি দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ছোঁয়া হয়নি।

শ্রীলঙ্কা ‘এ’ দলের অধিনায়ক সহন আরাচ্চিগের বলে মিড-অফে ক্যাচ দেওয়ার আগে ২৯ বলে ৯৪ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেন এই তরুণ ক্রিকেটার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%