ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সিকৃবি ও স্প্যানিশ ন্যাশনাল রিসার্চ কাউন্সিলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত


সিকৃবি ও স্প্যানিশ ন্যাশনাল রিসার্চ কাউন্সিলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) এবং স্প্যানিশ ন্যাশনাল রিসার্চ কাউন্সিলের (সি.এস.আই. সি.) মধ্যে একটি সমঝোতা স্মারক (এম ও ইউ) স্বাক্ষরিত হয়েছে।

২২ নভেম্বর রবিবার জলজ সম্পদ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী প্রফেসর ড. মোঃ আরিফুল ইসলামের সঞ্চালনায় এবং সিকৃবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার এর সভাপতিত্বে প্রফেসর ড. মোঃ ইকবাল হোসেন কনফারেন্স রুমে এ সমঝোতা স্মারক (এম ও ইউ) স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্মারকে সিকৃবির পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ আশরাফুজ্জামান এবং (সি.এস.আই. সি.)-এর পক্ষে স্বাক্ষর করেন সংস্থাটির আন্তর্জাতিক বিষয়ক ভাইস-প্রেসিডেন্ট ইসাবেল মারিয়া মার্টিনেজ সিয়েরা।

আরও পড়ুন: এইচএসসির পুনর্নিরীক্ষার ফল প্রকাশ সোমবার, অপেক্ষায় ২ লাখ ৯১ হাজার শিক্ষার্থী

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মাহবুব ইকবাল, ডিন কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. মোঃ শাহ জাহান মজুমদার, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ কাওছার হোসেন, মাৎস্য বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ শহীদুল ইসলাম, স্প্যানিশ ন্যাশনাল রিসার্চ কাউন্সিলের (সি.এস.আই. সি.) সাবেক পরিচালক ও সিনিউর সায়েন্টিস্ট প্রফেসর ড. হুলিয়ান ব্লাসকো, বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, বিভিন্ন বিভাগের পরিচালক, দপ্তর প্রধান, বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার উল্লেখ করেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় একটি বিশেষায়িত উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান হিসেবে শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রমের মাধ্যমে দেশের কৃষি ও গ্রামীণ উন্নয়নে অবদান রাখার চেষ্টা করে যাচ্ছে।

তিনি বলেন, "আমাদের রয়েছে মেধাবী শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী। তাঁদের গবেষণার সক্ষমতাকে আন্তর্জাতিক পর্যায়ে আরও সমৃদ্ধ করার জন্য এ ধরনের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।"

তিনি আরও বলেন, "স্প্যানিশ ন্যাশনাল রিসার্চ কাউন্সিলের মতো একটি আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে এই সমঝোতা স্মারক আমাদের পারস্পরিক জ্ঞান বিনিময়, গবেষণার অভিজ্ঞতা ভাগাভাগি এবং নতুন গবেষণার সুযোগ তৈরিতে সহায়ক হবে।" একই সঙ্গে দুই প্রতিষ্ঠানের গবেষক ও শিক্ষাবিদদের মধ্যে পেশাগত যোগাযোগ ও সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত হবে। এর ফলে গবেষণা, শিক্ষা ও সম্প্রসারণ খাতে দুই প্রতিষ্ঠানের মধ্যে আন্তর্জাতিক সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হলো।

আরও পড়ুন: মানারাত ইউনিভার্সিটিতে সাংবাদিকতা বিভাগের আয়োজনে ফ্যাক্ট-চেকিং কোর্সের সনদ প্রদান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জে হত্যাযজ্ঞের চেষ্টা পলাতক ফ্যাসিস্টদের পরিকল্পনা: রাশেদ খান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৩ পি.এম


গোপালগঞ্জে হত্যাযজ্ঞের চেষ্টা পলাতক ফ্যাসিস্টদের পরিকল্পনা: রাশেদ খান

গোপালগঞ্জে ঘটে চলা সবকিছুই একটি পরিকল্পনার অংশ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি উল্লেখ করেন যে, পলাতক ফ্যাসিস্টরা দেশে ফিরে আসার জন্য সেখানে একটি হত্যাযজ্ঞ চালানোর চেষ্টা করছে।

এই মন্তব্যটি তিনি রোববার (২২ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের বিক্ষোভ সমাবেশে করেন।

রাশেদ খাঁন আরও বলেন, বিএনপি যে সনদে স্বাক্ষর করেছে, তা অক্ষরে অক্ষরে পালন করার প্রতিশ্রুতি তাদের রয়েছে। তবে বর্তমানে যারা বিএনপিকে গণভোট এবং জুলাই সনদ নিয়ে দোষারোপ করছেন, তাদের উদ্দেশ্য ভিন্ন।

সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুও উপস্থিত ছিলেন। তিনি ভঙ্গুর অর্থনীতিকে পুনঃপ্রতিষ্ঠার জন্য সরকারের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের বাসার সামনে আগুন দেওয়ার ঘটনায় ২ আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৩ পি.এম


সিলেটের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের বাসার সামনে আগুন দেওয়ার ঘটনায় ২ আটক

সিলেটের দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসভবনের প্রধান ফটকে আগুন দেওয়ার ঘটনায় পুলিশ দুই ব্যক্তিকে আটক করেছে। শনিবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও স্থানীয়দের সহযোগিতার মাধ্যমে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে একজন হলেন বাড়ই বরিশালের আগৈলঝড়া উপজেলার আসকর কালীবাড়ি এলাকার মকুল বাড়ইয়ের ছেলে অপূর্ব বাড়ই (২১) এবং অন্যজন সুনামগঞ্জের দিরাই উপজেলার বলনপুর গ্রামের বিনয় সরকারের ছেলে দুর্জয় সরকার (২১)। তারা বর্তমানে নগরের দাড়িয়াপাড়ায় বসবাস করছেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত শুক্রবার রাত পৌনে ৩টার দিকে প্রতিমন্ত্রীর বাসভবনের প্রধান ফটকে পেট্রল বা কেরোসিন দিয়ে আগুন দেওয়া হয়। পরবর্তীতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও স্থানীয় লোকজনের মাধ্যমে অভিযুক্তদের শনাক্ত করা হয়। শনিবার অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মো. আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক তদন্তে অগ্নিসংযোগের ঘটনায় তাদের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তাদের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোর্পদ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোম্পানীগঞ্জে টিসিবি পণ্য বিতরণে ওজনে কারচুপির অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৪ পি.এম


কোম্পানীগঞ্জে টিসিবি পণ্য বিতরণে ওজনে কারচুপির অভিযোগ

টিসিবির পণ্য হাতে নিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ অন্যদের ওজন মাপতে দেখে নিজের প্যাকেটও ওজন করেন মো. মাসুদ। আর তাতেই বেরিয়ে আসে আসল চিত্র—সরকারি নির্ধারিত পরিমাণের চেয়ে কম রয়েছে ডাল ও চিনি। এই ঘটনা জানাজানি হতেই নোয়াখালীর কোম্পানীগঞ্জে টিসিবির পণ্য বিতরণ ঘিরে উত্তেজনা ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।

শনিবার (২২ নভেম্বর) উপজেলার চরপার্বতী ইউনিয়নের কদমতলা বাজারে এই ঘটনা ঘটে। নিয়ম অনুযায়ী একটি প্যাকেজে ২ কেজি ডাল, ১ কেজি চিনি, ২ লিটার তেল ও ২টি সাবান পাওয়ার কথা। কিন্তু ক্রেতাদের অভিযোগ, প্রতিটি প্যাকেটে ডালে ২০০ গ্রাম এবং চিনিতে ১০০ গ্রাম করে কম দেওয়া হচ্ছিল। বাজারের বাইরে গিয়ে পণ্য মেপে কম পাওয়ায় সেখানে হট্টগোলের সৃষ্টি হয়।

​

ক্ষুব্ধ কার্ডধারী হানিফ বলেন, ‘আগে কখনো এমন হয়নি। আমার ডাল ও চিনিতেও কম পেয়েছি। বিষয়টি জানতে চাইলে জানানো হয়, এভাবেই মেপে বিক্রি করতে বলা হয়েছে।’ এই অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

শুধু ওজনে কম দেওয়াই নয়, বিতরণ ব্যবস্থায় আরও বেশ কিছু অসংগতির কথা তুলে ধরেছেন উপকারভোগীরা। তাদের অভিযোগ, দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারের অনুপস্থিতিতেই বিক্রি কার্যক্রম চালানো হয়; ছিল না নির্দিষ্ট সময় মেনে চলা কিংবা আগে থেকে পর্যাপ্ত প্রচারণা।

এদিকে, বসুরহাট পৌরসভার কার্ডধারীরা পড়েছেন ভিন্ন এক ভোগান্তিতে। দীর্ঘ দুই মাস পণ্য না পাওয়ার পর সম্প্রতি বিক্রি পুনরায় শুরু হলেও পৌরসভার ৭২৭ জন উপকারভোগীকে পণ্য আনতে হচ্ছে সিরাজপুর ইউনিয়নে। এতে নিম্ন আয়ের মানুষদের বাড়তি যাতায়াত ভাড়া গুনে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ওজনে কম দেওয়ার অভিযোগ প্রসঙ্গে চরপার্বতী ইউনিয়নের আবদুল্লাহ ট্রেডার্সের সাবডিলার কামরুল ইসলাম বলেন, ‘আমরা মাপার সময় কোনোটাতে কম, কোনোটাতে বেশি হয়ে গেছে।’

অন্যদিকে, উপজেলার মুছাপুর ইউনিয়নে টিসিবির ডিলার জসীম উদ্দিনের বিরুদ্ধে নির্ধারিত দামের চেয়ে বেশি টাকা নেওয়া এবং অনেক কার্ডধারীকে তেল নেই বলে না দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সেই তেল অনিয়মের মাধ্যমে খোলা বাজারে বিক্রি করে দেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রের হিসাব অনুযায়ী, নির্ধারিত প্যাকেজে ২ কেজি ডাল ১২০ টাকা, ২ লিটার সয়াবিন তেল ২০০ টাকা, ১ কেজি চিনি ৭০ টাকা, ১টি লাক্স সাবান ৪৮ টাকা ও ১টি কাপড়ের বল সাবান ২০ টাকাসহ মোট ৪৫৮ টাকা (প্রায় ৪৬০ টাকা) হওয়ার কথা। অথচ নেওয়া হচ্ছে ৫৫০ টাকা। অভিযোগ রয়েছে, টিসিবির এই তেল খুচরা বাজারে বিক্রি করলে ৪০০ টাকা পর্যন্ত বিক্রি করা সম্ভব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেকনাফে নিহত সেনাসদস্য তিতাসের পরিবারের পাশে সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৪ পি.এম


টেকনাফে নিহত সেনাসদস্য তিতাসের পরিবারের পাশে সেনাবাহিনী

টেকনাফে কর্তব্যরত অবস্থায় নিহত সৈনিক মো. তিতাস শেখের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রবিবার (২২ নভেম্বর) এই সহায়তা প্রদান করা হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। সেনাবাহিনীর পক্ষ থেকে তিতাসের পরিবারের আবাসন সুবিধার উন্নয়নে বিদ্যমান বসতবাড়ি সংস্কারের দায়িত্ব নেওয়া হয়েছে।

এছাড়া, নিহত সেনাসদস্যের স্ত্রীর আর্থিক স্বাবলম্বিতা ও পরিবারের দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে তার উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর কক্সবাজারের টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকায় সশস্ত্র মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনাকালে গুলিতে সৈনিক মো. তিতাস শেখ প্রাণ হারান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%