ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

এনবিআরের নজর তিন কোটি খুচরা দোকানে কর আদায় হবে ভারতীয় মডেলে


এনবিআরের নজর তিন কোটি খুচরা দোকানে কর আদায় হবে ভারতীয় মডেলে

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে দেশের প্রায় ৩ কোটি খুচরা ব্যবসা প্রতিষ্ঠানকে করের আওতায় আনার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে প্রথমবারের মতো খুচরা ব্যবসার জন্য নামমাত্র টার্নওভার ট্যাক্স চালুর প্রস্তাব রাখা হচ্ছে।

এই পরিকল্পনার মাধ্যমে দীর্ঘদিন ধরে কর ব্যবস্থার বাইরে থাকা অনানুষ্ঠানিক অর্থনীতি থেকে রাজস্ব আদায় বাড়ানোর লক্ষ্য নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

প্রস্তাবিত ব্যবস্থায় ডিলার ও উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো যখন খুচরা দোকানে পণ্য সরবরাহ করবে, তখন বিলের ওপর শূন্য দশমিক দুই শতাংশ হারে কর উৎসে কেটে রাখবে। অর্থাৎ, প্রতি ১ হাজার টাকার পণ্য ক্রয়ের সময় খুচরা ব্যবসায়ীর কাছ থেকে ২ টাকা কর কেটে তা সরকারের কোষাগারে জমা হবে।

আরও পড়ুন: এমপিকে ছাড়া কোনো রাস্তা বা ভবন উদ্বোধন করা যাবে না: রায়হান সিরাজী

এনবিআর সূত্রে জানা গেছে, কর পরিশোধের তথ্য ডিজিটালভাবে সংরক্ষণ করার জন্য মোবাইল অ্যাপভিত্তিক এ-চালান ব্যবস্থার সঙ্গে এই কর প্রক্রিয়াটি সংযুক্ত করা হবে।

খুচরা ব্যবসায়ীরা প্রতি তিন মাস অন্তর মোবাইলে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে জানতে পারবেন, তাদের নামে কত টাকা কর জমা হয়েছে। ফলে তারা সহজেই বুঝতে পারবেন যে, তাদের আয় করযোগ্য সীমায় পৌঁছেছে কি না। কর কর্মকর্তারা জানাচ্ছেন, এই মডেলটি ভারতের অভিজ্ঞতা থেকে নেওয়া হয়েছে। সেখানে সরবরাহ শৃঙ্খলের উপরের স্তরে কর সংগ্রহের মাধ্যমে বিপুলসংখ্যক ক্ষুদ্র ও অনানুষ্ঠানিক ব্যবসায়ীকে কর নেটওয়ার্কে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়েছে।

বাংলাদেশেও একই ধরনের পদ্ধতির মাধ্যমে করদাতার সংখ্যা বাড়ানোর আশাবাদ রয়েছে।

ব্যবসায়ী সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, দেশে প্রায় ৩ কোটি খুচরা দোকান ও ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এদের অধিকাংশই এখনও আয়কর নেটওয়ার্কের বাইরে রয়েছে। ফলে অর্থনীতির একটি বিশাল অংশের লেনদেন কর ব্যবস্থার আওতায় আসে না। নতুন ব্যবস্থার মাধ্যমে অন্তত তাদের ক্রয়-বিক্রয়ের একটি নথিভুক্ত তথ্যভাণ্ডার তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আরও পড়ুন: বাংলাদেশের সার্বভৌমত্বের মর্যাদা বুঝতে হবে: খেলাফত মজলিস

কর বিশেষজ্ঞ স্নেহাশীষ বড়ুয়া মনে করছেন, উৎস পর্যায়ে কর সংগ্রহের এই পদ্ধতি জাতীয় কর নেটওয়ার্ক সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তার ভাষায়, খুচরা ব্যবসায়ীদের ক্রয়ের তথ্য নথিভুক্ত হওয়ায় তাদের প্রকৃত আয় সম্পর্কে একটি ধারণা পাওয়া যাবে। একই সঙ্গে বড় করপোরেট সুপারশপ ও ক্ষুদ্র ব্যবসার মধ্যে কর-অনুবর্তিতার (ট্যাক্স কমপ্লায়েন্স) ক্ষেত্রে বিদ্যমান বৈষম্যও কিছুটা কমবে।

তিনি আরও বলছেন, এই তথ্যভাণ্ডার ভ্যাট প্রশাসনের জন্যও সহায়ক ভূমিকা তৈরি করবে। কারণ এই তথ্যের মাধ্যমে ভবিষ্যতে খুচরা ব্যবসাগুলোকে ভ্যাট নেটওয়ার্কে অন্তর্ভুক্ত করার পথ সহজ হবে এবং সামগ্রিক রাজস্ব আদায় বৃদ্ধি পাবে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন, যদি করের বোঝা শেষ পর্যন্ত উৎপাদনকারী বা সরবরাহকারী প্রতিষ্ঠানের ওপর পড়ে, তাহলে তাদের পরিচালন ব্যয় বাড়তে পারে। সেক্ষেত্রে সেই অতিরিক্ত ব্যয় পণ্যের মূল্যে যোগ হয়ে ভোক্তাদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ফলে নতুন ব্যবস্থার বাস্তবায়নে কর প্রশাসনকে বাজারের ওপর সম্ভাব্য প্রভাবও সতর্কতার সঙ্গে বিবেচনা করতে হবে।

এনবিআর কর্মকর্তাদের আশা, করের হার অত্যন্ত কম হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে এ নিয়ে বেশিরভাগ আপত্তি থাকবে না। বরং ধাপে ধাপে দেশের বৃহৎ অনানুষ্ঠানিক অর্থনীতিকে করের আওতায় এনে রাজস্বভিত্তি সম্প্রসারণের ক্ষেত্রে এটিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হবে।

আরও পড়ুন: খুলনায় শীর্ষ সন্ত্রাসী সেজানসহ তিনজন গ্রেফতার, উদ্ধার অস্ত্র ও মাদক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মায়ানমারে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় ভয়াবহ বিস্ফোরণ, ৫৫ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৭:৫৯ এম


মায়ানমারে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় ভয়াবহ বিস্ফোরণ, ৫৫ জন নিহত

মায়ানমারের বিদ্রোহী নিয়ন্ত্রিত উত্তরাঞ্চলের কাওং তাত গ্রামে এক ভয়াবহ বিস্ফোরণে ৫৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৫ জন নারী এবং ৩০ জন পুরুষ রয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। এ বিস্ফোরণটি চীন সীমান্তের খুব কাছে ঘটেছে বলে জানা গেছে বিবিসির এক প্রতিবেদনে।

গতকাল রবিবার (৩১ মে) স্থানীয় সময় ১২টার দিকে শান রাজ্যের নামখান টাউনশিপের ওই বিস্ফোরণের কিছুক্ষণ পরেই গ্রামের উপর ধোঁয়া উড়তে দেখা যায়।

বিদ্রোহী গোষ্ঠী তা'আং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) জানিয়েছে, খনির কাজে ব্যবহারের জন্য মজুত রাখা উপকরণের আকস্মিক বিস্ফোরণের ফলে এই হতাহতের ঘটনা ঘটেছে।

চীন সীমান্তসংলগ্ন গ্রামটি বর্তমানে টিএনএলএ-র নিয়ন্ত্রণে রয়েছে।

টিএনএলএ মায়ানমারের সামরিক সরকারের বিরুদ্ধে লড়াই করা অন্যতম শক্তিশালী জাতিগত সশস্ত্র গোষ্ঠী। ফরাসি বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, মায়ানমারের অনেক বিদ্রোহী গোষ্ঠী খনিজ সম্পদ উত্তোলন থেকে অর্থ সংগ্রহ করে। তবে নিরাপত্তার ঘাটতির কারণে খনিতে ধস ও বিস্ফোরণের মতো দুর্ঘটনা প্রায়ই ঘটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের নামাজের সময়সূচি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৮:০৮ এম


আজকের নামাজের সময়সূচি

ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি হলো নামাজ। এটি পঞ্চস্তম্ভের মধ্যে দ্বিতীয়। তাই নামাজ নির্দিষ্ট সময়ে আদায় করা অত্যন্ত জরুরি।

সোমবার (১ জুন) ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ নির্ধারিত হয়েছে-

জোহর- ১২.০০ মিনিট

আসর- ৪.৩৫ মিনিট

মাগরিব- ৬.৪৬ মিনিট

এশা- ৮.১১ মিনিট

ফজর (২ জুন)- ৩.৪৫ মিনিট

উল্লিখিত সময়গুলোর সঙ্গে যেসব বিভাগের সময় যোগ-বিয়োগ করতে হবে, সেগুলো হলো-

যোগ করতে হবে:

খুলনা: ৩ মিনিট

রাজশাহী: ৭ মিনিট

রংপুর: ৮ মিনিট

বরিশাল: ১ মিনিট

বিয়োগ করতে হবে:

চট্টগ্রাম: ৫ মিনিট

সিলেট: ৬ মিনিট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলজেরিয়া বিশ্বকাপ দলে লুকা জিদানকে নির্বাচিত করেছে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৮:১০ এম


আলজেরিয়া বিশ্বকাপ দলে লুকা জিদানকে নির্বাচিত করেছে

ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদানের ছেলে লুকা জিদানকে এবার বিশ্বকাপের জন্য প্রথমবারের মতো আলজেরিয়া দলে ডেকেছে।

এ ধরনের একটি গুরুত্বপূর্ণ খবর এসেছে যে, ফরাসি কিংবদন্তির ছেলে লুকা জিদানের সঙ্গে আলজেরিয়ার এই বিশ্বমঞ্চের স্কোয়াডে জায়গা পেয়েছেন ম্যানচেস্টার সিটি এবং লেস্টারের সাবেক ফরোয়ার্ড রিয়াদ মাহরেজ। বর্তমানে তিনি আলজেরিয়ার ক্লাব আল-আহলিতে খেলছেন এবং তার বয়স ৩৫ বছর।

লুকা জিদান আফ্রিকা কাপ অব নেশনসে আলজেরিয়ার প্রধান গোলকিপার ছিলেন। তবে তিনি গত এপ্রিলে স্প্যানিশ ক্লাব গ্রানাদার হয়ে খেলার সময় চোটে পড়েন এবং তার চোয়াল ও থুতনিতে গুরুতর আঘাত লেগেছিল। ২৮ বছর বয়সী এই গোলকিপার, যুব পর্যায়ের অনুর্ধ্ব-২০ দলে ফ্রান্সের প্রতিনিধিত্ব করেছি, কিন্তু পরে তিনি দাদা-দাদীর জন্মভূমি আলজেরিয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন।

লুকার বাবা কিংবদন্তি জিনেদিন জিদান ১৯৯৮ সালের বিশ্বকাপ ফাইনালে ব্রাজিলের বিপক্ষে দুটি গোল করে ফ্রান্সকে শিরোপা জিতিয়েছিলেন, যা ইতিহাসের একটি অবিস্মরণীয় মুহূর্ত। দীর্ঘ সাত মাস দলে বাইরে থাকার পর আলজেরিয়ার কোচ ভ্লাদিমির পেতকোভিচ সাবেক টটেনহ্যাম মিডফিল্ডার নাবিল বেনতালেবকে আবারও দলে ফিরিয়ে এনেছেন।

এছাড়া, স্কোয়াডে বেশ কিছু তারকা খেলোয়াড় যারা চোটের কারণে চলতি বছরের শুরুতে মরক্কোয় অনুষ্ঠিত আফ্রিকা কাপ অব নেশনসে খেলতে পারেননি, তাদের মধ্যে হুসেম আউয়ার ও আমিন গুইরির নামও রয়েছে। ৩১ বছর বয়সী নাবিল বেনতালেব গত তিন মৌসুম ধরে ফরাসি ক্লাব লিলের হয়ে খেলছেন এবং ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপেও অংশগ্রহণ করেছিলেন। বিশ্বমঞ্চে আলজেরিয়ার সর্বশেষ অংশগ্রহণ ছিল সেটি। কোচ পেতকোভিচ বলেন, 'আমরা বেনতালেবকে খুব ভালো করেই চিনি। দলের ভেতর একতাবদ্ধ পরিবেশ বজায় রাখার জন্য একজন মানুষ হিসেবে তার চমৎকার সব গুণ রয়েছে। তাছাড়া গত কয়েক মাসে সে মাঠেও দুর্দান্ত ফর্মে আছে।'

আসন্ন বিশ্বকাপে আলজেরিয়া গ্রুপ 'জে'-তে প্রতিদ্বন্দ্বিতা করবে। যেখানে তাদের অন্য তিন প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অস্ট্রিয়া এবং জর্ডান।

বিশ্বকাপে আলজেরিয়ার স্কোয়াড হলো:

গোলকিপার: উসামা বেনবত (ইউএসএম আলজার), মেলভিন মাসতিল (স্তাদ নিওনাইস), লুকা জিদান (গ্রানাদা)।

ডিফেন্ডার: আশরাফ আবাদা (ইউএসএম আলজার), রায়ান আইত-নুরি (ম্যানচেস্টার সিটি), জিনেদিন বেলাইদ (জেএস কাবিলি), রফিক বেলঘালি (ভেরোনা), রামি বেনসেবাইনি (বরুশিয়া ডর্টমুন্ড), সামির চেরগই (প্যারিস এফসি), জাওয়েন হাডজাম (ইয়াং বয়েজ বার্ন), ঈসা মান্দি (লিল), মোহাম্মদ আমাইন তুগাই (এস্পেরান্স)।

মিডফিল্ডার: হুসেম আউয়ার (আল-ইত্তিহাদ), নাবিল বেনতালেব (লিল), হিশাম বুদাউই (নিস), ফারেস শাইবি (আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট), ইব্রাহিম মাজা (বায়ার লেভারকুসেন), ইয়াসিন সিতরাউই (শার্লেরোই), রামিজ জেরুকি (টোয়েন্টে)।

ফরওয়ার্ড: মোহাম্মদ আমাইন আমোরা (উলফসবার্গ), নাদির বেনবুয়ালি (গিওরি ইটিও), আদিল বুলবিনা (আল-দুহাইল), ফারেস ঘেজেমিস (ফ্রোসিনোনে), আমিন গুইরি (মার্সেই), রিয়াদ মাহরেজ (আল-আহলি), আনিস হাজ মুসা (ফেইনুর্ড)।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জ্বালানি তেলের নতুন দাম আজ থেকে কার্যকর, কোনটি কত?

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৮:১৪ এম


জ্বালানি তেলের নতুন দাম আজ থেকে কার্যকর, কোনটি কত?

জ্বালানি তেলের দাম আবারও বৃদ্ধি করেছে সরকার। জুন মাসের জন্য পেট্রোল-অকটেন ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা বৃদ্ধি করা হয়েছে। রবিবার (৩১ মে) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ। নতুন এই মূল্য আজ সোমবার (১ জুন) থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস/বৃদ্ধির প্রেক্ষিতে দেশে ভোক্তাপর্যায়ে বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। এতে ডিজেলের দাম ১১৫ টাকা, অকটেনের দাম ১৪৫ টাকা, পেট্রোলের দাম ১৪০ টাকা এবং কেরোসিনের দাম ১৩৫ টাকায় পুনর্নির্ধারণ করা হলো। যা আজ সোমবার (১ জুন) থেকে কার্যকর হবে।

এছাড়া, গত ১৮ এপ্রিল দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে সরকার। ঐ সময় প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা, অকটেনের দাম ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা, পেট্রোলের দাম ১১৬ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা এবং কেরোসিনের দাম ১১২ টাকা থেকে বাড়িয়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%