০৯:২৫ পি.এম
খুলনা, ২৫ নভেম্বর, ২০২৬ : খুলনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে শীর্ষ সন্ত্রাসী সেজানও রয়েছে।
আজ বুধবার সকালে নগরীর টুটপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
অন্য দুই গ্রেফতারকৃত ব্যক্তি হলেন টুটপাড়া এলাকার সত্তার ও নয়ন। অভিযানের সময় পুলিশ একটি ওয়ান শুটারগান, চার রাউন্ড গুলি এবং মাদকদ্রব্য উদ্ধার করে।
আরও পড়ুন: বরিশালের বাবুগঞ্জে সন্ত্রাস-নাশকতার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও মিছিল
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে টুটপাড়া এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী সেজান, সত্তার ও নয়নকে আটক করা হয়।
তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি ওয়ান শুটারগান, চার রাউন্ড শটগানের গুলি এবং মাদকদ্রব্য।
খুলনা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান জানান, গ্রেফতার হওয়া সেজান খুলনা মহানগরীর একটি শীর্ষ সন্ত্রাসী বাহিনীর প্রধান সহযোগী।
তার বিরুদ্ধে থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এই ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: ভারত থেকে প্রেমের টানে গৌরনদীতে বিয়ে করলেন ফাইজান শাহ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন