০৫:৫৫ পি.এম
ঢাকা, ১১ নভেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য সমসাময়িক নিরাপত্তা চ্যালেঞ্জ সম্পর্কে স্পষ্ট ধারণা, কৌশলগত প্রস্তুতি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেছেন।
তিনি আজ বুধবার মিরপুর সেনানিবাসে অবস্থিত ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) ‘জাতীয় নিরাপত্তা’ বিষয়ক এক অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে বক্তব্য প্রদানকালে এই গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে প্রতিরক্ষা উপদেষ্টা জাতীয় নিরাপত্তা সম্পর্কিত তার বক্তব্য তুলে ধরেন। এরপর তিনি কোর্স সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তাদের সঙ্গে মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: একাই লড়েছি, বিএনপি-জামায়াত পাশে দাঁড়ায়নি: মাহমুদুর রহমান
এ সময় ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট, উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাবৃন্দ, অনুষদ সদস্য এবং এনডিসি ও এএফডব্লিউসি ২০২৬ কোর্সের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন