ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

বিমানবহর আধুনিকায়নে ৩৫টি উড়োজাহাজ কিনছে সরকার: বিমানমন্ত্রী


বিমানবহর আধুনিকায়নে ৩৫টি উড়োজাহাজ কিনছে সরকার: বিমানমন্ত্রী

বিমানবহর আধুনিকায়ন এবং টেকসই মিশ্র বহর (মিক্সড ফ্লিট) গড়ে তোলার জন্য বোয়িং ও এয়ারবাস থেকে ৩৫টি নতুন উড়োজাহাজ কেনার চুক্তি সম্পন্ন হয়েছে, এমনটি জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

মন্ত্রী বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে এই তথ্য প্রদান করেন।

কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমানের এক প্রশ্নের জবাবে তিনি উল্লেখ করেন যে, বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে মোট ১৯টি নিজস্ব উড়োজাহাজ রয়েছে।

আরও পড়ুন: নাৎসিদের মতো পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শক্তি আর ফিরবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মন্ত্রী আরও জানান, বিমানবহর আধুনিকায়ন এবং টেকসই মিক্সড ফ্লিট তৈরির উদ্দেশ্যে বোয়িং থেকে ২৫টি এবং এয়ারবাস থেকে ১০টি, মোট ৩৫টি নতুন উড়োজাহাজ কেনার জন্য ইতিমধ্যে ক্রয়চুক্তি সম্পন্ন হয়েছে। চুক্তির শর্ত অনুযায়ী, ২০৩১ থেকে ২০৩৫ সালের মধ্যে বোয়িং এবং ২০৩৩ থেকে ২০৩৫ সালের মধ্যে এয়ারবাসগুলো বিমান বহরে যুক্ত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাৎসিদের মতো পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শক্তি আর ফিরবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪২ পি.এম


নাৎসিদের মতো পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শক্তি আর ফিরবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জার্মানি থেকে পালিয়ে যাওয়া হিটলারের নাৎসি বাহিনীর মতো গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জাতীয় সংসদে এই কথা স্পষ্টভাবে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি মানবাধিকার সমুন্নত রেখে আইন প্রয়োগের ক্ষেত্রে কঠোর অবস্থান নেওয়ার হুঁশিয়ারিও দেন।

বুধবার জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

বক্তব্যের শুরুতে বিরোধীদলীয় নেতার অতীতের কিছু বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ফ্যাসিবাদের পতনের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর এক অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা বলেছেন, রাজনৈতিকভাবে তাদের ওপর যারা জুলুম নির্যাতন করেছে, তাদের ক্ষমা করে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ সাড়ে ১৫ বছর যে নির্যাতন চালিয়েছে, সে সম্পর্কে কোনো অনুতাপ বা ক্ষমা চাওয়া ছাড়াই একতরফা ক্ষমা করে দেওয়া দেশবাসী ও সরকার যৌক্তিক মনে করে না। এমনকি ২০২৪ সালের ১৩ নভেম্বর লন্ডনে ব্রিটিশ চেম্বার অব কমার্সের অনুষ্ঠানে তিনি ফ্যাসিস্টদের রাজনৈতিক পরিবারের সদস্য হিসেবে আখ্যা দিয়েছিলেন।

চলমান নাশকতাকে আওয়ামী লীগের পুরনো রাজনৈতিক অপসংস্কৃতির অংশ হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ২০০৪ সালের ৪ জুন তৎকালীন হোটেল শেরাটনের সামনে আওয়ামী লীগের ডাকা হরতালে গান পাউডার দিয়ে বিআরটিসির বাসে আগুন ধরিয়ে দিয়ে ১১ জন মানুষকে পুড়িয়ে মারা হয়েছিল। এই ইতিহাস দেশবাসী ভুলে যায়নি। এমনকি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিমের স্বীকারোক্তিমূলক জবানবন্দি এখনো রয়েছে।

সীমান্তের ওপার থেকে সাম্প্রতিক অস্থিরতায় মদদ দেওয়ার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধীদলীয় নেতা বলেছেন সীমান্তের ওপার থেকে সুড়সুড়ি দেওয়া হচ্ছে। তিনি এতে একমত। তবে ঢাকায় বিভিন্ন সময়ে একটি দলের শীর্ষ নেতাদের সাথে ভিনদেশি সংস্থার গোপন বৈঠকের সাথে এই সুড়সুড়ির কোনো সম্পর্ক আছে কি না, তা জনগণ জানতে চায়।

সীমান্তের ওপার থেকে অডিও-ভিডিও কলে জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীদের তালিকা তৈরি ও ঘরবাড়ি ভাঙার যে হুমকি দেওয়া হচ্ছে, তা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি (শেখ হাসিনা) ফিরলে নাকি জুলাই বিপ্লবীদের শিক্ষা দেবেন। কিন্তু মহান আল্লাহ হয়তো তাকে আর সেই সুযোগ দেবেন না। যেভাবে পুরো একটি দল দেশ ছেড়ে পালিয়ে গেছে, বিশ্বের ইতিহাসে কেবল হিটলারের নাৎসি বাহিনীর জার্মানি ছেড়ে পালানোর সাথেই এর তুলনা চলে। নাৎসিরা যেমন আর ফিরে আসতে পারেনি, তেমনি ফ্যাসিস্ট আওয়ামী শক্তিও আর বাংলাদেশে ফিরতে পারবে না।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আর কখনোই পেটুয়া বাহিনীতে পরিণত করা হবে না জানিয়ে তিনি বলেন, সরকার মানবাধিকারের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল। তবে প্রয়োজনে যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর আইনি ব্যবস্থা নিতে দ্বিধা করা হবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সংঘটিত সকল বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন এবং জুলাই আন্দোলনের গণহত্যার বিচারের অঙ্গীকার পূরণে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত টিম এখন থেকে জেলায় জেলায় তদন্ত কার্যক্রম শুরু করবে।

সরকারের মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীলতাকে দুর্বলতা না ভাবার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, তারা জানে এ সরকারের আমলে তাদের গুম হতে হবে না, ক্রসফায়ারে যেতে হবে না, আয়নাঘরে থাকতে হবে না কিংবা রিমান্ডে অমানবিক নির্যাতন সহ্য করতে হবে না। এই উদারতার সুযোগ তারা নেওয়ার চেষ্টা করছে। তবে মানবাধিকারের সীমারেখার মধ্যে থেকেই নাশকতাকারীদের সমস্ত চক্রান্ত সরকার নস্যাৎ করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%