ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ঢাকায় ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ২৫তম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন


ঢাকায় ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ২৫তম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

রাজধানী ঢাকায় ৪ ডিসেম্বর ২৫তম ‘ইক্বরা আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন বাংলাদেশ-২০২৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাদ জুমা থেকে রাত ১০টা পর্যন্ত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)-এর উদ্যোগে, পিএইচপি ফ্যামিলির পৃষ্ঠপোষকতায় এবং ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় সম্মেলনের আয়োজন করা হচ্ছে। বিশেষ গুরুত্ব পাচ্ছে এই সম্মেলন, কারণ এটি ইক্বরা প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ উপস্থিত থাকবেন। উদ্বোধন করবেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরউদ্দিন আহমেদ অপু।

আরও পড়ুন: সোনারগাঁয় মৎস্যজীবী দলের নেতার বাড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের গুলি

বিশেষ অতিথি হিসেবে সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মহিবুল্লাহ হিল বাকী নদভী, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব তানভির আহমাদ এবং বাংলাদেশ পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল এজাজ আহমেদ উপস্থিত থাকবেন।

সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান ও একুশে পদকপ্রাপ্ত সুফী মোহাম্মদ মিজানুর রহমান থাকবেন। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকদের উপস্থিত থাকার কথা রয়েছে।

মিসরের ক্বারী ড. মুফতি মাহমুদ কামাল নাজ্জার, ইরানের উস্তায ক্বারী মাহদি আদেলী, আফগানিস্তানের উস্তায ক্বারী আলী রেজা রেয়াঈ, তুরস্কের শাইখ ক্বারী হুসাইন তুরকান এবং ইরাকের ড. খাইরুদ্দিন আল-হাদীসহ আন্তর্জাতিক পর্যায়ের বিশিষ্ট ক্বারীরা এবারের সম্মেলনে অংশগ্রহণ করবেন।

সম্মেলনে সভাপতিত্ব করবেন ইক্বরা সভাপতি ও বিশ্বখ্যাত ক্বারী উস্তায শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আযহারী।

আরও পড়ুন: বগুড়ায় শিশু ধর্ষকের গ্রেফতার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

উল্লেখ্য, ১৯৬৬ সালে উপমহাদেশে বিশুদ্ধ কুরআন তিলাওয়াত ও ইলমে ক্বিরাতের প্রচার-প্রসারে ইমামুল কুররা হযরত মাওলানা ক্বারী মুহাম্মাদ ইউসুফ (রহ.)-এর উদ্যোগে আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা) প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতার পর ১৯৯১ সাল থেকে সংস্থাটি বাংলাদেশে ২৪টি আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনের আয়োজন করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আন্তর্জাতিক ডেস্ক

আমতলী (বরগুনা) প্রতিনিধি

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:২০ পি.এম


আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে আটক করেছে দুদক পটুয়াখী সমন্বনিত কার্যালয়ে কর্মকর্তারা। রবিবার
সকালে পৌরসভার সামনে কেন্দ্রীয় লেকের সৌন্দর্যবর্ধনের জন্য নির্মাণাধীন ওয়াকওয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।
আমতলী পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, আমতলী পৌরসভার সামনে অবস্থিত লেকের সৌন্দর্যবর্ধনের জন্য বিশ্বব্যাংকের অর্থায়নে লোকাল গভমেন্ট কোভিড-১৯ রেসপন্স এন্ড রিকভারি প্রজেক্ট এর আওতায় ২০২৩-২৪ অর্থবছরে ১২ কোটি ৫৬ লাখ ৯৮ হাজার ৩২৩ টাকা বরাদ্দ দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। ২০২৪ সালের এপ্রিলে তৎকালীন পৌর মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা সভাপতি মতিয়ার রহমান এই প্রকল্পের দরপত্র আহ্বান করেন। সর্বনি¤œ দরদাতা হিসেবে কাজটি পায় ঝালকাঠির ইসলাম ব্রাদার্স নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠান। সেখান থেকে কাজটি হাত বদল হয়ে বর্তমানে বাস্তবায়ন করছেন বরিশালের ঠিকাদার শেখ নোমান রেজা।
২০২৪ সালের ২৫ অক্টোবর কাজের উদ্বোধন করেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মুহাম্মদ আশরাফুল আলম।
ঠিকাদারের অভিযোগ কাজটি বাস্তবায়নের শুরু থেকেই আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খান মোটা অংকের ঘুষ দাবী করে আসছেন। তার চাহিদামত ঘুষ না দেওয়ায় সে ঠিকাদারকে নানা ভাবে হয়রানি করছে এবং কাজঠি সঠিক ভাবে বাস্তায়ন করতে দিচ্ছে না। এ অভিযোগ এনে ঠিকাদার শেখ নোমান রেজা ১৯ নভেম্বর দুদক সমন্বিত কার্যালয় পটুয়াখালীতে অভিযোগ করেন। অভিযোগের পর দুদক পটুয়াখালীর সহকারী পরিচালক মো. তাপস বিশ^াসের নেতৃত্বে একদল কর্মকর্তা রবিবার সকাল ১১ টার সময় আমতলী পৌরসভার সামনে অভিযান চালিয়ে পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে ১ লক্ষ টাকাসহ আটক করে। আটকের পর দুপুরে তাকে আমতলী থানায় হস্তান্তর করে।
ঠিকাদার শেখ নোমান রেজা অভিযোগ করে বলেন, আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খান
একজন দুর্নীতিবাজ ইঞ্জিনিয়ার। কাজের শুরু থেকেই সে ঘুষের টাকার জন্য নানা ভাবে সে আমাদের হয়রানি করে আসছে। নিরুপায় হয়ে গত ১৯ নভেম্বর দুদক সমন্বিত কার্যালয় পটুয়াখালীতে অভিযোগ করি। আজ অভিযোগের সত্যতা প্রমানিত হয়েছে।
দুদক সমন্বিত কার্যালয় পটুয়াখালীর সহকারী পরিচালক তাপস বিশ্বাস বলেন, অভিযোগের পর রবিবার আমরা আমতলীতে অভিযান পরিচানা করি। এসময় ঘুষের ১ লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে আমতলী পৌরসভার সামনে থেকে রবিবার সকাল ১১ টয় আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। মামলার পর রবিবার দুপুরে তাকে আমতলী থানায় হস্তান্তর করা হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াকুব হোসাইন বলেন, আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে দুদক পটুয়াখালীর কর্মকর্তারা আটক করে আমতলী থানায় সোপর্দ করেছে। সোমবার সকালে তাকে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পাঠানো হবে।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এসেছে ২৩৬ কোটি ডলার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:২১ পি.এম


নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এসেছে ২৩৬ কোটি ডলার

চলতি নভেম্বর মাসের প্রথম ২২ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে ২৩৫ কোটি ৭০ লাখ মার্কিন ডলার (প্রায় ২.৩৬ বিলিয়ন) রেমিট্যান্স পাঠিয়েছেন।

বাংলাদেশি মুদ্রায় এই পরিমাণ ২৮ হাজার ৯৯১ কোটি ১০ লাখ টাকা, যেখানে এক ডলার ১২৩ টাকা হিসাবে ধরা হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এটি প্রায় ১০.৪ শতাংশ বেশি এসেছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ২২ নভেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২৩৫ কোটি ৭০ লাখ ডলার। গত বছরের একই সময়ে এসেছিল ২১৩ কোটি ৫০ লাখ ডলার। এই হিসাবে, গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২২ কোটি ২০ লাখ ডলার বা ১০ দশমিক ৪ শতাংশ।

এদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ২২ নভেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৩৮২ কোটি ২০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ১ হাজার ২২৮ কোটি ৪০ লাখ ডলার। এই হিসাবে অর্থবছরের শুরু থেকে এ পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি হয়েছে ১২ দশমিক ৫ শতাংশ।

প্রবাসী আয়ের ধারাবাহিক এই প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার বাজার ও রিজার্ভের জন্য ইতিবাচক প্রভাব ফেলছে। যদি রেমিটেন্স আসার এই ধারা অব্যাহত থাকে, তাহলে চলতি মাসে তিন বিলিয়ন ডলার অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।

এর আগে সদ্য বিদায়ী অক্টোবর মাসের পুরো সময়ে ২৮৭ কোটি ৩৬ লাখ ৩০ হাজার বা ২.৮৭ বিলিয়ন ডলারের রেমিট্যান্স দেশে এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৩৫ হাজার ৩৪৫ কোটি ২৮ লাখ টাকা।

গত সেপ্টেম্বর মাসে দেশে মোট ২৭৬ কোটি ৬০ লাখ (২.৭৬ বিলিয়ন) মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার ডলার। অর্থবছরের পরের মাস আগস্টে আসে ২৯৬ কোটি ৬৬ লাখ ৮০ হাজার ডলার।

গত ২০২৫-২৬ অর্থবছরের পুরো সময়ে রেমিট্যান্স এসেছিল ৩৫ দশমিক ৫৮ বিলিয়ন ডলার, আর ২০২৪-২৫ অর্থবছরে এসেছিল ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজস্থলীতে সেনাবাহিনীর সমন্বয় সভায় সম্প্রীতি ও মাদকবিরোধী কার্যক্রম নিয়ে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:২২ পি.এম


রাজস্থলীতে সেনাবাহিনীর সমন্বয় সভায় সম্প্রীতি ও মাদকবিরোধী কার্যক্রম নিয়ে আলোচনা

রাজস্থলী উপজেলায়, রাঙ্গামাটিতে পাহাড়ি এবং বাঙালি জনগণের মধ্যে সম্প্রীতি ও পারস্পরিক আস্থা রক্ষা করা, মাদকবিরোধী কার্যক্রমকে শক্তিশালী করা এবং স্থানীয় নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী হেডম্যান, কারবারি এবং ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যদের সঙ্গে একটি মাসিক সমন্বয় সভা আয়োজন করেছে।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় রাজস্থলী আর্মি ক্যাম্প কমান্ডার মেজর হাফিজ আহমেদ সৈকতের নেতৃত্বে ক্যাম্পে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় হেডম্যান, কারবারি এবং ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় পাহাড়ি-বাঙালি জনগণের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি এবং সহাবস্থান বজায় রাখার উপর গুরুত্বারোপ করা হয়। সামাজিক বিভেদ, ভুল বোঝাবুঝি এবং অস্থিতিশীলতা এড়াতে স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক নেতৃত্ব এবং সর্বস্তরের জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

এছাড়া, মাদকদ্রব্য এবং অন্যান্য নেশাজাতীয় দ্রব্যের চাষ, সেবন ও ব্যবসা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের বিষয়েও আলোচনা করা হয়। এলাকার শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করতে পারে এমন সন্ত্রাসী বা দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি বা গোষ্ঠী সম্পর্কে কোনো তথ্য পেলে দ্রুত সেনা ক্যাম্পকে অবহিত করার জন্য উপস্থিত ব্যক্তিদের অনুরোধ করা হয়।

এলাকায় যেকোনো অপ্রীতিকর ঘটনা, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পোস্টার-ব্যানার লাগানো কিংবা অপপ্রচারমূলক কর্মকাণ্ড দেখা গেলে তাৎক্ষণিকভাবে সেনা ক্যাম্পকে অবহিত করার নির্দেশনা এবং আহ্বান জানানো হয়।

স্থানীয় পর্যায়ে শান্তি, নিরাপত্তা, সামাজিক সম্প্রীতি এবং স্থিতিশীলতা বজায় রাখতে সেনাবাহিনী, জনপ্রতিনিধি এবং সামাজিক নেতৃত্বের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর সভায় গুরুত্ব দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গফরগাঁওয়ে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাসহ তিনজন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:২২ পি.এম


গফরগাঁওয়ে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাসহ তিনজন গ্রেপ্তার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় অভিযান পরিচালনা করে গফরগাঁও থানা পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা রয়েছেন।

রোববার (২২ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন, ১ নম্বর রসুলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. হানিফ (৪১), একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মো. হারুন অর রশিদ (৫৪) এবং ৯ নম্বর ওয়ার্ডের মো. আবুল কালাম (৪৫), পিতা মো. ইউনুস আলী। গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের সূত্র অনুযায়ী, রোববার রাতে গফরগাঁও থানা পুলিশ এই তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে মো. হানিফ স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের ওয়ার্ড পর্যায়ের সাধারণ সম্পাদক এবং মো. হারুন অর রশিদ আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান জানান, রোববার রাতে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের সোমবার (২৩ নভেম্বর) ময়মনসিংহের আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%