০১:০৫ এম
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের দরুইন গ্রামে অনুষ্ঠিত কবির আহমেদ ভূইয়া ডাবল মোটর সাইকেল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের দর্শক সারি যেন হয়ে উঠেছিল স্টেডিয়ামের গ্যালারি।
অস্তমিত সূর্য এসে বেশ কড়াভাবে পড়ছে চোখে। হাজার হাজার মানুষের ভিড়ে ঘেমে একাকার।
তাতে যেন থোরাই কেয়ার। মাঠে যে ফুটবল খেলা চলছে। দুই দলের আছেন বিদেশি খেলোয়াড়। আছেন বাংলাদেশের একাধিক তারকা।
আরও পড়ুন: কালীগঞ্জের নলতায় পল্লী চিকিৎসক প্রশিক্ষণ সেমিনার অনুষ্ঠিত
ফুটবল উন্মদনার এক অনন্য বিকেল গেলো ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়। উপজেলার মোগড়া ইউনিয়নের দরুইন গ্রামে অনুষ্ঠিত কবির আহমেদ ভূইয়া ডাবল মোটর সাইকেল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের দর্শক সারি যেন হয়ে উঠেছিল স্টেডিয়ামের গ্যালারি। রেললাইনের ধারে দর্শকরা এমনভাবে বসে ছিলেন যে মনে হয়েছে স্টেডিয়ামের গ্যালারি থেকে তারা উপভোগ করছেন।
ফাইনাল ম্যাচে ট্রাইব্রেকারে কল্যাণপুর ফুটবল একাদশকে ৪-২ গোলের ব্যবধানে হারায় কলেজপাড়া ফুটবল একাদশ।
দুই দলই বেশ ভালো ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে এই ম্যাচে। ফাইনাল ম্যাচটিকে ঘিরে সবার মাঝে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূঁইয়া। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাদিয়া পাঠান পাপন এমপি। এছাড়া রবিউল্লাহ ভূঁয়া, মাসুম ভূঁইয়াসহ অন্যান্যরা এতে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ঝালকাঠিতে আইনশৃঙ্খলা ও উন্নয়ন বিষয়ে বিশেষ সভা অনুষ্ঠিত
বক্তারা এই সময় দর্শকের উপস্থিতি দেখে আপ্লুত হন।
খেলা দেখতে আসা আরমান, হাসান, আরিফসহ অনেকেই জানান, বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে এভাবে একটা দারুণ উত্তেজনা কাজ করছে। এখন ঘরে মাঠে এত এত দর্শক দেখে আরো ভালো লাগছে। এ মাঠে খেলা উপভোগ করাটা দারুণ ব্যাপার।
খেলায় আসা দুই নাইজেরিয়ান খেলোয়াড় বলেন, ‘ফুটবলে জাতীয়ভাবে অনেক পিছিয়ে বাংলাদেশ। তবে সারাদেশে ফুটবল নিয়ে একটা উন্মাদনা আছে। এখানে এসেও এটা মনে হলো। খুব ভালো লাগছে এত এত দর্শক দেখে।’
খেলা পরিচালনার দায়িত্বে থাকা (লাইন্সম্যান) মো. ফখরিয়া বলেন, ‘এ মাঠটা একটা ভাইরাল মাঠ। এখানে বসার স্থানটা এমন যে মনে হয় এটা দর্শক গ্যালারি। দর্শক বসার পর এটা যেন স্টেডিয়ামে রূপ নেয়। ফাইনাল ম্যাচেও এমন হয়েছে। খুব ভালো লাগছে আমার।’
আরও পড়ুন: ভৈরবে স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা, সেরা ব্লু বার্ড স্কুল
কবির আহমেদ ভূঁইয়া উদ্বোধনী বক্তব্যে বলেন, ‘এত এত দর্শক দেখে আমি আপ্লুত। দারুণ লাগছে পুরো মাঠ। আমরা যে উদ্দেশ্যে এ আয়োজন করেছি সেটা সফল হয়েছে বলে মনে করি।’ এছাড়া তিনি আখাউড়াতে অচিরেই মিনি স্টেডিয়াম নির্মাণে কার্যকরি পদক্ষেপ নেওয়ার বিষয়ে আশ্বস্ত করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন