ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার সচেতনতা বিষয়ক কর্মশালা


জাতীয় বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার সচেতনতা বিষয়ক কর্মশালা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের উদ্যোগে শিক্ষার্থীদের ক্যারিয়ার সচেতনতা বৃদ্ধি এবং একবিংশ শতাব্দীর কর্মক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা করতে ‘Career GPS: Navigating Sectors, SWOT Analysis, and Your 21st Century Skillset’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে তিন ঘণ্টাব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের অন-ক্যাম্পাস বিবিএ প্রোগ্রাম এবং বিবিএ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রায় ৮০ জন শিক্ষার্থী অংশ নেন। বিশ্ববিদ্যালয়ের ডিন, শিক্ষকসহ সংশ্লিষ্টরা কর্মশালায় উপস্থিত ছিলেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ। তিনি বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের যোগ্য ও দক্ষ করে গড়ে তোলা জরুরি। প্রয়োজনীয় দক্ষতা ছাড়া কর্মক্ষেত্রে সফলতা অর্জন কঠিন। এ কারণে শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের উপযোগী করে তুলতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম বিভিন্ন ধরনের দক্ষতাকে গুরুত্ব দিয়ে নতুনভাবে সাজানো হচ্ছে।

আরও পড়ুন: গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিট

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর মো. লুৎফর রহমান ও ট্রেজারার অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন।

ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের চেয়ারম্যান এস. এম. মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালাটি পরিচালনা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মো. নাহিদ মিয়া।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ডিন, ফ্যাকাল্টির শিক্ষক এবং সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: কক্সবাজারে ২ লাখ ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

১০:৪৪ পি.এম


ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ

আধুনিক ভাষা শিক্ষা ইনস্টিটিউটের অধীনে জাপানি ও চীনা ভাষা শিক্ষা কোর্স চালুর উদ্যোগ নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রশাসন। এ লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেয়া হচ্ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের তৃতীয় তলার কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন,কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলি এবং বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, সাংবাদিক সমিতি ও রিপোটার্স ইউনিটির সাংবাদিকরা উপস্থিত ছিলেন

উপাচার্য জানান, বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে আধুনিক ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ লক্ষ্যে আধুনিক ভাষা শিক্ষা ইনস্টিটিউট চালুর অনুমোদন নেওয়া হয়েছে। ইনস্টিটিউটের অধীনে জাপানি ও চীনা ভাষা শিক্ষা কোর্স চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিক পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ আরও সম্প্রসারিত হবে।

তিনি আরও বলেন, ইবিতে সেন্ট্রাল রিসার্চ অ্যান্ড ইনোভেশন হাব স্থাপন, আইআইইআর সংলগ্ন পুকুরপাড় বাঁধাই করে ওয়াকিং ওয়ে নির্মাণ, ডরমিটরির পরিত্যক্ত ভবন সংস্কার করে ছাত্রীদের জন্য আবাসিক সুবিধা বরাদ্দ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ইউনিক আইডি ও ডিবেটিং স্পেস তৈরির উদ্যোগ নেয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদলের রাবি সফর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

১০:৪৫ পি.এম


চীনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদলের রাবি সফর

রাজশাহী, ২৫ আগস্ট, ২০২৬ : চীনের ওয়েস্ট ইউনান বিশ্ববিদ্যালয়ের পাঁচ সদস্যবিশিষ্ট এক প্রতিনিধিদল রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সফর করেছেন।

আজ মঙ্গলবার তারা রাবি সফর করেন। রাবি কর্তৃপক্ষের আমন্ত্রণে তারা এই সফরে এসেছেন।

প্রতিনিধিদল সকাল ১০টায় প্রশাসন ভবন-১ এর কনফারেন্স কক্ষে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদের সাথে মতবিনিময়ে মিলিত হন। 

মতবিনিময়কালে তারা চীনে বাংলা ভাষা শিক্ষা ও গবেষণার উন্নয়ন, উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক, শিক্ষার্থী ও গবেষক বিনিময়, রাবিতে চীনা ভাষা শিক্ষা ও বৃত্তিমূলক দক্ষতার উন্নয়ন এবং শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে উভয় বিশ্ববিদ্যালয়ের যৌথ কর্মসূচি প্রণয়নসহ পারস্পরিক আগ্রহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

চীনা প্রতিনিধিদলে ছিলেন প্রফেসর ঝাঙ ইয়ানমে (ভাইস প্রেসিডেন্ট, ওয়েস্ট ইউনান বিশ্ববিদ্যালয়), সহযোগী অধ্যাপক হুয়াঙ জিয়েঝং (পরিচালক, আন্তর্জাতিক সহযোগিতা ও বিনিময় দপ্তর), সহযোগী অধ্যাপক লি জিয়ানবো (উপ-পরিচালক, শিক্ষা বিষয়ক কার্যালয়), প্রফেসর উ লঙফেঙ (ডিন, বায়োটেকনোলজি ও ইঞ্জিনিয়ারিং স্কুল) ও সহযোগী অধ্যাপক চেন ইনহঙ (ডেপুটি পার্টি ব্রাঞ্চ সেক্রেটারি, স্কুল অব ইন্টারন্যাশনাল এডুকেশন)।

রাবি উপ-উপাচার্যদ্বয় চীনা প্রতিনিধিদলকে স্মারক উপহার প্রদান করেন।

মতবিনিময়কালে অন্যদের মধ্যে জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামান, আইসিটি সেন্টারের অতিরিক্ত দায়িত্বে নিযুক্ত পরিচালক প্রফেসর মো. হাসনাত কবীর, অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর মুহাম্মদ সাজ্জাদুর রহিম, ক্যারিয়ার কাউন্সেলিং এন্ড ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক প্রফেসর মো. নূরুল মোমেন, কনফুসিয়াস ইনস্টিটিউটের অতিরিক্ত পরিচালক প্রফেসর মতিন তালুকদার, শহীদ মীর আব্দুল কাইয়ূম ইন্টারন্যাশনাল ডরমিটরির ওয়ার্ডেন প্রফেসর মো. আবু বকর প্রাং, সহযোগী অধ্যাপক কনক কুমার পাঠক (মৃৎশিল্প ও ভাস্ককর্য বিভাগ) প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে প্রতিনিধিদলটি বাংলা বিভাগ ও কৃষি অনুষদ পরিদর্শন এবং শিককবৃন্দের সাথে মতবিনিময় করেন। 

এছাড়া শহীদ মীর আব্দুল কাইয়ূম ইন্টারন্যাশনাল ডরমিটরি, জুবেরী (অতিথি) ভবন ও নির্মাণাধীন কনফুসিয়াস ইনস্টিটিউট ভবন পরিদর্শন করেন। তাছাড়া তারা অন্য কয়েকটি কর্মসূচিতে অংশ নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানকে যে বার্তা দিল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

১০:৪৮ পি.এম


ইরানকে যে বার্তা দিল পাকিস্তান

 

পাকিস্তানের প্রতিনিধিদল তেহরান সফর করছে, যা ইরান-যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্য সংঘাতে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। এ প্রেক্ষাপটে, দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বাধীন প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের কাছে কোনো হুমকির বার্তা নিয়ে আসেনি, এমনটি জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।

 

জানিয়েছে, গণমাধ্যমে প্রকাশিত কিছু প্রতিবেদনের বিপরীতে আসিম মুনিরের তেহরান সফরের সময় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো হুমকিমূলক বার্তা ছিল না।

সূত্রটি আরও জানিয়েছে যে, আসিম মুনিরের সঙ্গে বৈঠকে পাকিস্তানের প্রতিনিধিদলকে ইরানের অবস্থান স্পষ্টভাবে জানানো হয়েছে। এর মধ্যে ইসলামাবাদ সমঝোতা স্মারকের শর্তগুলোতে ফিরে যাওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত ছিল।

সমঝোতা স্মারকের ৫ নম্বর ধারায় হরমুজ প্রণালিতে নৌচলাচলের স্বাধীনতা, মাইন অপসারণ এবং বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যবস্থাপনার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

 

ইরানি সূত্রের দাবি, বৈঠকে তেহরান যে শর্তগুলো উপস্থাপন করেছে, সেগুলো পাকিস্তানের পক্ষ থেকে এখন যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোমস্তাপুর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন এমপি মিজানুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

১০:৫০ পি.এম


গোমস্তাপুর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন এমপি মিজানুর রহমান

গতকাল মঙ্গলবার, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান গোমস্তাপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। পরিদর্শনকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়, ১নং রহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং হুজরাপুর মডেল একাডেমি।

এ সময়, তিনি এসব প্রতিষ্ঠানের শিক্ষার সার্বিক পরিবেশ, শিক্ষার মান এবং প্রশাসনিক শৃঙ্খলা পর্যবেক্ষণ করেন। তার সঙ্গে জামায়েত ইসলামীর উপজেলা আমীর ইমামূল হুদা এবং প্রতিষ্ঠান প্রধানরা উপস্থিত ছিলেন। পরিদর্শনের পর, তিনি শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়কালে, তিনি উল্লেখ করেন যে, "একটি আলোকিত সমাজ গঠনে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই।" শিক্ষার গুণগত মান বজায় রাখতে এবং কোমলমতি শিক্ষার্থীদের সঠিক দিশা দেখাতে শিক্ষকবৃন্দকে তাদের দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান জানান।

এছাড়া, তিনি উপজেলা প্রশাসনের কয়েকটি সরকারি দপ্তরও পরিদর্শন করেন। পরিদর্শনের সময়, তিনি শিক্ষক ও কর্মচারীদের হাজিরা খাতা সরেজমিনে যাচাই করেন এবং সময়ানুবর্তিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি, শ্রেণিকক্ষের পরিবেশ ও শিক্ষার মান সংক্রান্ত সার্বিক খোঁজখবর নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%