০৬:৫৫ পি.এম
ইরান যুক্তরাষ্ট্রের দেওয়া কেবল লিখিত প্রতিশ্রুতির ভিত্তিতে ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক আলোচনায় ফিরে আসবে না। বরং, তেহরান আলোচনা শুরুর পূর্বে যুক্তরাষ্ট্রের বাস্তব পদক্ষেপ দেখতে চায়। এ কথা জানিয়েছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের উপসচিব আলী বাঘেরি কানি।
বাঘেরি কানি ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “ইরানকে অবশ্যই যুক্তরাষ্ট্রের বাস্তব পদক্ষেপগুলো নিজের চোখে দেখতে হবে। যখনই এমন পদক্ষেপ দৃশ্যমান হবে, তখনই একটি নতুন অধ্যায় শুরুর পথ প্রশস্ত হবে।”
তিনি অভিযোগ করেন, গত দেড় বছরে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি ভঙ্গ করে চার দফা আলোচনাই ভেস্তে দিয়েছে। এই কারণে ওয়াশিংটনের প্রতিশ্রুতির ওপর নির্ভর করে নতুন কূটনৈতিক প্রক্রিয়া শুরু করতে রাজি নয় তেহরান।
আরও পড়ুন: আমাজন রেইনফরেস্টে প্রায় ১২ হাজার ৬০০ বছরের প্রাচীন শিলাচিত্র, আট মাইল বিস্তৃত ‘প্রাচীনকালের সিস্টিন চ্যাপেল’
এদিকে, বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজায়ির তিন ঘণ্টার বৈঠকের উদ্দেশ্য সম্পর্কেও আলোচনা করেন বাঘেরি কানি।
তিনি জানান, বৈঠকের মূল উদ্দেশ্য ছিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির একটি বার্তা পুতিনের কাছে পৌঁছে দেওয়া। ওই বার্তায় দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্রে ইরানের অগ্রাধিকারগুলো তুলে ধরা হয়েছে। এর মাধ্যমে খামেনির নেতৃত্বে মস্কোর সঙ্গে তেহরানের সম্পর্কের ভবিষ্যৎ দিকনির্দেশনা সম্পর্কে রাশিয়াকে স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে।
সূত্র: আলজাজিরার
এমএমআর
আরও পড়ুন: ইরানে কবে হামলা চালাবে যুক্তরাষ্ট্র, জানা গেল ৯ নভেম্বর তারিখ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন