১২:৩২ পি.এম
নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুরের নয়াবাজার এলাকায় গরুবাহী একটি ভুটভুটি ও একটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে তিন গরু ব্যবসায়ী প্রাণ হারিয়েছেন। এই সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হন চারজন।
শনিবার সকাল সাড়ে ১০টার সময় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।
নিহতদের মধ্যে রয়েছেন– পার্শ্ববর্তী বড়াইগ্রামের লক্ষিপুর ধামানিপাড়া গ্রামের গরু ব্যবসায়ী আব্দুর রহমান (৭০), আক্কাছ আলী (৫৫) এবং তার ভাই জাহাঙ্গীর আলম (৪৬)।
আরও পড়ুন: শাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, ঢাকা থেকে রাজশাহীগামী একটি বাসের সঙ্গে গরুবাহী একটি ভুটভুটির ঘনিষ্ঠ সংঘর্ষ ঘটে। সংঘর্ষের সময় ভুটভুটিতে থাকা এক গরু ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হন।
গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে দ্রুত বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো দুইজনের মৃত্যু হয়। আহত চারজনের অবস্থা গুরুতর থাকায় তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের কাছে জানা গেছে, গরুভর্তি এই অবৈধ ভুটভুটি প্রায়ই হাইওয়ে সড়কে চলাচল করে গরু ব্যবসায়ীরা। হাইওয়ে পুলিশ যথাযথ ব্যবস্থা না নেওয়ার ফলে এই ধরনের দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটছে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত দুই যানবাহন উদ্ধার করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মহাসড়কে অবৈধ যান চলাচল প্রতিরোধে নিয়মিত মামলা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: শেরপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য রেলি জেলা জাসাস,
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন