ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

টাইফুন ‘ডলফিন’-এর আঘাতে জাপানে আহত ৫, বন্দর বন্ধ করল চীন


টাইফুন ‘ডলফিন’-এর আঘাতে জাপানে আহত ৫, বন্দর বন্ধ করল চীন

শক্তিশালী টাইফুন ‘ডলফিন’-এর তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে পড়েছে জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া প্রশাসনিক অঞ্চল। ঝড়ের তীব্রতা বেড়ে যাওয়ার ফলে আহত হয়েছেন পাঁচজন, এছাড়া বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় ১৪ হাজার ভবন।

অন্যদিকে, ঘূর্ণিঝড়টির কারণে চীন উপকূলে আঘাত হানার আশঙ্কায় পূর্ব উপকূলে বন্দরের কার্যক্রম এবং ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

জাপান আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, দেশের ওকিনাওয়া ও কাগোশিমা প্রশাসনিক অঞ্চলের আমামি দ্বীপে এই ঝড়ের প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন: কালিয়াকৈরে ফ্লাইওভারে অবৈধ কবুতর খামার, জননিরাপত্তা ঝুঁকিতে

এদিকে, টাইফুনের আঘাতে ওকিনাওয়ায় অন্তত পাঁচজন প্রবীণ নাগরিক আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজন প্রবল বাতাসের ধাক্কায় পড়ে গিয়ে আঘাত পেয়েছেন। নিরাপত্তাজনিত কারণে অল নিপ্পন এয়ারওয়েজ (এএনএ) এবং জাপান এয়ারলাইনস আঞ্চলিক সব ফ্লাইট বাতিল করেছে।

ঘূর্ণিঝড়টির কেন্দ্রের কাছে আঘাত করার সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৬২ কিলোমিটার, যা দমকা হাওয়ার কারণে ঘণ্টায় ২১৬ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছিল।

চীন জাতীয় আবহাওয়া কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, রবিবার গভীর রাত থেকে সোমবার ভরতের মধ্যে দেশের পূর্ব ও দক্ষিণাঞ্চলীয় উপকূলে, বিশেষ করে চচিয়াং প্রদেশের চৌশান শহর এবং ফুচিয়েন প্রদেশের ফুদিং শহরের মাঝামাঝি এলাকায় টাইফুন ‘ডলফিন’ আছড়ে পড়তে পারে। প্রলয়ঙ্কারী এই ঝড়ের ফলে চচিয়াং প্রদেশের কিছু এলাকায় ৬০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঝড়ের সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে চচিয়াং প্রদেশ কর্তৃপক্ষ উপকূলীয় সতর্কতা সর্বোচ্চ পর্যায়ে রেখেছে, এছাড়া বন্ধ করে দেওয়া হয়েছে বন্দর কার্যক্রম এবং ১৬২টি যাত্রীবাহী ফেরি চলাচল স্থগিত করা হয়েছে।

আরও পড়ুন: হরমুজে যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা, যুদ্ধ আবার পুরোদমে ছড়িয়ে পড়ার শঙ্কা

এছাড়া, নিংবো লিশে আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার থেকে সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ করার ঘোষণা দেওয়া হয়েছে।

এদিকে, টাইফুনের প্রভাব পড়েছে তাইওয়ানেও। বৈরী আবহাওয়ার কারণে দেশটিতে অন্তত ৬৩টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে তাইওয়ান প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে চীনা ট্রাফিক কন্ট্রোল এর নির্দেশ মেনে চলার নির্দেশ দিয়েছে বেইজিং। তবে, চীনের এই পদক্ষেপকে ‘হাস্যকর’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে তাইপেই।

তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, আন্তর্জাতিক সমুদ্রসীমায় অন্য দেশের চলাচলে নিষেধাজ্ঞা আরোপের কোনো অধিকার বেইজিংয়ের নেই।

আরও পড়ুন: ময়মনসিংহে ডাম্পট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ৫

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চিকিৎসা খাতে জিডিপির ৫ শতাংশ ব্যয়ের পরিকল্পনা: স্থানীয় সরকারমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

১২:৪৪ পি.এম


চিকিৎসা খাতে জিডিপির ৫ শতাংশ ব্যয়ের পরিকল্পনা: স্থানীয় সরকারমন্ত্রী

স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, চিকিৎসা খাতে জিডিপির ৫ শতাংশ ব্যয় করা হবে। তিনি এ বিষয়ে বলেন, নির্বাচনের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান তার ‘প্ল্যান’ বাস্তবায়নে কাজ করছেন।

আজ শনিবার (৮ আগস্ট) জাতীয় সংসদের এলডি হলে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে তিনি এসব বিষয় তুলে ধরেন।

স্থানীয় সরকার মন্ত্রী উল্লেখ করেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান যখন দেশ গঠনের কাজ করছেন, সেই সময় একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এই বিষয়ে সবার সচেতন থাকা উচিত।’

তিনি আরও মন্তব্য করেন, দেশে এখন রাজনৈতিক স্থিতিশীলতা দরকার। বলেন, যখনই দেশ ওপরে উঠতে থাকে, তখনই একটি মহল দেশিয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে পেছনে ঠেলে দেয়।

এর আগে এদিন সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান এ চিকিৎসক সমাবেশের উদ্বোধন করেন। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃষ্টি-তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া দফতর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

১২:৪৮ পি.এম


বৃষ্টি-তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া দফতর

দেশের আট বিভাগের মধ্যেই আগামী পাঁচ দিনের জন্য হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু কিছু স্থানে ভারি বর্ষণের শঙ্কাও দেখানো হয়েছে। একই সঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার আভাস আবহাওয়া দফতর প্রকাশ করেছে।

শনিবার (৮ আগস্ট) নিয়মিত আবহাওয়া বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানাচ্ছে, আগামীকাল সকাল ৯টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ ঘটতে পারে। একই সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বেড়ে যেতে পারে।

রোববার (৯ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী বিভাগের কয়েকটি স্থানে আবারও অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিন দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার (১০ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় আবারও দমকা হাওয়ার সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ ঘটতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা আবারও সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কনসার্টে বোতল ছোড়ার ঘটনায় মুখ খুললেন হাসান

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

১২:৫৩ পি.এম


কনসার্টে বোতল ছোড়ার ঘটনায় মুখ খুললেন হাসান

জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্টে গাইতে গিয়ে অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হন আর্ক ব্যান্ডের ভোকালিস্ট হাসান। মঞ্চে যখন গান পরিবেশন করছিলেন, তখন দর্শকসারি থেকে তাকে লক্ষ্য করে পানির বোতল ছোড়া হয়।

ঘটনাটি সামনে আসার পর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, এবং এর পরপরই বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় উঠে। শোবিজ অঙ্গনের অনেকেই এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন।

এবার হাসান এই ঘটনার প্রেক্ষিতে মুখ খুলেছেন। শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাত ১২টার পরে তিনি নিজের ফেসবুক পৃষ্ঠায় একটি পোস্ট করেন, যেখানে জানাচ্ছেন যে, দীর্ঘ সংগীতজীবনে তিনি কখনও এমন অভিজ্ঞতার মুখোমুখি হননি।

হাসান তার পোস্টে লেখেন, ‘ঘটনাটি আমার কাছে খুবই অপ্রত্যাশিত। দীর্ঘ সংগীতজীবনে এমন অভিজ্ঞতার মুখোমুখি কখনও হইনি। বহু বছর ধরে বাংলা ব্যান্ড সংগীত করি। এই সময়ে বিচিত্র অনেক অভিজ্ঞতা হয়েছে। কিন্তু মঞ্চে একজন শিল্পীর দিকে বোতল ছুড়ে মারা হতে পারে, এমনটা কখনও দেখিনি বা ভাবিনি।’

তবে, তিনি বিষয়টিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চেয়ে বলেন, ‘আমি বিশ্বাস করতে চাই, যে এমনটি করেছে, সে হয়তো না বুঝেই করেছে।’

ভবিষ্যতে দেশের কোনো শিল্পী যেন এমন পরিস্থিতির মুখোমুখি না হন, সে জন্য অনুরোধও করেছেন হাসান। তিনি আরও বলেন, ‘কনসার্টে আসা মানুষের মনে রাখা উচিত, শিল্পীরা এই দেশের, শিল্পীরা সবার। তারা এ দেশের মানুষের জন্যই গান করেন। বিনিময়ে তারা শুধু মানুষের ভালোবাসা চান। কোনও শিল্পীকে এভাবে অসম্মান করা বা অপ্রীতিকর অভিজ্ঞতার মুখোমুখি করা উচিত নয়।’

শিল্পীদের রাজনৈতিক পরিচয়ে বিচার না করার আহ্বান জানিয়ে হাসান বলেন, একজন শিল্পী পাঁচ বা দশ বছরের জন্য শিল্পী নয়, তিনি আজীবনের জন্য শিল্পী। বিভিন্ন সময়ে সরকারি, বেসরকারি কিংবা রাজনৈতিক নানা আয়োজনে শিল্পীদের গান গাইতে হয়। তাই তাকে কোনো রাজনৈতিক পরিচয়ে ফেলে বিচার করা উচিত নয়।

হাসান এ কথাও জানান, শিল্পীরা মানুষকে ভালোবেসে গান শোনান, সুতরাং তাদের প্রাপ্য সম্মান দেওয়া এবং কনসার্টে তাদের নিরাপত্তা নিশ্চিত করাও সবার দায়িত্ব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রার বিনিময় হার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

১২:৫৭ পি.এম


বাংলাদেশি টাকায় আজকের মুদ্রার বিনিময় হার

বিশ্বের অনেক দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই ব্যবসা-বাণিজ্য অব্যাহত রাখতে মুদ্রা বিনিময়ের পরিমাণও বাড়ছে।

লেনদেনের সুবিধার্থে বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার আজ শনিববার বিনিময় হার কি ছিল তা নিচে উল্লেখ করা হলো :

বৈদেশিক মুদ্রা – বাংলাদেশি টাকা

মালয়েশিয়ান ১ রিংগিত – ৩০ টাকা ২৩ পয়সা

সৌদির ১ রিয়াল – ৩৩ টাকা

মার্কিন ১ ডলার – ১২৩ টাকা ৩৪ পয়সা

ইউরোপীয় ১ ইউরো – ১৪৫ টাকা ২৩ পয়সা

ইতালিয়ান ১ ইউরো – ১৪৫ টাকা ২৩ পয়সা

ব্রিটেনের ১ পাউন্ড – ১৬৭ টাকা ০৩ পয়সা

সিঙ্গাপুরের ১ ডলার – ৯৭ টাকা ০৩ পয়সা

অস্ট্রেলিয়ান ১ ডলার – ৮৭ টাকা ৬৭ পয়সা

নিউজিল্যান্ডের ১ ডলার – ৭২ টাকা ৯৯ পয়সা

কানাডিয়ান ১ ডলার – ৮৮ টাকা ৫১ পয়সা

ইউ এ ই ১ দিরহাম – ৩৩ টাকা ৬৯ পয়সা

ওমানি ১ রিয়াল – ৩২১ টাকা

বাহরাইনি ১ দিনার – ৩২৮ টাকা ৩৫ পয়সা

কাতারি ১ রিয়াল – ৩৩ টাকা ৯৯ পয়সা

কুয়েতি ১ দিনার – ৪০৩ টাকা ০১ পয়সা

সুইজারল্যান্ডের ১ ফ্রেঞ্চ – ১৪৯ টাকা ২৫ পয়সা

দক্ষিণ আফ্রিকান ১ রান্ড – ৭ টাকা ৬৭ পয়সা

জাপানি ১ ইয়েন – ০.৭৮ টাকা

ইন্ডিয়ান ১ রুপি – ১ টাকা ২৫ পয়সা

সূত্র: গুগল)

*যে কোনো সময় মুদ্রার বিনিময় হার পরিবর্তিত হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%