ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

মোজতবা খামেনি আহত হলেও জীবিত আছেন : ট্রাম্প


মোজতবা খামেনি আহত হলেও জীবিত আছেন : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সামরিক অভিযানে গুরুতর আহত হলেও এখনও বেঁচে আছেন। দীর্ঘ সময় ধরে জনসমক্ষে না আসার কারণে তার শারীরিক অবস্থা এবং ভাগ্য নিয়ে আন্তর্জাতিক মহলে যখন গুঞ্জন চরম আকার ধারণ করেছে, তখনই তিনি মার্কিন ভাষ্যকার গ্লেন বেককে দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, "তিনি মারা গেছেন বলে আমি মনে করি না। তবে তিনি খুব মারাত্মকভাবে আহত হয়েছেন—তার শরীরের বাম পাশ, হাত ও পা পুরোটাই ক্ষতিগ্রস্ত হয়েছে।" ইরানের নেতৃত্ব তার অসুস্থতা বা মৃত্যুর খবর গোপন রাখছে কি না—এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প যোগ করেন, "তেহরান যদি ঘটনা লুকিয়ে থাকে তবে তারা একটি সুপরিকল্পিত প্রতারণা চালিয়ে যাচ্ছে।"

সাক্ষাৎকারে মার্কিন সশস্ত্র বাহিনীর সক্ষমতার প্রশংসা করে ট্রাম্প বলেন, "গত রাতে আমরা ২২টি নৌকা ধ্বংস করেছি।" তিনি উল্লেখ করেন, "আমাদের নৌবাহিনী অবিশ্বাস্য কাজ করছে এবং চলমান এই সামরিক অভিযান এক বিশাল বিজয়ের দিকে এগোচ্ছে।"

আরও পড়ুন: এমপিদের শপথ গ্রহণের মধ্য দিয়ে যাত্রা শুরু করল ইসরায়েলের ২৬তম নেসেট

এদিকে, মোজতবা খামেনির স্বাস্থ্য ও অবস্থান নিয়ে বাড়তে থাকা জল্পনা-কল্পনা খণ্ডন করতে তৎপর হয়ে উঠেছে ইরানি গণমাধ্যমগুলো। তবে মঙ্গলবার (২৫ আগস্ট) ‘আল আরাবিয়া’ এক প্রতিবেদনে জানায়, ইরানের ফার্স নিউজ বা মেহের নিউজ এজেন্সিতে প্রকাশিত সুস্থ খামেনির ভিডিওটি পুরনো ও তারিখবিহীন একটি আর্কাইভ ফুটেজ, যা তিনি সর্বোচ্চ নেতা হওয়ার আগেই ধারণ করেছিলেন। এর আগে ইসরায়েলি ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে দাবি করা হয়েছিল যে, সামরিক হামলায় খামেনি অত্যন্ত সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।

তবে তেহরান এই সমস্ত দাবি সরাসরি খারিজ করেছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, সর্বোচ্চ নেতা সম্পূর্ণ সুস্থ আছেন এবং নিয়মিত দীর্ঘ প্রশাসনিক বৈঠকে অংশ নিচ্ছেন।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি যৌথ বিমান হামলায় তার পিতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর মোজতবা খামেনি সর্বোচ্চ নেতার পদ গ্রহণ করেন। তবে দায়িত্ব নেওয়ার পর থেকে তাকে জনসমক্ষে দেখা যায়নি; তিনি কেবল লিখিত বিবৃতির মাধ্যমেই যোগাযোগ রক্ষা করে চলেছেন।

 

আরও পড়ুন: চীনের এআই ইতিহাস বিকৃত করছে, পশ্চিমা গণতন্ত্রের জন্য হুমকি: ব্রিটিশ উপদেষ্টা

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জয়পুরহাটে আখক্ষেতে পাওয়া কঙ্কালটির পরিচয় শনাক্ত, গ্রেপ্তার ১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

১০:১২ এম


জয়পুরহাটে আখক্ষেতে পাওয়া কঙ্কালটির পরিচয় শনাক্ত, গ্রেপ্তার ১

জয়পুরহাট সদর উপজেলার জিতারপুর মোড়ের একটি আখক্ষেত থেকে উদ্ধার হওয়া কঙ্কালটি নিখোঁজ ইজিবাইকচালক ফরিদ হোসেনের (৪১) বলে পুলিশ নিশ্চিত করেছে। কঙ্কালটি ফরিদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এই বিষয়ে নিশ্চিত করেছেন ক্ষেতলাল থানার পরিদর্শক (তদন্ত) আবদুল করিম।

এদিকে, র‌্যাব ও পুলিশ যৌথ অভিযানে এ ঘটনায় করা মামলার প্রধান আসামি সাগর হোসেনকে (২৭) বুধবার বিকেলে নওগাঁর আত্রাই রেলস্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করেছে।

‎ফরিদের বাবা আবদুল কুদ্দুস বলেন, ‘আমার ছেলে ২০ আগস্ট সকালে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল। এরপর আর বাড়ি ফেরেনি।

 

আখক্ষেতে কঙ্কাল পাওয়ার খবর শুনে সেখানে গিয়ে পোশাক দেখে আমরা বুঝতে পারি, এটা আমার ছেলে ফরিদের। যারা আমার ছেলেকে হত্যা করেছে, তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

পুলিশ ও পরিবারের সূত্রে জানা গেছে, গত ২০ আগস্ট সকাল ১০টার দিকে ক্ষেতলাল উপজেলার হোপপীরহাট গ্রামের বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হন ফরিদ। এরপর তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।

 

পরদিন তার বাবা আবদুল কুদ্দুস ক্ষেতলাল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার জয়পুরহাট সদর উপজেলার পাকার মাথা এলাকার একটি গ্যারেজ থেকে ফরিদের ইজিবাইক উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রবিউল ও জাকির হোসেন নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। একই দিন ফরিদের বাবা বাদী হয়ে ক্ষেতলাল থানায় মামলা করেন।

মামলায় হোপীরহাট গ্রামের সাগর হোসেনকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরো তিন-চারজনকে আসামি করা হয়েছে।

 

মামলা হওয়ার পরদিন গত মঙ্গলবার ভোরে জিতারপুর মোড়ের একটি আখক্ষেত থেকে কঙ্কালটি উদ্ধার করে পুলিশ। ফরিদের নিখোঁজ হওয়ার খবর জানতে পেরে তার স্বজনেরাও সেখানে যান। কঙ্কালের সঙ্গে থাকা পোশাক দেখে তারা সেটি ফরিদের বলে শনাক্ত করেন। পরে জয়পুরহাট জেনারেল হাসপাতালে কঙ্কালের ময়নাতদন্ত শেষে ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ওই রাতেই পরিবারের সদস্যরা কঙ্কালটি দাফন করেন।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, নিখোঁজ হওয়ার মাত্র পাঁচ দিনের মধ্যে একটি মরদেহ কঙ্কালে পরিণত হওয়ার কথা নয়। পুলিশের ধারণা, ফরিদকে হত্যার পর দাহ্য পদার্থ ব্যবহার করে মরদেহের অধিকাংশ অংশ নষ্ট করে ফেলা হয়ে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ক্ষেতলাল থানার পরিদর্শক (তদন্ত) আবদুল করিম বলেন, ‘কঙ্কালের সঙ্গে থাকা পোশাক দেখে ফরিদের মা-বাবা সেটি তাঁদের ছেলের বলে শনাক্ত করেছিলেন। ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের পর কঙ্কালটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

জয়পুরহাটের পুলিশ সুপার শাহনাজ বেগম বলেন, ‘ফরিদ হোসেন নিখোঁজের ঘটনায় করা মামলার প্রধান আসামি সাগর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। কিভাবে দ্রুত সময় লাশটি কঙ্কালে পরিণত হয়েছে তা আসামিকে জিজ্ঞাসাবাদে রহস্য বের করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোমস্তাপুর মডেল মসজিদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শাহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

১০:১৩ এম


গোমস্তাপুর মডেল মসজিদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত শর্তাবলী অনুসরণ করে আবেদন করতে পারবেন।

পদের নাম, সংখ্যা ও বেতন:

পেশ ইমাম (০১ জন): সর্বসাকুল্যে মাসিক সম্মানী ১৫,০০০ টাকা।

যোগ্যতা: দ্বিতীয় শ্রেণির কামিল ডিগ্রি/দাওরায়ে হাদিস পাস এবং কোনো প্রতিষ্ঠানে খতিব, মুফতি বা মুহাদ্দিস হিসেবে ৫ বছরের অভিজ্ঞতা। হাফেজ-ই-কুরআন ও ইলমে ক্বিরাআতের সনদপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে।

মুয়াজ্জিন (০১ জন): সর্বসাকুল্যে মাসিক সম্মানী ১০,০০০ টাকা।

যোগ্যতা: দ্বিতীয় শ্রেণির আলিম বা সমমানের কওমী শিক্ষাগত যোগ্যতা এবং সংশ্লিষ্ট ক্ষেত্র/মুয়াজ্জিন হিসেবে ৩ বছরের অভিজ্ঞতা। হাফেজ-ই-কুরআন ও ক্বিরাআত সনদপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে।

খাদিম (০২ জন): সর্বসাকুল্যে মাসিক সম্মানী ৭,৫০০ টাকা।

যোগ্যতা: দ্বিতীয় শ্রেণির আলিম বা সমমানের কওমী শিক্ষাগত যোগ্যতা, শারীরিকভাবে সুস্থ-সক্ষম এবং খাদিম হিসেবে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনের প্রক্রিয়া ও শেষ সময়:
আবেদনকারীকে আবেদনপত্র আগামী ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে সরাসরি অথবা ডাকযোগে ‘উপজেলা নির্বাহী অফিসার, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ’-এর কার্যালয়ে জমা দিতে হবে।

আবেদনের বিস্তারিত তথ্য, শর্তাবলী ও আবেদন ফরম উপজেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইট (www.gomostapur.chapainawabganj.gov.bd) এবং মডেল রিসোর্স সেন্টার, ইসলামিক ফাউন্ডেশন, গোমস্তাপুর অফিসে পাওয়া যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অবশেষে ‘বড় ক্লাবে’ যাচ্ছেন ভিলায় জায়গা হারানো মার্তিনেজ?

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

১০:১৬ এম


অবশেষে ‘বড় ক্লাবে’ যাচ্ছেন ভিলায় জায়গা হারানো মার্তিনেজ?

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজের ক্লাব ফুটবল ক্যারিয়ার যেন হঠাৎ করেই থমকে গেছে। টানা দুই মৌসুম অ্যাস্টন ভিলা থেকে চলে যেতে ব্যর্থ হওয়ায় তিনি নিজের এজেন্টকেও ছাঁটাই করে সংবাদ শিরোনামে এসেছেন।

 

গত বছর বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি, পিএসজি এবং ম্যানচেস্টার ইউনাইটেড গোলকিপার খুঁজতে থাকলেও কোনো ক্লাব মার্তিনেজকে দলে নেওয়ার চেষ্টা করেনি। বরং, জাপানি তরুণ গোলরক্ষক জায়ন সুজুকিকে দীর্ঘমেয়াদি ১ নম্বর পছন্দ হিসেবে দলে ভেড়ানোর পর মার্তিনেজকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভিলা।

এদিকে, এমি মার্তিনেজের চেলসিতে যাওয়ার গুঞ্জন ছড়িয়েছে। একটি সূত্রের মাধ্যমে ইএসপিএন জানিয়েছে, গোলরক্ষকের প্রতিনিধিরা ৩০ বছর বয়সী এই তারকাকে স্ট্যামফোর্ড ব্রিজে নিয়ে যাওয়ার জন্য আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছেন।

 

ফুলহ্যামের বিপক্ষে ৩-২ গোলের জয়ের ম্যাচে রবার্ট স্যানচেজের বাজে পারফরম্যান্সের কারণে চেলসির গোলবার নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। জশ কিংয়ের একটি সহজ শট স্যানচেজের গ্লাভস গলে জালে ঢুকে যাওয়ায় চেলসি শিবিরে ক্ষোভ বৃদ্ধি পায়। ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগেই স্যানচেজের বদলি হিসেবে মার্তিনেজকে আনা সম্ভব কিনা, তা নিয়ে ক্লাবের কর্তারা চিন্তাভাবনা করছেন।

২১ বছর বয়সী বেলজিয়ান গোলরক্ষক মাইক পেন্ডারসকে দীর্ঘমেয়াদে ১ নম্বর গোলরক্ষক বানানোর পরিকল্পনা ছিল ব্লুজদের।

 

গত মৌসুমে স্ট্রাসবার্গে ধারে খেলা পেন্ডারসের বৃহস্পতিবারে লুটনের বিপক্ষে কারাবাও কাপে চেলসির মূল দলে অভিষেক হতে পারে। তবে চলতি মৌসুমে লিগ শিরোপার লড়াইয়ে থাকতে অভিজ্ঞ ও বিশ্বমানের কোনো গোলকিপারের উপস্থিতি দলের জন্য বড় চালিকাশক্তি হতে পারে। ২০২২ সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে মূল ভূমিকা রাখার পাশাপাশি এ বছরের গ্রীষ্মে স্পেনকে রানার্স-আপ করায় মার্তিনেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

স্যানচেজের পারফরম্যান্স অবশ্য চেলসির একাধিক কোচের জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ২০২৪ সালে মাউরিসিও পোচেতিনো তাকে বাদ দিয়ে কিছুটা অনভিজ্ঞ জর্জে পেত্রোভিচকে মূল গোলরক্ষক বানিয়েছিলেন।

 

পরবর্তীতে এনজো মারেস্কা ও লিয়াম রোসেনিয়রও স্যানচেজের অফফর্মের কারণে তাকে একাদশের বাইরে রেখেছিলেন।

অন্যদিকে, ২০২০ সালে ১৭ মিলিয়ন পাউন্ডে আর্সেনাল থেকে ভিলায় আসা মার্তিনেজকে ছেড়ে স্কোয়াডের গড় বয়স কমাতে চায় ক্লাবের কর্তারা। উয়েফা ও প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম মেনে চলতে এ মৌসুমে ফুটবলার বিক্রি করা জরুরি হয়ে পড়েছে ভিলার জন্য। ইতোমধ্যেই মরগান রজার্সকে ১১৭ মিলিয়ন পাউন্ডে চেলসির কাছে বিক্রি করার পাশাপাশি ইউরি টিলেমানস ও লুকাস দিনিয়েকেও ছাড়তে বাধ্য হয়েছে তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইয়াবা সেবনের অপরাধে মা-ছেলের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

১০:১৮ এম


ইয়াবা সেবনের অপরাধে মা-ছেলের কারাদণ্ড

ঝিনাইদহে ইয়াবা সেবনের অভিযোগে মা ও ছেলেকে ৪ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেছে আদালত। গতকাল বুধবার হামদহ পারহাউজ পাড়া থেকে তাদের আটক করার পর আদালত এই সাজা দেয়।

 

আদালত মা জলি খাতুনকে ১০০০ টাকা জরিমানা এবং ছেলে আরিফ রহমান নিশানকে ২০০০ টাকা জরিমানা প্রদান করেছে। অনাদায়ে তাদের জন্য আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও রয়েছে।

এদিকে, একটি পৃথক অভিযানে মুক্ত (৪০) নামের এক মাদকসেবিকে আটক করেছে ডিবি পুলিশ। ডোপ টেস্টে মাদকসেবি হিসেবে শনাক্ত হওয়ায় আদালত তাকে ৪ মাসের সশ্রম কারাদণ্ড দেয়। পাশাপাশি, ৪০০০ টাকা জরিমানা এবং অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশও আদালত দিয়েছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%