ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

নওগাঁয় সুপারি ব্যবসায়ীকে রক্তাক্ত জখম করে টাকা ছিনতাই এর ঘটনায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) এর সহযোগিতায় ঢাকা থেকে ডাকাত সর্দারসহ ২ ডাকাত গ্রেফতার


নওগাঁয় সুপারি ব্যবসায়ীকে রক্তাক্ত জখম করে টাকা ছিনতাই এর ঘটনায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) এর সহযোগিতায় ঢাকা থেকে ডাকাত সর্দারসহ ২ ডাকাত গ্রেফতার

গত ৪ জুন ভোর সাড়ে ৪টার দিকে সুপারি ব্যবসায়ী রফিকুল ইসলাম তার দুই সঙ্গী ও ভ্যানচালকসহ ভ্যানযোগে আত্রাই হাটে সুপারি কেনার উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে রাণীনগর রেলগেট থেকে আত্রাইগামী সড়কের ‘চকের ব্রিজ’ নামক স্থানে পৌঁছলে ওঁৎ পেতে থাকা দস্যুদল তাদের গতিরোধ করে। এ সময় ধারালো অস্ত্র পেটে ঠেকিয়ে মৃত্যুভয় দেখায়। এবং এক পর্যায়ে রক্তাক্ত জখম করে তাদের নিকট থাকা নগদ ৪৫ হাজার ৮০০ টাকা এবং ১৯ হাজার টাকা মূল্যের দুটি স্মার্টফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী রাণীনগর থানায় একটি মামলা দায়ের করেন।

এই ঘটনার পর নওগাঁ জেলার রানীনগর থানা এবং জেলা গোয়েন্দা শাখা অভিযান চালিয়ে দুইজন ডাকাতকে গ্রেফতার করে। সেই সাথে তারা ঘটনা কোথায় স্বীকার করে। এরপর থেকে অপর দুই ডাকাত শফিকুল এবং শাকিল দেশের বিভিন্ন স্থানে পলাতক ছিল। নওগাঁ জেলা পুলিশের রিকুইজিশনের ভিত্তিতে এসআরবি-৫, রাজশাহীর সিপিসি-২ (নাটোর ক্যাম্প) ও এসআরবি-৪ (সাভার ক্যাম্প) যৌথভাবে দুজনকে গ্রেফতার করতে চেষ্টা করে । গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার ০৯ নভেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আশুলিয়ার মিল এলাকায় অভিযান চালিয়ে মামলার মূল পরিকল্পনাকারী শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত পৌনে নয়টার দিকে ইপিজেড মোড় এলাকা থেকে অপর আসামি শাকিল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, রাণীনগর উপজেলার পূর্ব বালুভরা গ্রামের রেজাউল করিম ওরফে লুক্কার ছেলে শফিকুল ইসলাম ওরফে সজীব কাজী (৪০) এবং পশ্চিম বালুভরা গ্রামের বাবু ইসলামের ছেলে শাকিল ইসলাম (২৭)। আজ ১০ নভেম্বর / বিকেলে তাদেরকে রানীনগর থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ছিনতাইয় এবং ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তদন্তে জানা যায় এই ডাকাত জ্ঞান নওগাঁ রানীনগর আত্রাই নাটোর সড়কে বিভিন্ন ছিনতাই এবং ডাকাতের ঘটনার সাথে জড়িত। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

আরও পড়ুন: তালগাছিয়া মাদরাসার উন্নয়নে ৩১৩ বদরী ও দাতা সদস্য সম্মেলন অনুষ্ঠিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শরিয়া আইনে আমির হামজার বিচার চাইলেন রাশেদ খান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৯ পি.এম


শরিয়া আইনে আমির হামজার বিচার চাইলেন রাশেদ খান

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আমির হামজার ভাইরাল হওয়া নারীঘটিত অডিও-ভিডিওটি সত্য বলে দাবি করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান জানিয়েছেন, জামায়াত যদি সত্যিই শরিয়া আইনে বিশ্বাস করে, তবে সেই আইন অনুযায়ী আমির হামজাকে পাথর মেরে মৃত্যুদণ্ড নিশ্চিত করা উচিত।

মঙ্গলবার (১০ নভেম্বর) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওবার্তায় এসব কথা বলেন।

রাশেদ খান জানান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থী যাচাই-বাছাইয়ের জন্য আমির হামজার একটি অডিও-ভিডিও তার কাছে পাঠিয়েছিল। তিনি নিজে এর সত্যতা নিরূপণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। এর জবাবে জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা প্রায় ২০০ ভিডিও তৈরি করে দাবি করেন যে, ওই কণ্ঠ আমির হামজার নয়, বরং সেটি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে বানানো।

তবে ‘দ্য ডিসেন্ট’ নামের একটি বেসরকারি ফ্যাক্ট চেকিং মাধ্যম দীর্ঘ অনুসন্ধানের পর নিশ্চিত করেছে যে, আমির হামজার কণ্ঠস্বরটি এআই দিয়ে বানানো নয়। রাশেদ খান বলেন, এর মাধ্যমে প্রমাণিত হয় আমির হামজা সম্পর্কে নারীঘটিত যে অডিও কথোপকথন ভাইরাল হয়েছে, তা সম্পূর্ণ সত্য।

ওয়াজ মাহফিলে পবিত্র কোরআন সামনে রেখে আমির হামজার শপথ করার কড়া সমালোচনা করেন রাশেদ খান। তিনি বলেন, ভুল করার পর তা স্বীকার না করে পবিত্র কোরআন সামনে রেখে আমির হামজা আল্লাহর কসম খেয়ে মিথ্যাচার করেছেন, যার অর্থ তার কাছে কোরআন শরিফের কোনো মূল্য নেই।

রাশেদ খান অভিযোগ করেন, জামায়াতে ইসলামী ভুল করার পর তা স্বীকার না করে উল্টো যারা ভুল ধরিয়ে দেয়, তাদের মিথ্যাবাদী বানানোর পাঁয়তারা করে।

ভিডিওবার্তায় রাশেদ খান জানান, জাতীয় নির্বাচনের আগেই জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের কাছে আমির হামজার এই অপকর্মের তথ্য ছিল। নির্বাচনের আগে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আমির হামজাকে ডেকে এ বিষয়ে আলোচনাও হয়েছিল। কিন্তু বিষয়টি তখনো প্রকাশ্যে না আসায় জামায়াত তাকে মনোনয়ন দেয়।

তিনি প্রশ্ন তোলেন, একজন এমপির বিরুদ্ধে অভিযোগ আসায় প্রধানমন্ত্রী তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছিলেন এবং তিনি পদত্যাগ করেছেন; কিন্তু জামায়াতের আমির ডা. শফিকুর রহমান আমির হামজা বা গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ন্যূনতম তদন্ত বা পদত্যাগের নির্দেশ দেননি। এর মাধ্যমে ডা. শফিকুর রহমান অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন বলে দাবি করেন রাশেদ।

তিনি আরও দাবি করেন, জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ার এর আগে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে যে বৈঠক করেছিলেন, সেটিও সত্য এবং জামায়াতের আমির তা জানেন।

রাশেদ খান বলেন, বর্তমান জামায়াত আর আগের জামায়াত এক নয়। গাজী নজরুল ইসলাম ও আমির হামজার মতো লোক এবং মেজর আক্তারের মতো ‘জুলাই গাদ্দাররা’ এখন জামায়াত করছে, যার ফলে ভালো মানুষ দল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

তিনি বলেন, ‘আমির হামজা যে পাপ করেছে, শরীয়া আইন অনুযায়ী তাকে তো পাথর মেরে মৃত্যুদণ্ড নিশ্চিত করা উচিত। সেটি কি জামায়াত করবে? তাহলে এই যে জামায়াত শরীয়া আইনের কথা বলে, সেটি তো মুনাফিকি, জনগণের সঙ্গে মিথ্যাচার।’ এই ঘটনাগুলোর মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে, জামায়াতে ইসলামী বাংলাদেশের নারীদের জন্য নিরাপদ নয় বলে মন্তব্য করেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীনের এআই ইতিহাস বিকৃত করছে, পশ্চিমা গণতন্ত্রের জন্য হুমকি: ব্রিটিশ উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩১ পি.এম


চীনের এআই ইতিহাস বিকৃত করছে, পশ্চিমা গণতন্ত্রের জন্য হুমকি: ব্রিটিশ উপদেষ্টা

ব্রিটেনের সন্ত্রাসবাদ ও রাষ্ট্রীয় হুমকিবিষয়ক বিদায়ী স্বাধীন পর্যালোচক জোনাথন হল অভিযোগ করেছেন যে, চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ইতিহাস বিকৃত করা হচ্ছে। তিনি উল্লেখ করেছেন যে, চীনের এআই মডেলগুলোর সেন্সরশিপ ও প্রচারণা পশ্চিমা গণতন্ত্র, সত্য এবং বাক্‌স্বাধীনতার জন্য দীর্ঘমেয়াদি হুমকি তৈরি করছে।

জোনাথন হল চীনের প্রযুক্তিপ্রতিষ্ঠান আলিবাবার তৈরি এআই মডেল কিউয়েন থ্রি (Qwen3) পরীক্ষা করে এ উদ্বেগ প্রকাশ করেন। তিনি লক্ষ্য করেন, ১৯৮৯ সালে বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ারে সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর সেনাবাহিনীর হত্যাযজ্ঞের ঘটনা অস্বীকার করছে মডেলটি।

বর্তমানে তিনি সাত বছর দায়িত্ব পালনের পর চলতি মাসের শেষ দিকে পদ ছাড়ছেন। দায়িত্ব ছাড়ার আগে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফে লেখা এক নিবন্ধে তিনি চীনের এআই প্রযুক্তির বিপজ্জনক দিক তুলে ধরেন।

হল জানান, কিউয়েন থ্রিকে ১৯৮৯ সালে তিয়েনআনমেন স্কয়ারে কী ঘটেছিল, তা জানতে চাইলে এআইটি উত্তর দেয়, সেখানে উল্লেখযোগ্য কিছুই ঘটেনি। যদিও উত্তর তৈরির সময় এআই মডেলটির চিন্তাপ্রক্রিয়ায় দেখা যায়, চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) ওই বছরের জুনে সেখানে সেনা মোতায়েন করেছিল। কিন্তু চূড়ান্ত উত্তরে সেনা মোতায়েনের বিষয়টি বাদ দেওয়া হয়।

এ বিষয়ে আরো প্রশ্ন করলে এআই মডেলটি জানায়, ‘আমি এখন আমার বক্তব্য প্রত্যাহার করছি।’ পরে কয়েক দিন পর একই বিষয়ে প্রশ্ন করা হলে কিউয়েন থ্রি আলোচনাকে অন্যদিকে ঘুরিয়ে দেয়। তিয়েনআনমেনের ঘটনা এড়িয়ে বেইজিংয়ের গ্রীষ্মকালীন অলিম্পিকের মতো অন্য প্রসঙ্গ সামনে আনে।

জোনাথন হলের ভাষায়, ইতিহাসের নথি থেকে সংবেদনশীল ঘটনা মুছে ফেলার ক্ষেত্রে এআইয়ের এমন সক্ষমতা উদ্বেগজনক। তিনি বলেন, জাতীয় নিরাপত্তার লক্ষ্য যদি হয় অবাধ অনুসন্ধান, প্রমাণ ও বিতর্কের মাধ্যমে পশ্চিমা গণতন্ত্রকে সুরক্ষা দেওয়া, তাহলে কিউয়েনের স্ব-আরোপিত সেন্সরশিপ, ইতিহাস বিকৃত করা এবং চীনা প্রচারণা ছড়িয়ে দেওয়ার প্রবণতা প্রকৃত হুমকি।

গবেষকদের মধ্যেও চীনের এআই মডেলগুলোর সেন্সরশিপ নিয়ে উদ্বেগ রয়েছে। গবেষণায় দেখা গেছে, অন্যান্য দেশের এআই মডেলের তুলনায় চীনের মডেলগুলো বেইজিংয়ের কাছে সংবেদনশীল বিভিন্ন বিষয়ে প্রশ্নের উত্তর দিতে বেশি বিধিনিষেধ আরোপ করে। এসব বিষয়ের মধ্যে রয়েছে তাইওয়ান, মুসলিম উইঘুর সম্প্রদায় ও চীনের ভিন্নমতাবলম্বীরা।

এমনকি জনপ্রিয় কাল্পনিক চরিত্র উইনি দ্য পুহের অস্তিত্ব নিয়েও আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছে কিউয়েন। কারণ, চীনের ভিন্নমতাবলম্বীরা এই ভালুকের চেহারার সঙ্গে দেশটির প্রেসিডেন্ট সি চিন পিংয়ের চেহারার তুলনা করে থাকেন।

কিউয়েন থ্রি তৈরি করেছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান আলিবাবা। প্রতিষ্ঠানটির বাজারমূল্য প্রায় ২৫০ বিলিয়ন পাউন্ড। গত আগস্টে চালু হওয়া মডেলটির সর্বশেষ সংস্করণ বিনা মূল্যে ডাউনলোড করা যায়। ইন্টারনেট-সংযোগ ছাড়াও কম্পিউটারে এটি ব্যবহার করা সম্ভব।

এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে জোনাথন হল বলেন, চীনের এআই মডেলগুলো দরিদ্র দেশ এবং চীনের ঘনিষ্ঠ সম্পর্ক থাকা রাষ্ট্রগুলোতে ছড়িয়ে পড়তে পারে। এতে বিশ্বের কোটি কোটি মানুষের কাছে ইতিহাসের চীনা ভাষ্যই প্রধান হয়ে ওঠার আশঙ্কা রয়েছে।

তিনি বলেন, ‘চীনের এআই মডেলের তিয়েনআনমেনের ঘটনা অস্বীকার করা পুরোপুরি পাগলামি। পশ্চিমাদের চীনের বিষয়ে খুব সতর্ক হওয়া প্রয়োজন। বুঝতে হবে, চীন তাদের বন্ধু নয়।’

হলের মতে, চীনের এআই প্রযুক্তির মাধ্যমে দেশটি বিশ্বজুড়ে নিজেদের প্রভাব ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে। তিনি বলেন, ‘এটি ধীরে ধীরে স্বাধীনতার কণ্ঠরোধের প্রক্রিয়া। যুক্তরাজ্যের জন্য হুমকিটি হয়তো তাৎক্ষণিক নয়, কিন্তু এটি দীর্ঘমেয়াদি। চীন ইতিহাস ও তথ্য-প্রমাণ নিয়ন্ত্রণ করতে চায়।’

এদিকে যুক্তরাজ্যের বিচার মন্ত্রণালয় অপরাধসংক্রান্ত নথি বিশ্লেষণে কিউয়েন থ্রি ব্যবহার করছে বলে সম্প্রতি জানিয়েছে দ্য টেলিগ্রাফ। হোয়াইটহলে চীনের তৈরি এআই ব্যবহারের এটিই প্রথম জানা ঘটনা। বিষয়টি নিয়েও প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে আলিবাবার একজন মুখপাত্র বলেছেন, তারা অভ্যন্তরীণভাবে বিষয়টি যাচাই করে দেখবেন। জানানোর মতো কিছু থাকলে পরে জানানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুরে ছাত্রলীগের সন্ত্রাসী কার্যকলাপের প্রতিবাদে এনসিপির মোটরসাইকেল শোডাউন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩২ পি.এম


রংপুরে ছাত্রলীগের সন্ত্রাসী কার্যকলাপের প্রতিবাদে এনসিপির মোটরসাইকেল শোডাউন

রংপুর জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উদ্যোগে মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে, যা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সন্ধ্যায়, নগরীর পাবলিক লাইব্রেরী মাঠ থেকে শতাধিক মোটরসাইকেল নিয়ে শুরু হয় শোডাউন। মোটরসাইকেলগুলো নগরীর জিলা স্কুল মোড়, ধাপ লালকুঠি, মেডিকেল মোড়, প্রেসক্লাব চত্বর এবং শাপলা চত্বর হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ছাত্রলীগের দালালদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান শোনা যায়, যেমন "হুঁশিয়ার সাবধান", "যুবলীগের গুন্ডারা হুশিয়ার সাবধান", "আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ"।

জেলা এনসিপির আহ্বায়ক আল মামুন এ সময় বক্তব্যে বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে নিষিদ্ধ সংগঠনটি দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে সাধারণ মানুষের মনে ভীতি ছড়ানোর চেষ্টা করছে।

তিনি আরও বলেন, "আমরা তাদের স্পষ্টভাবে হুঁশিয়ার করে দিতে চাই- জনগণের সম্মিলিত অংশগ্রহণের মধ্য দিয়ে দেশ থেকে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটেছে। কিন্তু ২০২৬ সালে এসেও আমরা দেখতে পাচ্ছি, সেই ফ্যাসিবাদী শক্তি আবারও জনমনে আতঙ্ক সৃষ্টি এবং নিজেদের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।"

আল মামুন বলেন, "আমরা স্পষ্ট করে বলতে চাই, তাদের কোনো ষড়যন্ত্রই সফল হতে দেওয়া হবে না। ফ্যাসিবাদ ও স্বৈরাচারী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের শক্তি ও ঐক্যের মাধ্যমেই সব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।"

সরকারের সমালোচনা করে তিনি বলেন, "সরকারি দলের অনেকেই নিষিদ্ধ সংগঠনের অনেকজনকে আশ্রয় প্রদান করলে, তারাই একদিন এ সরকারের গলার কাঁটা হবে, সেই দিন বেশী দুরে নয়। জুলাই যোদ্ধাদের উপর হামলা করা হচ্ছে, কিন্তু সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে বারংবার।"

এ সময় রংপুর জেলা সদস্য সচিব আবু রেজা মোঃ আব্দুল্লাহ, যুগ্ম সদস্য সচিব শরীফ রেজা, সাংগঠনিক সম্পাদক এমআই সুমন, সদর উপজেলার আহ্বায়ক কৃষ্ণ চন্দ্র বর্মণ স্বাধীন, সদস্য সচিব কামরুজ্জামান, গংগাচড়া উপজেলা সদস্য সচিব শাহিনুর ইসলাম, তারাগঞ্জ উপজেলা আহবায়ক মিজানুর রহমান, সদস্য সচিব সিরাজুল ইসলাম, মিঠাপুকুর উপজেলা আহবায়ক আব্দুল বাসেত মারজান, সদস্য সচিব হারুনুজ্জামান হারুন, পীরগঞ্জ উপজেলা আহবায়ক রাকিবুল ইসলাম, সদস্য সচিব মোতাব্বেরুল ইসলাম, কাউনিয়া উপজেলা প্রধান সমন্বয়কারী সাইদুল ইসলাম, পীরগাছা প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন শিমুল, বদরগঞ্জ উপজেলা আহবায়ক রুহুল আমিন, সদস্য সচিব এম এ মোমেন সেতুসহ জেলা উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে, সন্ধ্যায় ইসলামী ছাত্রশিবিরের কারমাইকেল কলেজ শাখা দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মিছিলটি নগরীর লালবাগ কলেজ গেট থেকে শুরু হয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মূল ফটক প্রদক্ষিণ করে পুনরায় লালবাগ মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দেন।

মিছিলের সভাপতি মাহামুদুল হক মাসুদের সভাপতিত্বে বক্তব্য দেন মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি সাজ্জাদ হোসাইন, সমাজ সেবা সম্পাদক ঈসরাফিল ইসলাম, কারমাইকেল কলেজের সাবেক সভাপতি আবু সুফিয়ান প্রমুখ।

এমএইচ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এমপিদের শপথ গ্রহণের মধ্য দিয়ে যাত্রা শুরু করল ইসরায়েলের ২৬তম নেসেট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৩ পি.এম


এমপিদের শপথ গ্রহণের মধ্য দিয়ে যাত্রা শুরু করল ইসরায়েলের ২৬তম নেসেট

ইসরায়েলের ১২০ জন সদস্য এক এক করে শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হলো দেশটির ২৬তম নেসেট (পার্লামেন্ট)। শপথ গ্রহণ পর্বের শেষে নেসেটের সচিব নতুন পার্লামেন্টের সাফল্য কামনা করেন, যা উপস্থিত সদস্যদের করতালি ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে উদযাপিত হয়।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এবারের শপথ গ্রহণ অনুষ্ঠানে একটি ব্যতিক্রমী ও তাৎপর্যপূর্ণ দৃশ্য দেখা গেছে। শপথ নেওয়া শেষ চারজন সদস্যই ছিলেন নতুন মুখ, যাদের মধ্যে তিনজনের গভীর সংযোগ রয়েছে ২০২৩ সালের ৭ অক্টোবরের ঘটনার সঙ্গে।

শপথ নেওয়া শেষ সদস্যদের মধ্যে রয়েছেন ইয়াশার পার্টির শিরা শাপিরো, যার ছেলে আনেশ ৭ অক্টোবরের হামলায় প্রাণ হারিয়েছিলেন। এছাড়া শপথ নেন ইসরায়েল বেইতেনু পার্টির শ্যারন শারাবি, যার দুই ভাই এলাই এবং ইউসি কিবুটজ বেরি থেকে অপহৃত হয়েছিলেন (পরে ইউসি জিম্মিদশায় মারা যান)। অপর নতুন সদস্য ইয়াশার পার্টির নোয়াম তিবন—একজন সাবেক জেনারেল, যিনি ৭ অক্টোবরের আক্রমণের দিনে নাহাল ওজে নিজের ছেলে ও তার পরিবারকে উদ্ধার করতে ছুটে গিয়েছিলেন।

এই তিনজনের সঙ্গে শেষ সারিতে শপথ নেন লিকুদ পার্টির নতুন সদস্য ইরেজ তাদমোর, যিনি ডানপন্থী অ্যাক্টিভিস্ট গ্রুপ 'ইম তিরজু'-র প্রতিষ্ঠাতা। নতুন সদস্যদের অন্তর্ভুক্তির মাধ্যমে ইসরায়েলি রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো বলে ধারণা করা হচ্ছে। সূত্র: টাইমস অব ইসরায়েল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%