ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

অবশেষে ‘বড় ক্লাবে’ যাচ্ছেন ভিলায় জায়গা হারানো মার্তিনেজ?


অবশেষে ‘বড় ক্লাবে’ যাচ্ছেন ভিলায় জায়গা হারানো মার্তিনেজ?

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজের ক্লাব ফুটবল ক্যারিয়ার যেন হঠাৎ করেই থমকে গেছে। টানা দুই মৌসুম অ্যাস্টন ভিলা থেকে চলে যেতে ব্যর্থ হওয়ায় তিনি নিজের এজেন্টকেও ছাঁটাই করে সংবাদ শিরোনামে এসেছেন।

 

গত বছর বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি, পিএসজি এবং ম্যানচেস্টার ইউনাইটেড গোলকিপার খুঁজতে থাকলেও কোনো ক্লাব মার্তিনেজকে দলে নেওয়ার চেষ্টা করেনি। বরং, জাপানি তরুণ গোলরক্ষক জায়ন সুজুকিকে দীর্ঘমেয়াদি ১ নম্বর পছন্দ হিসেবে দলে ভেড়ানোর পর মার্তিনেজকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভিলা।

আরও পড়ুন: ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি ফিরোজ খান রাজ গ্রেপ্তার

এদিকে, এমি মার্তিনেজের চেলসিতে যাওয়ার গুঞ্জন ছড়িয়েছে। একটি সূত্রের মাধ্যমে ইএসপিএন জানিয়েছে, গোলরক্ষকের প্রতিনিধিরা ৩০ বছর বয়সী এই তারকাকে স্ট্যামফোর্ড ব্রিজে নিয়ে যাওয়ার জন্য আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছেন।

 

ফুলহ্যামের বিপক্ষে ৩-২ গোলের জয়ের ম্যাচে রবার্ট স্যানচেজের বাজে পারফরম্যান্সের কারণে চেলসির গোলবার নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। জশ কিংয়ের একটি সহজ শট স্যানচেজের গ্লাভস গলে জালে ঢুকে যাওয়ায় চেলসি শিবিরে ক্ষোভ বৃদ্ধি পায়। ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগেই স্যানচেজের বদলি হিসেবে মার্তিনেজকে আনা সম্ভব কিনা, তা নিয়ে ক্লাবের কর্তারা চিন্তাভাবনা করছেন।

২১ বছর বয়সী বেলজিয়ান গোলরক্ষক মাইক পেন্ডারসকে দীর্ঘমেয়াদে ১ নম্বর গোলরক্ষক বানানোর পরিকল্পনা ছিল ব্লুজদের।

আরও পড়ুন: ককটেল বিস্ফোরণে জড়িত অভিযোগে ঢাবির কর্মচারী সাময়িক বরখাস্ত

 

গত মৌসুমে স্ট্রাসবার্গে ধারে খেলা পেন্ডারসের বৃহস্পতিবারে লুটনের বিপক্ষে কারাবাও কাপে চেলসির মূল দলে অভিষেক হতে পারে। তবে চলতি মৌসুমে লিগ শিরোপার লড়াইয়ে থাকতে অভিজ্ঞ ও বিশ্বমানের কোনো গোলকিপারের উপস্থিতি দলের জন্য বড় চালিকাশক্তি হতে পারে। ২০২২ সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে মূল ভূমিকা রাখার পাশাপাশি এ বছরের গ্রীষ্মে স্পেনকে রানার্স-আপ করায় মার্তিনেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

স্যানচেজের পারফরম্যান্স অবশ্য চেলসির একাধিক কোচের জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ২০২৪ সালে মাউরিসিও পোচেতিনো তাকে বাদ দিয়ে কিছুটা অনভিজ্ঞ জর্জে পেত্রোভিচকে মূল গোলরক্ষক বানিয়েছিলেন।

 

আরও পড়ুন: এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠকে প্রতিরক্ষা ও বাণিজ্য সহযোগিতার গুরুত্ব

পরবর্তীতে এনজো মারেস্কা ও লিয়াম রোসেনিয়রও স্যানচেজের অফফর্মের কারণে তাকে একাদশের বাইরে রেখেছিলেন।

অন্যদিকে, ২০২০ সালে ১৭ মিলিয়ন পাউন্ডে আর্সেনাল থেকে ভিলায় আসা মার্তিনেজকে ছেড়ে স্কোয়াডের গড় বয়স কমাতে চায় ক্লাবের কর্তারা। উয়েফা ও প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম মেনে চলতে এ মৌসুমে ফুটবলার বিক্রি করা জরুরি হয়ে পড়েছে ভিলার জন্য। ইতোমধ্যেই মরগান রজার্সকে ১১৭ মিলিয়ন পাউন্ডে চেলসির কাছে বিক্রি করার পাশাপাশি ইউরি টিলেমানস ও লুকাস দিনিয়েকেও ছাড়তে বাধ্য হয়েছে তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইয়াবা সেবনের অপরাধে মা-ছেলের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

১০:১৮ এম


ইয়াবা সেবনের অপরাধে মা-ছেলের কারাদণ্ড

ঝিনাইদহে ইয়াবা সেবনের অভিযোগে মা ও ছেলেকে ৪ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেছে আদালত। গতকাল বুধবার হামদহ পারহাউজ পাড়া থেকে তাদের আটক করার পর আদালত এই সাজা দেয়।

 

আদালত মা জলি খাতুনকে ১০০০ টাকা জরিমানা এবং ছেলে আরিফ রহমান নিশানকে ২০০০ টাকা জরিমানা প্রদান করেছে। অনাদায়ে তাদের জন্য আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও রয়েছে।

এদিকে, একটি পৃথক অভিযানে মুক্ত (৪০) নামের এক মাদকসেবিকে আটক করেছে ডিবি পুলিশ। ডোপ টেস্টে মাদকসেবি হিসেবে শনাক্ত হওয়ায় আদালত তাকে ৪ মাসের সশ্রম কারাদণ্ড দেয়। পাশাপাশি, ৪০০০ টাকা জরিমানা এবং অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশও আদালত দিয়েছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলভারেজ নাটকে নতুন মোড়, বিস্ফোরক দাবি বার্সা প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

১০:২১ এম


আলভারেজ নাটকে নতুন মোড়, বিস্ফোরক দাবি বার্সা প্রেসিডেন্টের

হুলিয়ান আলভারেজকে কেন্দ্র করে গ্রীষ্মকালীন দলবদলের মেগা ড্রামা যেন শেষ হওয়ার লক্ষণ দেখাচ্ছে না। বার্সেলোনা আবারও মাঠে নেমেছে, ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে।

ক্লাবের সভাপতি হোয়ান লাপোর্তা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, অ্যাতলেতিকো মাদ্রিদের এই আর্জেন্টাইন ফরোয়ার্ডের জন্য তারা যে ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে, সেটি এখনো কার্যকর রয়েছে। বর্তমান স্প্যানিশ চ্যাম্পিয়নরা আশা করছে, চলতি উইন্ডোতেই চুক্তিটি সম্পন্ন হবে।

হুলিয়ান আলভারেজকে কেন্দ্র করে গ্রীষ্মকালীন দলবদলের মেগা ড্রামা যেন শেষ হয়েও হচ্ছে না। আগামী সপ্তাহে ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে আবারও মাঠে নেমেছে বার্সেলোনা।

 

ক্লাব সভাপতি হোয়ান লাপোর্তা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, অ্যাতলেতিকো মাদ্রিদের এই আর্জেন্টাইন ফরোয়ার্ডের জন্য তাদের দেওয়া ১০০ মিলিয়ন ইউরোর বেশি অঙ্কের প্রস্তাবটি এখনো বহাল রয়েছে। চলতি উইন্ডোতেই চুক্তিটি সম্পন্ন করতে আশাবাদী বর্তমান স্প্যানিশ চ্যাম্পিয়নরা।

এর আগে রবার্ট লেভানডফস্কির যোগ্য উত্তরসূরি হিসেবে আলভারেজকে প্রধান লক্ষ্য বানিয়ে ১০০ মিলিয়ন ইউরোর ওপর আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছিল বার্সা, যা ফিরিয়ে দেয় অ্যাতলেতিকো। তবে লাপোর্তা আত্মবিশ্বাসী যে খেলোয়াড় নিজেই ক্যাম্প ন্যু-তে আসতে মুখিয়ে আছেন।

 

বুধবার ক্লাব চ্যানেলে ল্যাপোর্তা বলেন, ‘জনশ্রুতি ও চারপাশের পরিস্থিতি দেখে মনে হচ্ছে, আলভারেজ নিজেও বার্সায় যোগ দিতে চান। অ্যাতলেতিকোর প্রতি পূর্ণ সম্মান রেখেই আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী তাকে সই করানোর আশা ধরে রেখেছি।’

লাপোর্তা আরো বলেন, ‘আমরা অ্যাতলেতিকোর সঙ্গে সমঝোতায় পৌঁছাতে চাই। তাই আমাদের দেওয়া প্রস্তাবটি টেবিলেই রয়েছে।

 

আশা করি দুই ক্লাবের মধ্যে একটি ভালো বোঝাপড়া তৈরি হবে। আমি আবারও বলছি, আমরা অ্যাতলেতিকো মাদ্রিদ ও তাদের পরিচালকদের সর্বোচ্চ সম্মান জানিয়েই এই পদক্ষেপ নিচ্ছি।’

চলতি গ্রীষ্মে আলভারেজকে ঘিরে নাটকীয়তার কমতি ছিল না। প্যারিস সেন জার্মেই ও রিয়াল মাদ্রিদের মতো ক্লাবগুলো ২৬ বছর বয়সী এই তারকার ওপর চোখ রেখেছিল। রিয়াল নাকি তার জন্য ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েও ব্যর্থ হয়েছে।

 

এমনকি অন্যায্যভাবে খেলোয়াড়ের সঙ্গে গোপনে যোগাযোগ করার অভিযোগ এনে বার্সার বিরুদ্ধে ফিফা ও স্প্যানিশ ফুটবল ফেডারেশনে নালিশও জানিয়েছিল অ্যাতলেতিকো!

তবে এই অভিযোগ উড়িয়ে দিয়ে ল্যাপোর্তা পুরো প্রক্রিয়ার বর্ণনা দেন, ‘কোচ হান্সি ফ্লিক আলভারেজকে খুব করে চাইছেন। আমি নিজে অ্যাতলেতিকোর সিইও মিগুয়েল অ্যাঞ্জেল গিল মারিনকে ফোন করে বড় অঙ্কের প্রস্তাব দিয়েছিলাম। তিনি আমাকে জানান, বিকল্প কোনো ফরোয়ার্ড না পাওয়ায় তারা আলভারেজকে ছাড়বে না। পরে যখন শুনলাম অ্যাতলেতিকো অন্য ক্লাবের (চেলসি বা আর্সেনাল) সঙ্গে আলোচনায় বসছে, তখন আমরাও নিজেদের প্রস্তাব পুনর্ব্যক্ত করেছি। আমরা চাই আলভারেজ অন্য কোথাও নয়, বার্সাতেই আসুক।’

গত জুনেই ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে আলভারেজ নিজেই স্বীকার করেছিলেন, দলবদলই সব পক্ষের জন্য সেরা সমাধান হবে এবং তিনি নিজের স্বপ্ন পূরণ করতে চান।

তবে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে অ্যাতলেতিকোর সমর্থকদের রোষানলে পড়েছেন এই আর্জেন্টাইন। গত রবিবার ভিয়ারিয়ালের বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়ার ম্যাচে মেট্রোপলিটানো স্টেডিয়ামে আলভারেজ মাঠে নামতেই গ্যালারি থেকে ভেসে আসে দুয়োধ্বনি। ম্যাচ শেষে সতীর্থরা সমর্থকদের অভিবাদন জানাতে গেলেও কোচ দিয়েগো সিমিওনের পরামর্শে তিনি একাই সোজা ড্রেসিংরুমের টানেলে হেঁটে যান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেন এতো পর্যটক ছিল নেপালের ওই এলাকায়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

১০:২৩ এম


কেন এতো পর্যটক ছিল নেপালের ওই এলাকায়

নেপালের তিব্বত সীমান্তবর্তী অঞ্চলে আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ১৬২ জনে পৌঁছেছে। এদিকে, নিখোঁজ রয়েছেন আরও ৪০৩ জন।

 

কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজ ৩৪১ জন বিদেশি নাগরিকের মধ্যে অধিকাংশই ভারতীয়।

অন্যদিকে, চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি আজ বৃহস্পতিবার সকালে জানিয়েছে, তিব্বতের গিয়িরং কাউন্টিতে কাদাধসের ঘটনায় নিখোঁজ মানুষের সংখ্যা বেড়ে ৫৫৮ জনে দাঁড়িয়েছে।

সংবাদমাধ্যমটির তথ্য অনুযায়ী, নিখোঁজের মধ্যে ২৬০ জন বিদেশি নাগরিক রয়েছে। মৃতের সংখ্যা তিনজন বলে জানানো হয়েছে।

 

নেপাল-তিব্বত সীমান্তে বন্যাকবলিত এলাকায় এত সংখ্যক পর্যটক কেন ছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিবিসি বাংলার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বন্যাকবলিত এলাকা দুটি পবিত্র উচ্চভূমির হ্রদের জন্য হিন্দু, বৌদ্ধ ও জৈন ধর্মাবলম্বীদের কাছে গুরুত্বপূর্ণ।

একটি হ্রদ হলো তিব্বতের কৈলাস পর্বতের কাছে মানস সরোবর, অন্যটি নেপালের রাসুয়া জেলার গোসাইকুণ্ড হ্রদ। প্রতিবছর হাজার হাজার পর্যটক নেপাল হয়ে মানস সরোবরে ভ্রমণ করেন।

বছরের এই সময়, বিশেষ করে ভারতীয় পর্যটকদের জন্য, মানস সরোবর ভ্রমণ এবং গোসাইকুণ্ডে পবিত্র স্নান করতে আসা একটি প্রচলিত বিষয়।

 

আলপাইন কৈলাস ট্রেকের ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ পাণ্ডিত বলেন, "এটি অত্যন্ত জনপ্রিয় একটি রুট। পূর্ণিমার সময়টি শুভ বলে বিবেচিত হওয়ায় পর্যটকেরা সাধারণত এই সময়েই এখানে আসেন।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০০ ফুট গভীর খাদ থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

১০:২৪ এম


২০০ ফুট গভীর খাদ থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার

রাঙামাটির সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নে নিখোঁজের চার দিন পর ফায়ার সার্ভিস বাসনা চাকমা (৩২) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ডানে ত্রিপুরাছড়া গ্রামের দুর্গম পাহাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত বাসনা চাকমা একই এলাকার অলং পূণ্য চাকমার স্ত্রী ছিলেন।

জানা গেছে, শনিবার (২২ আগস্ট) বিকেলে ডানে ত্রিপুরাছড়া এলাকায় প্রায় এক ঘণ্টা ধরে ভারী বৃষ্টিপাত হয়। এ সময় পাহাড়ি ছড়া ও ঝিরিতে হঠাৎ পানির প্রবাহ বেড়ে গেলে জুম থেকে ছড়া ধরে বাড়ি ফেরার পথে বাসনা চাকমা ও তার তিন বছর বয়সী ছেলে স্রোতের পানিতে ভেসে যান। পরের দিন স্থানীয়রা ঘটনাস্থল থেকে প্রায় চার কিলোমিটার দূরে শিশুটির মরদেহ উদ্ধার করেন। তবে বাসনা চাকমার কোনো সন্ধান পাওয়া যায়নি। এরপর স্থানীয়রা আশপাশের ছড়া, ঝিরি ও পাহাড়ি এলাকায় কয়েকদিন ধরে খোঁজাখুঁজি করেন।

একপর্যায়ে ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে একটি গভীর পাহাড়ি খাদে গাছের সঙ্গে আটকে থাকা মরদেহটি দেখতে পান স্থানীয়রা। প্রায় ২০০ ফুট গভীর দুর্গম খাদ হওয়ায় স্থানীয়দের পক্ষে মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়।

খবর পেয়ে বুধবার (২৬ আগস্ট) রাঙামাটি ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. রোকনুজ্জামানের নেতৃত্বে একটি উদ্ধারকারী দল গভীর পাহাড়ি খাদ থেকে বাসনা চাকমার মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%