০৭:৩৪ পি.এম
যুক্তরাজ্যের রয়্যাল এয়ারফোর্স বা আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে ‘হুমকির’ কারণে যুক্তরাষ্ট্র তাদের বোমারু বিমানগুলো সরিয়ে নিয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে লন্ডন থেকে ২২ বছর বয়সী এক যুবককে ব্রিটিশ পুলিশ গ্রেপ্তার করেছে।
পুলিশের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর জন্য যে বিমানঘাঁটি ব্যবহার করে, সেই আরএএফ ফেয়ারফোর্ডকে ঘিরে কথিত ষড়যন্ত্রের তদন্তের অংশ হিসেবে যুবকটিকে আটক করা হয়েছে। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে আছেন।
সন্ত্রাসবিরোধী পুলিশিং বিভাগ জানিয়েছে, ওয়েস্টমিনস্টারে ওই যুবককে গ্রেপ্তারের পাশাপাশি একই এলাকায় একটি স্থাপনায় তল্লাশি পরিচালনা করা হয়েছে।
আরও পড়ুন: মালদ্বীপের ইসরাইলিদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত, স্থায়ী নিষেধাজ্ঞার উদ্যোগ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পূর্বে বলেছিলেন, ইরানের সঙ্গে সংশ্লিষ্ট একটি হুমকির কারণে আরএএফ ফেয়ারফোর্ড থেকে মার্কিন বি-১ বোমারু বিমান সরিয়ে নেওয়া হয়েছিল। তবে ইরান কথিত ওই ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।
সন্ত্রাসবিরোধী পুলিশিং বিভাগের জ্যেষ্ঠ জাতীয় সমন্বয়ক ভিকি ইভান্স মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে জানান, তদন্ত এখনও চলমান রয়েছে। আরএফ ফেয়ারফোর্ডের কাছে ঘটে যাওয়া ঘটনাগুলোর বিষয়ে পুলিশ বিভিন্ন দিক থেকে তদন্ত চালাচ্ছে।
এর আগে তদন্তের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের মধ্যে একজন ব্রিটিশ-ইরানি দ্বৈত নাগরিকও রয়েছেন। যদিও বর্তমানে তারা সবাই জামিনে মুক্ত।
আরও পড়ুন: পোল্যান্ডে উত্তেজনাপূর্ণ রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই জাতীয়তাবাদীদের সমাবেশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন