০২:০৩ পি.এম
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি সারিবদ্ধভাবে রাখা একাধিক দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে অপর এক ব্যক্তিকে ভয়ভীতি-হুমকি দিচ্ছে। এই ভাইরাল ভিডিওটি চট্টগ্রাম জেলা পুলিশের নজরে আসে। এরপর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) অস্ত্র প্রদর্শনকারীর পরিচয়, প্রদর্শিত অস্ত্রের উৎস এবং তার অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য সংগ্রহের কাজ শুরু করে।
এরই ধারাবাহিকতায় নোয়াখালীর কবিরহাট থেকে মো. হৃদয় আহম্মেদ শাওন, যিনি বুলেট নামে পরিচিত, তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ নিশ্চিত করেছে যে, গ্রেফতার হওয়া বুলেটই ভাইরাল ভিডিওর সেই হুমকিদাতা।
গ্রেফতার বুলেট চট্টগ্রামের রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের গরীবুল্লাহ পাড়ার মো. বাদশা মিয়ার ছেলে। তিনি এলাকায় কিশোর গ্যাংয়ের নেতা হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে রাউজান থানায় দস্যুতা ও ডাকাতির দুটি মামলা রয়েছে।
আরও পড়ুন: ধামরাইয়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ইউএনওর জরুরি বৈঠক
ভিডিওতে প্রদর্শিত আগ্নেয়াস্ত্রগুলোর বিষয়ে বুলেট জানায়, এসব অস্ত্র রাউজানের নোয়াপাড়া এলাকার কামাল নামের এক ব্যক্তির। কামাল ২০২৫ সালের ৩০ অক্টোবর বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ তৎকালীন র্যাবের হাতে ধরা পড়ে। পরবর্তীতে পুলিশের অভিযানেও কামালের অস্ত্রভাণ্ডার থেকে অস্ত্র উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, বুলেট বিভিন্ন সময় মোবাইলফোনে আগ্নেয়াস্ত্রের ছবি ও ভিডিও ধারণের পাশাপাশি হুমকিমূলক কথোপকথন অডিও আকারে রেকর্ড করে রাখতো। এসব ছবি-ভিডিও-অডিও ব্যবহার করে তিনি বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি প্রদর্শন, প্রাণনাশের হুমকি এবং চাঁদা দাবি করতেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন