০২:০৭ পি.এম
জ্বালানি বিশ্বব্যাপী শিল্প-কারখানা, পরিবহন এবং অর্থনৈতিক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। বিভিন্ন দেশের অর্থনীতি সচল রাখতে বিপুল পরিমাণ তেল ব্যবহার করা হয়। তবে, বিশ্বের মোট তেল ব্যবহারের প্রায় ৬০ শতাংশ শীর্ষ ১০টি দেশে ঘটে, বাকি ৪০ শতাংশ ব্যবহার করে অন্যান্য সব দেশ মিলে।
বিশ্বজুড়ে জ্বালানি বাজারে ইরানের যুদ্ধের কারণে প্রভাব পড়েছে। হরমুজ প্রণালিতে দীর্ঘস্থায়ী অবরোধ এবং সামরিক উত্তেজনার কারণে বিশ্ববাজারে অপরিশোধিত তেল (ব্রেন্ট ক্রুড) প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়িয়ে গেছে। এর ফলে অনেক দেশে সংকট দেখা দিয়েছে।
ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ এর অয়েল কনজাম্পশন বাই কান্ট্রি ২০২৫ অনুযায়ী, বিশ্বের ১০টি দেশ মোট জ্বালানি তেলের ৬০ শতাংশ ব্যবহার করে। প্রকাশিত তালিকায় দেখা যাচ্ছে, বৈশ্বিক জ্বালানি খরচে পরাশক্তিগুলো অন্যান্য দেশের তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছে। পাশাপাশি দক্ষিণ এশিয়ার দেশগুলোর জ্বালানি ব্যবহারের চিত্রও এই তালিকায় উঠে এসেছে।
আরও পড়ুন: দুই মাসের সর্বনিম্ন থেকে তেলের দাম বৃদ্ধি
শীর্ষে যুক্তরাষ্ট্র ও চীন
যুক্তরাষ্ট্র বিশ্বের মধ্যে দৈনিক সবচেয়ে বেশি তেল ব্যবহার করে। দেশটি এক দিনে প্রায় ১৯.৪ মিলিয়ন ব্যারেল তেল ব্যবহার করে। ২০২৫ সালের পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্র একাই দিনে প্রায় ২০ লাখ ব্যারেল তেল ব্যবহার করে, যার একটি বড় অংশ খরচ হয় দেশের বিভিন্ন উৎপাদনমুখী শিল্প কারখানায়।
দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন। এই অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশটিতে দৈনিক তেল ব্যবহারের পরিমাণ ১৭.৫ মিলিয়ন ব্যারেল। তৃতীয় অবস্থানে থাকা ভারত প্রতিদিন ৫.৬ মিলিয়ন ব্যারেল তেল ব্যবহার করছে।
শীর্ষ ১০ দেশের দৈনিক জ্বালানি ব্যবহারের চিত্র
আরও পড়ুন: বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে পারস্পরিক আস্থার ভিত্তিতে ব্যবসায়িক প্রবৃদ্ধি
যুক্তরাষ্ট্র : ১৯.৪ মিলিয়ন ব্যারেল
চীন : ১৭.৫ মিলিয়ন ব্যারেল
ভারত : ৫.৬ মিলিয়ন ব্যারেল
সৌদি আরব : ৩.৯ মিলিয়ন ব্যারেল
আরও পড়ুন: উত্তরা ব্যাংকের ৬২ কোটি টাকার ক্ষতি, চেয়ারম্যান-এমডির গ্রুপের জন্য কমেছে ফ্লোর ভাড়া
রাশিয়া : ৩.৬ মিলিয়ন ব্যারেল
জাপান : ৩.৩ মিলিয়ন ব্যারেল
দক্ষিণ কোরিয়া : ২.৮ মিলিয়ন ব্যারেল
ব্রাজিল : ২.৬ মিলিয়ন ব্যারেল
আরও পড়ুন: ২২ উপজেলায় প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১ কোটি ৩ লাখ টাকা বরাদ্দ
কানাডা : ২.৪ মিলিয়ন ব্যারেল
জার্মানি : ২.০ মিলিয়ন ব্যারেল
অন্যান্য প্রধান দেশসমূহের অবস্থান
১১তম থেকে ২৫তম স্থানে থাকা দেশগুলোর মধ্যে রয়েছে—ইরান (২.০ মিলিয়ন ব্যারেল), মেক্সিকো (১.৮ মিলিয়ন ব্যারেল), ইন্দোনেশিয়া (১.৭ মিলিয়ন ব্যারেল), সিঙ্গাপুর (১.৫ মিলিয়ন ব্যারেল), ফ্রান্স (১.৪ মিলিয়ন ব্যারেল), যুক্তরাজ্য (১.৩ মিলিয়ন ব্যারেল), স্পেন (১.৩ মিলিয়ন ব্যারেল), থাইল্যান্ড (১.২ মিলিয়ন ব্যারেল), তুরস্ক (১.২ মিলিয়ন ব্যারেল), ইতালি (১.২ মিলিয়ন ব্যারেল), আরব আমিরাত (১.১ মিলিয়ন ব্যারেল), অস্ট্রেলিয়া (১.১ মিলিয়ন ব্যারেল), মালয়েশিয়া (৯ লাখ ৬৫ হাজার ব্যারেল), ইরাক (৮ লাখ ৯৩ হাজার ব্যারেল) এবং তাইওয়ান (৮ লাখ ৫৭ হাজার ব্যারেল)।
আরও পড়ুন: ফ্যাসিস্ট আমলে জ্বালানি খাতে দুর্নীতি, অর্থনীতি ঝুঁকিতে
বাংলাদেশের অবস্থান
এই বৈশ্বিক তালিকায় বাংলাদেশ ৪৭তম অবস্থানে রয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাংলাদেশে দৈনিক জ্বালানি তেল ব্যবহারের পরিমাণ ২ লাখ ৭৯ হাজার ব্যারেল। আলোচ্য তালিকায় ৩৫তম অবস্থানে রয়েছে পাকিস্তান, যেখানে দৈনিক জ্বালানি তেলের ব্যবহার ৪ লাখ ৪৫ হাজার ব্যারেল।
উৎপাদন ও মজুতে শীর্ষে যারা
২০২৩ সালের হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে সবচেয়ে বেশি অপরিশোধিত তেল উৎপাদন করেছে। দেশটি দৈনিক প্রায় ১ কোটি ৯৪ লাখ ব্যারেল তেল উৎপাদন করে, যার বড় অংশ এসেছে টেক্সাস, নিউ মেক্সিকো এবং নর্থ ডাকোটা রাজ্য থেকে।
আরও পড়ুন: অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি ৬.৪০ শতাংশে, ৫৪ মাসের মধ্যে সর্বনিম্ন
অন্যদিকে, ভূগর্ভে অনুত্তোলিত তেল বা 'তেল রিজার্ভ'-এর দিক থেকে শীর্ষে রয়েছে ভেনেজুয়েলা ও সৌদি আরব। যদিও বিশ্বের প্রায় অর্ধেক দেশই কোনো না কোনোভাবে তেল উৎপাদন করে থাকে।
করোনা মহামারীর প্রভাবে ২০২০ সালে বিশ্বে দৈনিক তেল ব্যবহারের পরিমাণ কমে দাঁড়িয়েছিল প্রায় ৮ কোটি ৮৭ লাখ ব্যারেলে। তবে মহামারী-উত্তর সময়ে বিশ্ব অর্থনীতি সচল হওয়ার সাথে সাথে দৈনিক চাহিদা রেকর্ড হারে বেড়েছে। ২০২৩ সালে বিশ্বে দৈনিক রেকর্ড ১০ কোটি ২২ লাখ ব্যারেল তেল ব্যবহৃত হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন