ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

রসগোল্লা বলে বোমা খাওয়াতে কামড় দিতেই মৃত্যু


রসগোল্লা বলে বোমা খাওয়াতে কামড় দিতেই মৃত্যু

ভারতের মধ্যপ্রদেশের ডিন্ডোরি জেলায় রসগোল্লা বলে একটি দেশীয় বোমা খাওয়ানোর অভিযোগে এক ব্যক্তির মৃত্যু ঘটেছে। ওই ব্যক্তি যখন বস্তুটি মুখে নিয়ে কামড় দেয়, তখন একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এই ঘটনা ঘটে গত মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে।

মৃত ব্যক্তির নাম রাজেন্দ্র বারোটিয়া। তিনি নিজ বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় অভিযুক্ত রাম ভগত বারোটিয়া সেখানে উপস্থিত হন। কথোপকথনের এক পর্যায়ে রাম ভগত রাজেন্দ্রকে একটি দেশীয় বোমা দেন এবং সেটিকে রসগোল্লা বলে পরিচয় করিয়ে দেন। রাজেন্দ্র যখন বস্তুটি কামড় দেন, তখনই বিস্ফোরণ ঘটে।

নিহতের স্ত্রী সুশীলা বাই বলেন, বস্তুটি পশু হত্যার কাজে ব্যবহৃত একটি বোমা ছিল। বিস্ফোরণের শব্দ শুনে তারা প্রতিবেশীদের সাহায্য চান। পরে রাজেন্দ্রকে অটোরিকশায় করে হাসপাতালে নেওয়া হয়।

আরও পড়ুন: ইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে দোদুল্যমান অবস্থানে ট্রাম্প

পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর কোটওয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুর্গা প্রসাদ নাগপুরে জানান, এই ঘটনায় অভিযুক্ত রাম ভগতসহ আরও একজনকে আটক করা হয়েছে। তিনি বলেন, ঘটনার সময় অন্ধকার ছিল। রাজেন্দ্রকে বোমা দেওয়া হচ্ছে, নাকি রসগোল্লা—এটি তিনি স্পষ্টভাবে বুঝতে পারেননি। বস্তুটিতে কামড় দেওয়ার সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ ঘটে।

পুলিশের জিজ্ঞাসাবাদে রাম ভগত জানিয়েছেন, এক বালক তাকে বোমাটি দিয়েছিল। ওই বালককেও আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে। অভিযুক্ত ও নিহত ব্যক্তির প্রতিবেশীদের মধ্যে কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

সূত্র: এনডিটিভি

আরও পড়ুন: হরমুজে ২৪ ঘণ্টায় পাঁচটি জাহাজে হামলা, বাণিজ্যিক চলাচলে ঝুঁকি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অপু বিশ্বাসকে ‘পরগাছার রানি’ বলে কটাক্ষ পরীমনি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৫ এম


অপু বিশ্বাসকে ‘পরগাছার রানি’ বলে কটাক্ষ পরীমনি

ব্র্যান্ড প্রমোশন ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর সম্পর্কে অভিনেত্রী অপু বিশ্বাসের মন্তব্যের পর সামাজিক মাধ্যমে দুই চিত্রনায়িকার মধ্যে পাল্টাপাল্টি অবস্থান নিয়ে আলোচনা শুরু হয়েছে। অপু বিশ্বাসের বক্তব্যের প্রতিক্রিয়ায় পরীমনি ব্যঙ্গাত্মক ভাষায় কটাক্ষ করেছেন। এই ঘটনাটি বিনোদন অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে অপু বিশ্বাসকে লক্ষ্য করে বিভিন্ন মন্তব্য করেন পরীমনি। সেখানে তিনি অপু বিশ্বাসকে তাঁর বক্তব্য পরিষ্কার করার পরামর্শ দেন এবং তাঁকে ‘পরগাছার রানি’ বলে কটাক্ষ করেন।

কয়েক দিন আগে অপু বিশ্বাস সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওবার্তা প্রকাশ করেন। ভিডিওতে তিনি উল্লেখ করেন, ‘লাইভে এসে ব্র্যান্ড প্রমোট করলেই কেউ কখনো ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারেন না।’ তাঁর এই মন্তব্যের পর বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়।

পরীমনি নিজের পোস্টে অপু বিশ্বাসের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে লেখেন, ‘ডিয়ার আপ্পাহ দি, আপনি আগে নিজের সাথে ক্লিয়ার হন কি বলতে চাচ্ছেন! আপনার ভাষ্যমতে- একজন লাইভ প্রমোটার কখনোই একজন অ্যাম্বাসেডর হতে পারে না।’

অপু বিশ্বাসের চিন্তাভাবনাকে ‘বোরিং’ আখ্যা দিয়ে পরীমনি আরও লেখেন, ‘সো বোরিং ভাবনা আপাদি। এভাবে নিজের মতো সবাইকে ব্যাঙাচি বলে নিজেকে অযোগ্য প্রমাণ করতে হয় না সৌয়াদি। সবাই এখন নিজেকে প্রমাণ করেই আপনার মতো পরগাছার কাছে রানি হয়ে বাঁচে। Get a life XD।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%