ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবার ভিএআর প্রযুক্তির ব্যবহার শুরু বাংলাদেশে


সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবার ভিএআর প্রযুক্তির ব্যবহার শুরু বাংলাদেশে

ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) আধুনিক ফুটবলে একটি অপরিহার্য উপাদান হয়ে উঠেছে। এই প্রযুক্তির প্রয়োগ ম্যাচের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর ক্ষেত্রে আরও সঠিক ফলাফল নিশ্চিত করে এবং খেলার ন্যায্যতা ও স্বচ্ছতা রক্ষা করতে সাহায্য করে। বাংলাদেশের ফুটবলও এখন এই আধুনিক প্রযুক্তির যুগে প্রবেশ করেছে। গতকালই বাংলাদেশের মাঠে ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো ভিএআর প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ আসর সাফ চ্যাম্পিয়নশিপেও প্রথমবারের মতো ভিএআর প্রযুক্তির ব্যবহার হচ্ছে। সেমিফাইনালের দুটি ম্যাচে রিমোট ভিএআর প্রযুক্তির প্রয়োগ করা হয়েছে।

ভারত-ভুটান প্রথম সেমিফাইনাল ম্যাচে ইন্দোনেশিয়ান রেফারি আলকাতিরি ভিএআর চেক করে দুবার সিদ্ধান্ত পরিবর্তন করেন। এই দুটি সিদ্ধান্তই ভারতের বিপক্ষে যায়। ৪৮ মিনিটে ভুটান গোল করলেও অফসাইডের ফ্ল্যাগ উঠেছিল। তবে ভিএআর চেকের পর রেফারি গোলের চূড়ান্ত সিদ্ধান্ত দেন। এরপর ৬৫ মিনিটে প্রতিপক্ষ খেলোয়াড়ের হ্যান্ডবলের জন্য ভারতকে পেনাল্টি দিয়েছিলেন আলকাতিরি। কিন্তু ভিএআর-এর মাধ্যমে ধরা পড়ে, বক্সের মধ্যে ভুটান খেলোয়াড়ের হ্যান্ডবল হয়নি। আগামী ১৭ নভেম্বর টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে এই প্রযুক্তি ব্যবহৃত হবে।

সাফ কর্তৃপক্ষ জানায়, আসিয়ান ফুটবল ফেডারেশনের (এএফএফ) সহযোগিতায় এই প্রযুক্তির ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। স্পেনভিত্তিক ফিফা-স্বীকৃত প্রযুক্তি প্রতিষ্ঠান ‘কোয়ালিটি’ এই ভিএআর ব্যবস্থা পরিচালনা করছে। তাদের কেন্দ্রীয় কার্যক্রম থাইল্যান্ডে অবস্থিত। রিমোট ভিএআর মডেলের আওতায় ঢাকার জাতীয় স্টেডিয়াম থেকে ম্যাচের সরাসরি ফুটেজ থাইল্যান্ডের কেন্দ্রীয় ভিএআর অপারেশন হাবে পাঠানো হচ্ছে। সেখানে সনদপ্রাপ্ত ভিডিও ম্যাচ অফিসিয়ালরা (ভিএমও) আইএফএবির ভিএআর প্রোটোকল অনুযায়ী মাঠের বিভিন্ন ঘটনা পর্যালোচনা করেন এবং ঢাকার মাঠে থাকা রেফারিদের সিদ্ধান্ত নিতে সহায়তা করেন। এই কার্যক্রম নির্বিঘ্ন করতে জাতীয় স্টেডিয়ামে পূর্ণাঙ্গ ‘রেফারি রিভিউ এরিয়া’ (আরআরএ) এবং ‘টেকনিক্যাল অপারেশনস টিম এরিয়া মনিটর’ (টোটাম) স্থাপন করা হয়েছে। ‘কোয়ালিটি’র কারিগরি বিশেষজ্ঞরা মাঠে উপস্থিত থেকে প্রযুক্তির নিরবচ্ছিন্ন সঞ্চালন নিশ্চিত করেন। ম্যাচের দায়িত্বপ্রাপ্ত সব রেফারি এবং সহকারী রেফারিরা ভিএআর পরিচালনায় প্রশিক্ষিত ও সনদপ্রাপ্ত। সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল দক্ষিণ এশিয়ার ফুটবলের জন্য এই প্রযুক্তির ব্যবহারকে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, ‘দক্ষিণ এশিয়ার ফুটবলের জন্য ভিএআরের সংযোজন একটি যুগান্তকারী মুহূর্ত এবং আমাদের প্রতিযোগিতাগুলোর পেশাদার মানোন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ প্রযুক্তি অঞ্চলে নিয়ে আসতে অমূল্য সহায়তার জন্য আমরা এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) ও আসিয়ান ফুটবল ফেডারেশনের (এএফএফ) প্রতি অত্যন্ত কৃতজ্ঞ।’

আরও পড়ুন: সন্দ্বীপে ১৬ ডিসেম্বর ক্রিকেট উৎসব, অংশ নেবে ৮ দল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%