ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

হরমুজকে ঘিরে সংঘাত আরও তীব্র, পাল্টাপাল্টি হামলায় মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান


হরমুজকে ঘিরে সংঘাত আরও তীব্র, পাল্টাপাল্টি হামলায় মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক উত্তেজনা আরও বেড়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী টানা তৃতীয় রাতের মতো ইরানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালানোর কথা জানিয়েছে। একই সময়ে, ইরানও পাল্টা সামরিক পদক্ষেপ নিয়েছে। প্রতিবেশী দেশগুলোর মার্কিন ঘাঁটিতে ভয়াবহ হামলা চালানো হয়েছে। ফলে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। খবরটি আল-জাজিরার।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার (১৩ জুলাই) স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে (গ্রিনিচ মান সময় রাত ৮টা ৪৫ মিনিট) সর্বশেষ হামলা শুরু হয়। তাদের দাবি অনুযায়ী, হরমুজ প্রণালিতে বেসামরিক নাগরিক ও বাণিজ্যিক জাহাজের ওপর হামলার সক্ষমতা দুর্বল করতেই এই অভিযান চালানো হয়েছে।

অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এবং আধা-সরকারি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সোমবার রাতে দেশটির দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। বন্দর নগরী বান্দার আব্বাস, কিশ ও কেশম দ্বীপ এবং বুশেহর প্রদেশের জাম শহরে হামলার খবর পাওয়া গেছে। ফারস সংবাদ সংস্থা জানিয়েছেন, পশ্চিম বান্দার আব্বাসে একটি প্রক্ষেপণাস্ত্র আঘাত হানলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আরও পড়ুন: মাকে গলাকেটে হত্যা করা শিক্ষক মামুন হৃদরোগে মারা গেলেন

এদিকে, তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) হরমুজ প্রণালিতে নিয়ম লঙ্ঘনকারী কয়েকটি জাহাজে হামলা চালিয়েছে। পাশাপাশি, বান্দার আব্বাসের কাছে একটি মার্কিন নির্মিত ড্রোন ভূপাতিত করারও দাবি করেছে তারা।

সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, ওমান উপসাগরসংলগ্ন হরমুজ প্রণালিতে তাদের দুটি তেলবাহী ট্যাংকারে ইরানের ক্রুজ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে একজন ভারতীয় নাবিক নিহত হয়েছে এবং আরও আটজন আহত হয়েছেন বলে দেশটি জানিয়েছে।

আইআরজিসি আরও দাবি করেছে, উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশ ও স্বার্থসংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে পাল্টা অভিযান শুরু করা হয়েছে।

এদিকে, ইরানের সেনাবাহিনী জানিয়েছে, তারা কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, জ্বালানি সংরক্ষণাগার, পর্যবেক্ষণ টাওয়ার, গোলাবারুদ গুদাম এবং যোগাযোগব্যবস্থাকে লক্ষ্যে এ হামলা চালানো হয়েছে। এর আগে সোমবার বাহরাইন, জর্ডান এবং কুয়েতেও হামলা চালানোর দাবি করেছিল ইরান।

আরও পড়ুন: ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর সরকারের সদস্য হচ্ছেন না আইজেনকোট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ১০ জুলাই কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে জানান, ৭ জুলাই থেকে ইরানের সঙ্গে সংঘর্ষ আবার শুরু হয়েছে। তিনি নিজের সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে কংগ্রেসের অনুমোদন ছাড়াই আরও ৬০ দিন মার্কিন বাহিনীকে অভিযানে রাখার সিদ্ধান্ত নেন।

নৌ চলাচল বিষয়ে ইরান জানিয়েছে, ইরান ছাড়া অন্য গন্তব্যে যাওয়া জাহাজগুলো হরমুজ প্রণালি ব্যবহার করতে পারবে। মানবিক সহায়তাবাহী জাহাজ তল্লাশির পর চলাচলের অনুমতি পাবে। তবে অবরোধ এড়িয়ে পণ্য পরিবহনের চেষ্টা করলে সংশ্লিষ্ট জাহাজে অভিযান চালানো হবে এবং নির্দেশনা অমান্য করলে তা অক্ষম করে দেওয়া বা ধ্বংস করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়েও দুই পক্ষের মধ্যে চলছে কূটনৈতিক বাকযুদ্ধ। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, প্রণালিটি উন্মুক্ত রয়েছে এবং সেখানে মার্কিন নিরাপত্তা ব্যবস্থার বিনিময়ে চলাচলকারী পণ্যের ওপর ২০ শতাংশ টোল আরোপ করা হবে। জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ‘হরমুজ প্রণালির রক্ষক সব সময়ই ইরান ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আর হরমুজ প্রণালীর আসল অভিভাবক ইরানই, ট্রাম্পের ২০% টোল বড় বেশি।’

হোয়াইট হাউসে একটি সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, ইরানের সামরিক সক্ষমতা দুর্বল হয়ে পড়ছে। তবে সংঘর্ষ চললেও এখনো একটি সমঝোতার সম্ভাবনা রয়েছে বলে তিনি মনে করেন। আলজাজিরার হোয়াইট হাউস সংবাদদাতা মাইক হান্নার মতে, যুদ্ধবিরতি ভেঙে গেলেও কূটনৈতিক সমাধানের সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যায়নি। ওয়াশিংটন এখনো আলোচনার পথ খোলা রাখতে আগ্রহী।

আরও পড়ুন: ইরানের কেশম দ্বীপে পরপর পাঁচটি বিস্ফোরণের ঘটনা, মার্কিন হামলার আশঙ্কা

এদিকে, দুই দেশের সংঘাতের প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও। সোমবার ব্রেন্ট ক্রুড তেলের দাম ৯ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি প্রায় ৮১ মার্কিন ডলারে পৌঁছেছে, যা জুনের মাঝামাঝির পর সর্বোচ্চ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
বন্যা ও পাহাড়ধস

এখনো পানিবন্দি দেড় লাখের বেশি পরিবার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৯:৫২ এম


এখনো পানিবন্দি দেড় লাখের বেশি পরিবার

বন্যা এবং পাহাড়ধসে দেশের বিভিন্ন স্থানে এখন পর্যন্ত ৫৪ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। আহত হয়েছেন অন্তত ৩৯ জন

দেশের সাতটি জেলায় পানিবন্দি হয়ে পড়েছে এক লাখ ৫৫ হাজার ৩১১টি পরিবার। নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ৬ লাখ ৯ হাজার ৪১১ জন মানুষ। সোমবার (১৩ জুলাই) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ বন্যাকবলিত হয়েছে।

এ কারণে জেলাগুলোর ৫৯টি উপজেলা প্লাবিত হয়েছে। এছাড়া উপদ্রুত অঞ্চলগুলোর ৩৩৪টি ইউনিয়ন এবং ১২টি পৌরসভা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

জেলাভিত্তিক পরিসংখ্যানে প্রকাশিত তথ্য অনুযায়ী, মৃত ৫৪ জনের মধ্যে কক্সবাজার জেলায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে, যেখানে ৩১ জন মারা গেছেন। এছাড়া চট্টগ্রামে ১৩ জন, বান্দরবানে ছয়, রাঙ্গামাটিতে তিন এবং মৌলভীবাজারে এক জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে আহত ৩৯ জনের মধ্যে কক্সবাজারে ২৪ জন, চট্টগ্রামে ১২, বান্দরবানে দুই এবং খাগড়াছড়িতে এক জন রয়েছেন।

বন্যায় ক্ষতিগ্রস্ত এবং বিপন্ন মানুষের জন্য জরুরি আশ্রয় দেয়ার উদ্দেশ্যে সরকারিভাবে এক হাজার ৪২টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, যেখানে ইতোমধ্যে ৩৮ হাজার ৪২২ জন আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যসেবা সচল রাখার জন্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করেছে সরকার। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত প্রতিটি উপজেলায় মেডিকেল টিম মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেন, ‘বন্যা পরিস্থিতিতে স্বাস্থ্যসেবা নিশ্চিত করাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

এজন্য ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। প্রয়োজনীয় ওষুধ, স্যালাইন, অ্যান্টিভেনম ও অন্যান্য চিকিৎসাসামগ্রী দ্রুত মাঠপর্যায়ে পৌঁছে দেয়া হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘বর্তমানে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় বিশেষ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রতিটি জেলার সার্বিক স্বাস্থ্য পরিস্থিতি তদারকির জন্য একজন করে জ্যেষ্ঠ চিকিৎসককে দায়িত্ব দেয়া হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ সার্বক্ষণিক তথ্য সংগ্রহ ও সমন্বয়ের কাজ করছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে ইজিএস শিক্ষানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন এইচ এম দ্বীন মোহাম্মদ

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৯:৫৪ এম


কাউখালীতে ইজিএস শিক্ষানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন এইচ এম দ্বীন মোহাম্মদ
 
 
পিরোজপুরের কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী ইজিএস শিক্ষানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, বিশিষ্ট শিক্ষা অনুরাগী ও সমাজসেবক এইচ এম দ্বীন মোহাম্মদ।
সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, এলাকাবাসী ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটি শিক্ষার মান, অবকাঠামোগত উন্নয়ন ও সহশিক্ষা কার্যক্রমে আরও এগিয়ে যাবে।
সভাপতি নির্বাচিত হওয়ার পর একান্ত সাক্ষাৎকারে এইচ এম দ্বীন মোহাম্মদ বলেন,
আমি এই প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। শিক্ষা জাতির মেরুদণ্ড। একটি শিক্ষাপ্রতিষ্ঠান শুধু পাঠদান নয়, একজন আদর্শ ও মানবিক মানুষ গড়ে তোলার কারিগর। তাই শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষকদের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
তিনি আরও বলেন,
প্রতিষ্ঠানে সুশাসন, জবাবদিহিতা ও শৃঙ্খলা নিশ্চিত করা হবে। শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সমন্বয়ের মাধ্যমে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে ইজিএস শিক্ষানিকেতন স্কুল অ্যান্ড কলেজকে গড়ে তুলতে চাই।
অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে তিনি বলেন,
প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করে শ্রেণিকক্ষ, শিক্ষার পরিবেশ, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমের উন্নয়নে কাজ করব। মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের সহযোগিতার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,
তোমরাই আগামী দিনের বাংলাদেশ। লেখাপড়ার পাশাপাশি নৈতিক মূল্যবোধ, দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতার শিক্ষা গ্রহণ করতে হবে। মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থেকে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা জানান, শিক্ষা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে এইচ এম দ্বীন মোহাম্মদের দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে। তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্বে প্রতিষ্ঠানটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে তারা আশাবাদী।
এলাকাবাসীর প্রত্যাশা, নবনির্বাচিত সভাপতি এইচ এম দ্বীন মোহাম্মদের নেতৃত্বে ইজিএস শিক্ষানিকেতন স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার মানোন্নয়ন, নৈতিক শিক্ষা, আধুনিক প্রযুক্তিনির্ভর পাঠদান এবং সামগ্রিক উন্নয়নের মাধ্যমে কাউখালী উপজেলার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাতিয়ায় সংরক্ষিত বনের গাছ কাটার অভিযোগে একজন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৯:৫৭ এম


হাতিয়ায় সংরক্ষিত বনের গাছ কাটার অভিযোগে একজন আটক

নোয়াখালীর হাতিয়ায় সংরক্ষিত বনের গাছ কাটার অভিযোগে মো. তারিফ (৩৩) নামে একজনকে আটক করেছে বন বিভাগ। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে বন আইনে দায়ের করা মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটক মো. তারিফ জাহাজমারা ইউনিয়নের চর হেয়ার গ্রামের মৌলভী আবদুল হাফিজের ছেলে। বন বিভাগ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে একটি বনকর্মী দল অভিযান পরিচালনা করে। এ সময় জাহাজমারা ইউনিয়নের আমতলি গ্রামের পশ্চিম পাশে সংরক্ষিত বনের মধ্যে ২০ থেকে ২৫ জনের একটি দলকে গাছ কাটতে দেখা যায়। বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে অন্যরা গভীর বনের মধ্যে পালিয়ে গেলেও মো. তারিফকে আটক করা হয়। অভিযানের সময় ঘটনাস্থল থেকে কেটে রাখা বেশ কয়েকটি গেওয়া গাছ উদ্ধার করা হয়। এ ছাড়া গাছ কাটার কাজে ব্যবহৃত কয়েকটি দা, করাতসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পরে তাকে প্রথমে জাহাজমারা রেঞ্জ কার্যালয়ে নেওয়া হয়। পরদিন সকালে উপজেলা সদর ওচখালীতে এনে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এ বিষয়ে জাহাজমারা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক এ. কে. এম. আরিফ উজ জামান বলেন, বর্ষা মৌসুমে সংরক্ষিত বনে অবৈধভাবে প্রবেশ করে চাষাবাদের উদ্দেশ্যে একটি চক্র খুবই তৎপর রয়েছে। এ কারণে বনে টহল জোরদার করা হয়েছে। বনকর্মীদের এই অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, জাহাজমারা রেঞ্জের অধীনে চর ইউনুস এলাকায় প্রায় ১ হাজার ২০০ একর সংরক্ষিত বন এবং নিঝুমদ্বীপে প্রায় ২ হাজার ৫০০ একর এলাকায় জাতীয় উদ্যান ঘোষণা করা হয়েছে। এসব এলাকায় একটি চক্র অবৈধভাবে ভূমি বন্দোবস্ত নেওয়ার নামে জমি দখলের চেষ্টা করে আসছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুকসুদপুরে নেশার টাকার জন্য স্ত্রী-সন্তানকে জিম্মি করার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৯:৫৯ এম


মুকসুদপুরে নেশার টাকার জন্য স্ত্রী-সন্তানকে জিম্মি করার অভিযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের গয়লাকান্দি এলাকায় নেশার টাকার দাবিতে স্ত্রীকে মারধর, চুল কেটে দেওয়া এবং দুই সন্তানসহ ঘরের ভেতর জিম্মি করে রাখার অভিযোগ উঠেছে নাজমুল নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল প্রায় ৮টার দিকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত নাজমুল স্থানীয় নোয়াব আলীর ছেলে।

ভুক্তভোগী সনিয়ার অভিযোগ, স্বামী নাজমুল নিয়মিত নেশা করেন। মঙ্গলবার সকালে নেশার জন্য টাকা চাইলে তিনি দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে নাজমুল তাকে মারধর করেন, চুল কেটে দেন এবং তিন বছর ও ১০ বছর বয়সী দুই ছেলেসহ তার হাত-পা বেঁধে ঘরের দরজা-জানালা বন্ধ করে জিম্মি করে রাখেন। তিনি আরও অভিযোগ করেন, এর আগেও নাজমুল একাধিকবার তার ওপর শারীরিক নির্যাতন চালিয়েছেন।

অন্যদিকে, নাজমুলের দাবি, তার স্ত্রী প্রায়ই বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ কারণেই তিনি এমন পদক্ষেপ নিয়েছেন বলে দাবি করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, নাজমুল প্রায়ই স্ত্রীকে মারধর করেন এবং পারিবারিক কলহ লেগেই থাকে। মঙ্গলবারের ঘটনার পর এলাকাবাসী বিষয়টি পুলিশকে অবহিত করেছেন।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সনিয়া ও তার দুই সন্তান ঘরের ভেতর অবরুদ্ধ অবস্থায় ছিলেন। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পুলিশের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে সংযুক্ত করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%