ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

বরিশালে ভোররাতে বিএমপির সাঁড়াশি অভিযান, কেডিসি বস্তি ও স্টেডিয়াম কলোনিতে তল্লাশি


বরিশালে ভোররাতে বিএমপির সাঁড়াশি অভিযান, কেডিসি বস্তি ও স্টেডিয়াম কলোনিতে তল্লাশি

বরিশাল নগরীতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। শুক্রবার (১৪ আগস্ট) ভোর ৫টা ৪৫ মিনিট থেকে প্রায় তিন ঘণ্টাব্যাপী নগরীর কেডিসি বস্তি, স্টেডিয়াম কলোনি ও আশপাশের এলাকায় এ আকস্মিক সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়।

বিএমপি মিডিয়া সেল সূত্রে জানা গেছে, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুশান্ত সরকার, পিপিএমের নেতৃত্বে দক্ষিণ বিভাগ, গোয়েন্দা বিভাগ (ডিবি) ও সদর দপ্তর বিভাগের সমন্বয়ে গঠিত বিশেষ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানের মূল লক্ষ্য ছিল চিহ্নিত মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও সন্দেহভাজন অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নগরীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে পুলিশের নজরদারি জোরদার করা।

আরও পড়ুন: নোয়াখালীতে অসুস্থ সাংবাদিকদের রোগমুক্তির জন্য দোয়া মাহফিল

ভোর থেকে পুলিশ সদস্যরা কেডিসি বস্তি, স্টেডিয়াম কলোনি ও এর আশপাশের বিভিন্ন স্থানে আকস্মিকভাবে অভিযান ও তল্লাশি চালান। এ সময় স্থানীয় বাসিন্দাদের মধ্যেও পুলিশের তৎপরতা নিয়ে ব্যাপক সাড়া দেখা যায়।

বিএমপি জানিয়েছে, অভিযান চলাকালে এলাকার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে পুলিশকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করেন। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে অপরাধী ও মাদক সংশ্লিষ্টদের বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীতে মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান ও নজরদারি আরও জোরদার করা হবে।

তবে এ অভিযানে কাউকে আটক বা কোনো মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে কি না, সে বিষয়ে বিএমপির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

আরও পড়ুন: মাইশার মৃত্যুর পর সীতাকুণ্ডে ২০ স্পিডব্রেকার, যানজট বেড়েছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময়ের হার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০১:০৫ পি.এম


বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময়ের হার

বিশ্বের অনেক দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই বাণিজ্য অব্যাহত রাখতে মুদ্রা বিনিময়ের পরিমাণও বেড়ে চলেছে।

লেনদেনের সুবিধার্থে বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার বিনিময় হার আজ শুক্রবার নিম্নরূপ:

বৈদেশিক মুদ্রা – বাংলাদেশি টাকা

মালয়েশিয়ান ১ রিংগিত  ৩০ টাকা ০৯ পয়সা

সৌদির ১ রিয়াল  ৩২ টাকা ৭৯ পয়সা

মার্কিন ১ ডলার  ১২২ টাকা ৩৫ পয়সা

ইউরোপীয় ১ ইউরো  ১৪৪ টাকা ২৫ পয়সা

ইতালিয়ান ১ ইউরো  ১৪৪ টাকা ২৫ পয়সা

ব্রিটেনের ১ পাউন্ড  ১৬৬ টাকা ২৪ পয়সা

সিঙ্গাপুরের ১ ডলার  ৯৬ টাকা ২৫ পয়সা

অস্ট্রেলিয়ান ১ ডলার  ৮৬ টাকা ৯০ পয়সা

নিউজিল্যান্ডের ১ ডলার  ৭২ টাকা ০২ পয়সা

কানাডিয়ান ১ ডলার  ৮৭ টাকা ৯৪ পয়সা

ইউ এ ই ১ দিরহাম  ৩৩ টাকা ৪৩ পয়সা

ওমানি ১ রিয়াল  ৩১৮ টাকা

বাহরাইনি ১ দিনার  ৩২৫ টাকা ৯৭ পয়সা

কাতারি ১ রিয়াল  ৩৩ টাকা ৭৭ পয়সা

কুয়েতি ১ দিনার  ৪০০ টাকা ২৬ পয়সা

সুইজারল্যান্ডের ১ ফ্রেঞ্চ  ১৪৭ টাকা ৫৬ পয়সা

দক্ষিণ আফ্রিকান ১ রান্ড  ৭ টাকা ৫৮ পয়সা

জাপানি ১ ইয়েন  ০.৭৭৩ টাকা

দক্ষিণ কোরিয়ান ১ ওন  ০.০৮৬৫৭৭৮০ টাকা

ইন্ডিয়ান ১ রুপি  ১ টাকা ২৫ পয়সা

সূত্র: গুগল)

*যে কোনো সময় মুদ্রার বিনিময় হার পরিবর্তন হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ সফর নিয়ে কী বলল ভারত

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০১:৫৪ পি.এম


বাংলাদেশ সফর নিয়ে কী বলল ভারত

ভারতের বিপক্ষে আগামী সেপ্টেম্বরে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে আফগানিস্তান। সিরিজটির সূচি আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) গত ১১ আগস্ট প্রকাশ করেছে।

এতে বাংলাদেশ-ভারত সিরিজ কার্যত শেষ হয়ে গেছে।

কারণ, সেপ্টেম্বর মাসে তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারতের বাংলাদেশে আসার কথা ছিল। তবে সীমিত সংস্করণের সিরিজটি অনুষ্ঠিত হবে কিনা, এ বিষয়টি নিয়ে দুই পক্ষ আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি।

কিন্তু, সিরিজটি খেলতে ভারতকে চলতি মাসের ২৮ আগস্ট বাংলাদেশে আসার কথা ছিল।

এখন এ অবস্থায় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) একজন কর্মকর্তা মুখ খুলেছেন, তবে তিনি নাম প্রকাশে অনিচ্ছুক।

সংবাদ সংস্থা পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে ওই কর্মকর্তা বলেন, বাংলাদেশের সফরের বিষয়টি ভারতের সরকারের অনুমতির ওপর নির্ভর করছে।

তিনি বলেছেন, ‘সরকার অনুমতি দিলে তবেই ভারতীয় দল বাংলাদেশে যাবে। আপাতত হাই কমিশনারের সঙ্গে কথাবার্তা চলছে। তবে সরকারের অনুমতির পরেই সবকিছু চূড়ান্ত হবে।’

বিসিসিআই কর্মকর্তা আরও জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পর্ক ঠিকঠাক রয়েছে। তিনি বলেন, ‘বিসিবির সঙ্গে আমাদের সম্পর্ক আপাতত ঠিকঠাকই রয়েছে। তবে আমরা সরকারের চূড়ান্ত অনুমতির অপেক্ষায় আছি। এখনো সিরিজের সূচি ঠিক হয়নি। অনুমতি পাওয়া গেলেই সেটি দ্রুত নির্ধারিত হবে।’

দুই দেশের রাজনৈতিক টানাপোড়ন শুরু হয়েছে সর্বশেষ আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার কারণে। বাঁহাতি পেসারকে বাদ দেওয়ার প্রতিবাদে বাংলাদেশ পরে টি-টোয়েন্টি বিশ্বকাপেই অংশগ্রহণ করেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদায়ের আগে প্রতিবন্ধী শিক্ষার্থীর জন্য হুইলচেয়ারের ব্যবস্থা করলেন ইউএনও

আন্তর্জাতিক ডেস্ক

হোসেনপুর ( কিশোরগঞ্জ) প্রতিনিধি

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০১:৫৫ পি.এম


বিদায়ের আগে প্রতিবন্ধী শিক্ষার্থীর জন্য হুইলচেয়ারের ব্যবস্থা করলেন ইউএনও
‎কিশোরগঞ্জের হোসেনপুর থেকে বিদায়ের আগে শারীরিক প্রতিবন্ধী এক শিক্ষার্থীর চলাচলের সমস্যা দেখে তার জন্য হুইলচেয়ারের ব্যবস্থা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা।
‎
‎শিশুটির নাম রৌজা। সে হোসেনপুর পৌরসভার দ্বীপেশ্বর গ্রামের শহিদ মিয়ার মেয়ে এবং হোসেনপুর ১ নম্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থী।
‎
‎বিদ্যালয় পরিদর্শনের সময় ইউএনওর নজরে আসে, রৌজার চলাচলের জন্য কোনো হুইলচেয়ার নেই। বিদ্যালয়ে আসা-যাওয়া এবং চলাফেরায় তাকে মায়ের ওপর নির্ভর করতে হয়। বিষয়টি জানতে পেরে রৌজার জন্য একটি হুইলচেয়ারের ব্যবস্থা করার উদ্যোগ নেন তিনি।
‎
‎এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে রৌজার হাতে হুইলচেয়ারটি তুলে দেওয়া হয়। নতুন হুইলচেয়ার পেয়ে শিশুটির মধ্যে আনন্দের প্রকাশ দেখা যায়। সংশ্লিষ্টরা জানান, হুইলচেয়ারটি ব্যবহারের ফলে বিদ্যালয়ে যাতায়াতসহ দৈনন্দিন চলাফেরায় রৌজার ভোগান্তি কিছুটা কমবে।
‎
‎হুইলচেয়ার হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন হোসেনপুর ১ নম্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা রত্না, সাংবাদিক রফিকুল ইসলাম, মিসবাহ উদ্দিন মানিক, কলামিস্ট এস এম মিজানুর রহমান মামুনসহ অন্যান্য সাংবাদিক, বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
‎
‎উল্লেখ্য, কাজী নাহিদ ইভা হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন শেষে সম্প্রতি অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদে পদোন্নতি পেয়েছেন।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দায়িত্ব থেকে বিদায় নিচ্ছি, ছাত্রদল থেকে নয়: নাছির

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০১:৫৭ পি.এম


দায়িত্ব থেকে বিদায় নিচ্ছি, ছাত্রদল থেকে নয়: নাছির

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির সংগঠনটির দায়িত্ব থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন। আজ শুক্রবার তিনি নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এই বিদায়ের ঘোষণা করেন।

এর আগে গত রাতের সময় সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলামও তার বিদায়ি বার্তার কথা জানিয়েছেন একটি পোস্টে।

নাছির তার ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন, 'আজ আমি দায়িত্ব থেকে বিদায় নিচ্ছি, তবে ছাত্রদল থেকে নয়। পদ থেকে বিদায় নেওয়া যায়; আদর্শ থেকে নয়। ভালোবাসা থেকে নয়, সহযোদ্ধাদের কাছ থেকে নয়।'

আগামী দিনগুলোতে ছাত্রদলে যারা নেতৃত্বে আসবেন, তাদের ওপর তিনি আশাবাদী। নাছির বিশ্বাস করেন, তারা সংগঠনটিকে আরো শক্তিশালী ও গতিশীল করে তুলবে। নতুন নেতৃত্বের ডাকে তিনি যেকোনো সময় তাদের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন।

ফেসবুকে একটি দীর্ঘ পোস্টে, নাছির ছাত্রদলের দায়িত্ব পালনকালে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার কথা তুলে ধরেন। তার প্রতি সহযোগিতা এবং পরামর্শ দেওয়ার জন্য বিএনপির কেন্দ্রীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতার কথা জানান।

তিনি বলতে থাকেন, ওয়ান ইলেভেনের দুর্দিনে তার রাজনৈতিক জীবনের শুরু হয়েছিল। সেই কঠিন সময় থেকে শুরু করে দীর্ঘ ১৭ বছরের অনিশ্চয়তার পর, আজ আমরা উজ্জ্বল ভিন্ন এক বাংলাদেশে দাঁড়িয়ে আছি। এই যাত্রা ছিল সহজ নয়; সংগ্রাম, ত্যাগ, নির্যাতন, গুম ও খুনের ভয়াবহ বাস্তবতা সহ্য করে এগিয়ে যাওয়া। ছাত্রদলের পদ থেকে বিদায়ের ঘোষণা দিয়ে নাছির বলছেন, আজ তার দায়িত্ব পালনের শেষ দিন। এটি একটি দীর্ঘ, কঠিন, ঘটনাবহুল এবং গৌরবময় অধ্যায়ের সমাপ্তি।

নোয়াখালীর সুবর্ণচর থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের এই যাত্রাটি সংক্ষেপে তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন। তিনি জানান, বেগম খালেদা জিয়ার আপোসহীন নেতৃত্ব সব সময় তার রাজনৈতিক জীবনের অনুপ্রেরণা ছিল।

তিনি আরও বলেন, ২০২৪ সালের ১ মার্চ দায়িত্ব গ্রহণের পর থেকেই তারা কঠিন রাজনৈতিক পরিস্থিতির মধ্যে দিয়ে পথ চলেছেন। কিন্তু তাদের সময়ে সবচেয়ে কঠিন অধ্যায় ছিল ২০২৪ সালের জুলাই-আগস্ট। ওই সময়ে নেতাকর্মীদের রাজপথে সক্রিয় রাখা, তাদের সাহস জোগানো, সংগঠনের প্রতিটি স্তরকে আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত রাখা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

জুলাই-অগাস্টের আন্দোলনের সময়ে ছাত্রদলের বহু নেতাকর্মী জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে ছিলেন। ঢাকার পাঁচটি বিশ্ববিদ্যালয়, পাঁচ কলেজ এবং চার মহানগরের তৎকালীন নেতৃত্ব অসাধারণ ভূমিকা পালন করেছেন, এর জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নাছির।

জুলাইয়ের আন্দোলনের সময়ে নাহিদ, আসিফ, হাসনাত, সারজিস, কাদের, মাহিন, রিফাত রশিদ ও হান্নান মাসুদের সঙ্গে সহযোগিতার বিষয়টি উল্লেখ করেন। তিনি বলেন, 'আন্দোলনের সময়ে তারা ছাত্রদলকে গুরুত্বপূর্ণভাবে সেবা করেছে। পরবর্তীতে রাজনৈতিক বাস্তবতার কারণে হয়তো ছাত্রদলের অবদান সব সময় স্বীকৃত হয়নি; তবে আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।'

এই দীর্ঘ সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের কঠিন বাস্তবতার মধ্য দিয়ে যেতে হয়েছিল; তিনি জানান, সেটি হলো মব সংস্কৃতি। চারপাশে প্রচারণা, অপপ্রচার, বিভ্রান্তি এবং রাজনৈতিক চাপের মধ্যে ছাত্রদলকে রাজপথে সক্রিয় রাখা সহজ ছিল না। সকল প্রোপাগান্ডা কাটিয়ে সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং দায়িত্বশীল রাজনৈতিক আচরণ নিশ্চিত করা ছিল বড় চ্যালেঞ্জ।

দায়িত্বের অপূর্ণতা তুলে ধরে বলেন, ইচ্ছা থাকা সত্ত্বেও কিছু কমিটি সম্পন্ন করা সম্ভব হয়নি। বিশেষ করে কেন্দ্রীয় কমিটির বর্ধিত অংশ সম্পন্ন না করতে পারার আফসোস তার রয়েছে। এই অপূর্ণতার জন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।

ছাত্রসংসদ নির্বাচনে ছাত্রদলের প্রত্যাশিত ফলাফল না পাওয়াটাকে একটি ব্যর্থতা হিসেবে উল্লেখ করে বলেন, একজন সংগঠক হিসেবে এই ফলাফল তাকে দুশ্চিন্তায় ফেলেছে। কোথায় তারা ঘাটতি ছিল, কোথায় আরও ভালো করা যেত—এই প্রশ্নগুলি তার কাছে এসেছে। রাজনীতিতে পরাজয়ও শিক্ষা দেয়, তিনি মনে করেন ছাত্রদল এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরো শক্তিশালী, আরো গ্রহণযোগ্য, এবং আরো সংগঠিত ছাত্রসংগঠন হয়ে উঠবে।

সবশেষে তিনি সহযোদ্ধাদের কষ্ট দিয়ে থাকলে ফেসবুক পোস্টে ক্ষমা প্রার্থনা করেন। নাছির বলেন, আজ তিনি বিদায় নিচ্ছেন একটি দায়িত্ব থেকে; কিন্তু সম্পর্ক, সংগ্রাম, এবং আদর্শ থেকে নয়। দেখা হবে অন্য কোনো প্ল্যাটফর্মে, অন্য কোনো দায়িত্বে, অন্য সময়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%