০১:৫৭ পি.এম
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি নারী হওয়ার কারণে পুরুষ পূর্বসূরিদের তুলনায় অতিরিক্ত সময় কাজ করার বিষয়ে কথা বলেছেন। তার এই মন্তব্য লিঙ্গভিত্তিক ভূমিকা এবং অতিরিক্ত কর্মঘণ্টা নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি করেছে। শুক্রবার (১৬ অক্টোবর) এনবিসি নিউজের একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বুধবার পার্লামেন্ট সেশনে বক্তৃতা দেওয়ার সময় সানায়ে তাকাইচি উল্লেখ করেন, "সকালে উঠে আমি গোসল করি, নাশতা তৈরি করি, থালাবাসনও ধুই, এরপর মেকআপ করি।" তিনি বলেন, "এসব কাজের কারণে পুরুষ প্রধানমন্ত্রীদের তুলনায় আমার তিন-চার ঘণ্টা সময় বেশি ব্যয় হয়।"
প্রধানমন্ত্রীর এই মন্তব্য সেকেলে লিঙ্গবৈষম্যমূলক সামাজিক মূল্যবোধ এবং অতিরিক্ত কাজের সংস্কৃতিকে উৎসাহিত করছে বলে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে। আইনজীবী এবং বিভিন্ন অধিকারকর্মীসহ সাধারণ মানুষ সামাজিক মাধ্যমে মতামত প্রকাশ করেছেন যে, ঘরের কাজের অজুহাত দিয়ে সময় ব্যবস্থাপনার ব্যর্থতা বা কাজের অহেতুক দীর্ঘসূত্রতাকে ঢেকে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
আরও পড়ুন: শেখ হাসিনার প্রত্যর্পণ আইনিভাবে সমাধান হবে: রণধীর জয়সওয়াল
এছাড়া, তাকাইচি দৈনিক মাত্র শূন্য থেকে তিন ঘণ্টা ঘুমানোর কথা জানিয়ে কর্ম ও জীবনের ভারসাম্য নষ্টের ভুল বার্তা ছড়াচ্ছেন বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে, বিভিন্ন কেলেঙ্কারির কারণে তার নবনিযুক্ত কৃষিমন্ত্রী কাজুও ইয়ানার পদত্যাগের ফলে প্রধানমন্ত্রী তাকাইচির ওপর অতিরিক্ত রাজনৈতিক চাপ সৃষ্টি হয়েছে।
জাপান ইনোভেশন পার্টির নেতা ফু মিতাকে ফুজিতা সংসদীয় অধিবেশনের দীর্ঘ কর্মঘণ্টা কমানোর পরামর্শ দিয়েছেন এবং এনএক্সজেআই রিসার্চের গবেষণার ভিত্তিতে প্রধানমন্ত্রীর বাসভবনে শেফ ও গৃহকর্মী নিয়োগের প্রস্তাব দিয়েছেন যাতে তিনি কেবল রাষ্ট্রীয় কাজে মনোনিবেশ করতে পারেন। সূত্র: এনবিসি নিউজ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন