ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

বৈছাআর মাহদীসহ ৩ নেতা আটক


বৈছাআর মাহদীসহ ৩ নেতা আটক

হবিগঞ্জে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদী হাসানসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) বিকেল ৫টার দিকে শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ মিছিলের জন্য জড়ো হলে তাদের আটক করা হয়।

জানা গেছে, শনিবার ডাকলেটে লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাস সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিতে হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণে ছাত্র-জনতা দুপুর থেকে জড়ো হতে শুরু করেন। আসরের নামাজের পর মাত্র কিছুক্ষণ আগে মিছিল বের করার প্রস্তুতিকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদী হাসানসহ তিনজনকে আটক করে। পরে তাদের হবিগঞ্জ সদর থানায় নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: টেকনাফে মানবপাচারকারীদের আস্তানা গুঁড়িয়ে দিল যৌথ বাহিনী

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক গণমাধ্যমকে বলেন, "বিক্ষোভকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে এবং নিরাপত্তার স্বার্থে তাদের আটক করা হয়েছে।" তবে আটক তিনজনের বিরুদ্ধে পুলিশ তাৎক্ষণিকভাবে কোনো মামলার তথ্য জানায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুন্সীগঞ্জে ডেঙ্গুতে স্কুলশিক্ষকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৭:১১ পি.এম


মুন্সীগঞ্জে ডেঙ্গুতে স্কুলশিক্ষকের মৃত্যু

মুন্সীগঞ্জ সদরের বিনোদপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৪ বছর বয়সী রফিকুল ইসলাম রুবেল নামে এক স্কুলশিক্ষক মৃত্যুবরণ করেছেন।

রোববার (১৬ আগস্ট) মধ্যরাতে, ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত রফিকুল ইসলাম রুবেল ছিলেন বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক। তিনি মাদারীপুর জেলার সেলিম মোল্লার পুত্র। পরিবারে তার স্ত্রী এবং দুই সন্তান রয়েছে।

স্বজনরা জানান, ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর গুরুতর অসুস্থ হয়ে পড়লে রুবেলকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিইউতে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

সোমবার (১৭ আগস্ট) বাদ জোহর জানাজার পর স্থানীয় কবরস্থানে শিক্ষক রফিকুল ইসলাম রুবেলের দাফন কার্যক্রম সম্পন্ন হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সামাজিক অবক্ষয় রুখতে পঞ্চগড়ের শিক্ষার্থীদের লাল কার্ড দেখিয়ে শপথ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৭:১৩ পি.এম


সামাজিক অবক্ষয় রুখতে পঞ্চগড়ের শিক্ষার্থীদের লাল কার্ড দেখিয়ে শপথ

দেশের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার কয়েকশত স্কুল পড়ুয়া শিক্ষার্থী একযোগে কিশোর অপরাধ, মাদক এবং স্মার্টফোন আসক্তিকে লাল কার্ড দেখিয়ে প্রতিবাদ জানান।

আজ সোমবার, উপজেলার নৃপেন্দ নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে টিফিনের টাকায় পরিচালিত এক স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’ এই আয়োজন করে। বিদ্যালয় প্রাঙ্গণে কিশোর অপরাধ ও মাদকবিরোধী একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেইসাথে শাপথ অনুষ্ঠানের আয়োজনও করে সংগঠনটি।

এরপর, ব্যতিক্রমী এই অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি এম রহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজীত সাহা। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীত সাহা শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠন, মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহার থেকে বিরত থাকার শপথ পাঠ করান।

এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রবীর সরকার, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, জেলা স্বেচ্ছাসেবী ফোরামের যুগ্ম সমন্বয়ক ওয়াসিম আকরাম ও আরও অনেকে।

লাল সবুজ উন্নয়ন সংঘের সভাপতি কাওসার আলম সোহেল বলেন, টিফিনের টাকা সাশ্রয় করে সঞ্চালিত এই স্বেচ্ছাসেবী সংগঠনটি গত ১৫ বছর ধরে দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।

বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত সংগঠনটি এ পর্যন্ত প্রায় ৪৫ লাখ শিক্ষার্থীকে নানা সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে উদ্বুদ্ধ করেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি এম রহুল আমিন মন্তব্য করেছেন যে, শিক্ষকরা প্রতিনিয়ত শিক্ষার্থীদের এসব বিষয়ে সচেতন করছেন। তিনি লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগকে সামাজিক অবক্ষয়ের রোধে একটি সুন্দর উদ্যোগ বলে মনে করেন। তিনি আরও বলেন, যদি সবাই সচেতন হয় এবং নিজেদের অবস্থান থেকে সচেতনতা তৈরি করে তাহলে নতুন প্রজন্ম মাদক, অপরাধসহ সামাজিক অবক্ষয় ও অভিশপ্ত জীবন থেকে দূরে থাকবে।

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজীত সাহা বাসসকে বলেন, শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠন, মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহার থেকে বিরত থাকার বিষয়ে লাল সবুজ উন্নয়ন সংঘ যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে, এটি একটি প্রশংসনীয় বিষয়।

তিনি আরও বলেন, আমরা চাই আমাদের শিক্ষার্থী তথা নতুন প্রজন্ম সকল সামাজিক অবক্ষয় ও অপরাধ থেকে বিরত থাকুক। সবাইকে এভাবেই এগিয়ে আসতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে ২৬ আগস্ট জশনে জুলুস, ৫০ লাখের বেশি মানুষের সমাগমের প্রত্যাশা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৭:১৪ পি.এম


চট্টগ্রামে ২৬ আগস্ট জশনে জুলুস, ৫০ লাখের বেশি মানুষের সমাগমের প্রত্যাশা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে চট্টগ্রামে এবার ৫৫তম বারের মতো ঐতিহ্যবাহী জশনে জুলুস আয়োজন করতে যাচ্ছে আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট। আয়োজকরা আশা করছেন, ২৬ আগস্টের এ জুলুসে ৫০ লাখের বেশি মানুষের সমাগম হবে।

আজ সোমবার দুপুরে চট্টগ্রাম নগরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আনজুমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন। তিনি বলেন, আগামী ২৩ আগস্ট রোববার ঢাকায় এবং ২৬ আগস্ট বুধবার চট্টগ্রামে বড় আয়োজনের সঙ্গে জশনে জুলুস অনুষ্ঠিত হবে। চট্টগ্রামের জুলুসে নেতৃত্ব দিতে আসছেন দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন পীর আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (ম.জি.আ.)। এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাহেবজাদা হজরত সৈয়দ মুহাম্মদ কাসেম শাহ (ম.জি.আ.) এবং শাহজাদা সৈয়দ মুহাম্মদ আকিব শাহ (ম.জি.আ)।

আনজুমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন উল্লেখ করেন, পূর্ববর্তী বছরগুলোর মতো এবারও জশনে জুলুস জনসমুদ্রে রূপ নেবে বলে আমাদের প্রত্যাশা রয়েছে। তিনি বলেন, জুলূসে অংশগ্রহণকারী মানুষের শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করতে হওয়া উচিত।

সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দিয়েছিলেন আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ¦ মনজুর আলম। তিনি উল্লেখ করেন, রাসুল (দ.)-এর ধরাপৃষ্ঠে শুভাগমনের দিন উপলক্ষ্যে আয়োজিত এ জুলুস বিশ্বের বৃহত্তম মিলাদ শোভাযাত্রা হিসেবে পরিচিতি পেয়েছে। এটি চট্টগ্রামের ইতিহাস ও ঐতিহ্যের ধারকেরূপে তৈরি হয়েছে। তাই এটি রক্ষা করা সবার দায়িত্ব।

তিনি জুলুসের সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের সঙ্গে নির্ধারিত স্বেচ্ছাসেবকদের নির্দেশনা এবং আনজুমান ট্রাস্টের ঘোষিত নিয়মাবলী মেনে চলার আহ্বান জানান।

আয়োজকরা জানান, ২৬ আগস্ট সকাল ৮টায় চট্টগ্রাম নগরের ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সংলগ্ন আলমগীর খানকা থেকে জুলুস শুরু হবে। এরপর নগরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড় প্রদক্ষিণ করে জুলুস জামেয়া মাঠে এসে শেষ হবে। সেখানে মাহফিল, জোহরের নামাজ এবং দেশ-জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত অনুষ্ঠিত হবে।

জুলুসের শৃঙ্খলা ও নিরাপত্তায় পুলিশসহ আনজুমানের ১০ হাজার স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। জুলূসে ড্রামসেট নিয়ে প্রবেশ, নারীদের অংশগ্রহণ এবং খাদ্যদ্রব্য নিক্ষেপ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

জুলুসকে ঘিরে ইতোমধ্যে নগরের বিভিন্ন মোড়ে সুসজ্জিত তোরণ, ব্যানার ও ফেস্টুন টাঙানো হয়েছে। সড়ক বিভাজক ও সড়কদ্বীপে জাতীয় পতাকা এবং আনজুমানের পতাকা প্রদর্শিত হচ্ছে। মুসল্লিদের সুবিধার্থে মাদ্রাসা ও আশপাশের এলাকায় শতাধিক অস্থায়ী শৌচাগার তৈরি করা হয়েছে।

আওলাদে রাসুল আল্লামা হাফেজ সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহ.) ১৯৭৪ সালে এ জুলুসের প্রবর্তন করেন। এবার ৫৫তম বারের মতো জশনে জুলুস অনুষ্ঠিত হতে চলেছে।

সংবাদ সম্মেলনে অন্যান্য বক্তব্যদানকারীদের মধ্যে ছিলেন আনজুমান ট্রাস্টের অ্যাডিশনাল সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস এম গিয়াস উদ্দিন সাকের, ফিন্যান্স সেক্রেটারি কামরুদ্দিন সবুর, প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি গোলাম মহিউদ্দিন, কেবিনেট সদস্য মোহাম্মদ হোসেন খোকন, আনজুমান মুখপাত্র অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতেয়ার, এবং মিডিয়া ডেস্কের যুগ্ম আহ্বায়ক আবু তালেব বেলাল প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৭:১৫ পি.এম


চাঁপাইনবাবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ

 শিবগঞ্জ উপজেলায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি সহায়তার চাল বিতরণ করা হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার হাসানপুর লক্ষ্মীপুর পাঁকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। তিনি তার বক্তব্যে বলেন, নদী ভাঙনরোধে সরকারের পরিকল্পনা রয়েছে। পদ্মা নদীর জন্য স্থায়ী বাঁধ নির্মাণের পাশাপাশি বর্তমান সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা করেছে। তিনি জানান, এসব প্রকল্প বাস্তবায়ন হলে নদী ভাঙন কমানোর পাশাপাশি বসতবাড়ি ও কৃষিজমি রক্ষা সম্ভব হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক এবং স্থানীয় জনপ্রতিনিধিরা। সংশ্লিষ্টরা জানান, সরকারি এ সহায়তা নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাময়িক খাদ্য সংকট মোকাবিলায় সহায়ক হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%