১০:৩২ এম
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযান চলাকালীন গত ২৪ ঘণ্টায় ৫২২ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সময়ে ৪০টি মামলা দায়ের করা হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এই তথ্য প্রকাশ করেন।
আটকদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩৩ জন, লালবাগ বিভাগ থেকে ৪৩ জন, ওয়ারী বিভাগ থেকে ৪৯ জন, মতিঝিল বিভাগ থেকে ৪৬ জন, তেজগাঁও বিভাগ থেকে ৯৪ জন, মিরপুর বিভাগ থেকে ১৬৬ জন, গুলশান বিভাগ থেকে ৫৩ জন, উত্তরা বিভাগ থেকে ৩৫ জন এবং গোয়েন্দা বিভাগ থেকে ৩ জনকে আটক করা হয়েছে।
আরও পড়ুন: দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী
অভিযানের সময় ১ শত গ্রাম হেরোইন, ১০ হাজার ৯২৪ পিস ইয়াবা, ২১ কেজি ৭০০ গ্রাম গাঁজা এবং ২০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।
আকতার হোসেন জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে এবং তাদের আটক করা হয়েছে।
তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আরও পড়ুন: রাজধানীর পান্থপথ, খিলক্ষেত ও ক্যান্টনমেন্টে ককটেল বিস্ফোরণ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন