০৬:১০ পি.এম
৪৫তম বিসিএসের মাধ্যমে নিয়োগ পাওয়া ৩৩৯ জন প্রভাষককে দেশের বিভিন্ন সরকারি কলেজে পদায়ন করা হয়েছে। তাদের নিজ নিজ কলেজে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে, যা আট দিনের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ শেষে কার্যকর হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে রোববার (৮ নভেম্বর) জারি করা প্রজ্ঞাপনে এ নির্দেশনা প্রদান করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ৪৫তম বিসিএস পরীক্ষা-২০২২-এর মাধ্যমে সরকারি কর্ম কমিশনের সুপারিশে গত ১৪ অক্টোবর বাংলাদেশ সিভিল সার্ভিসের সাধারণ শিক্ষা ক্যাডারের প্রবেশ পদে ৩৮৪ জনকে প্রভাষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তাদের নিয়োগ জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ১০০ টাকা বেতনক্রমে করা হয়েছে।
আরও পড়ুন: এনটিআরসিএ: ১-১২তম নিবন্ধনধারীদের দ্রুত নিয়োগের সুপারিশ
নিয়োগপ্রাপ্ত প্রভাষকরা ১ নভেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে যোগদান করেন। বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে তাদের যোগদান কার্যক্রম সম্পন্ন হয়। এরপর ১ থেকে ৮ নভেম্বর পর্যন্ত তারা আট দিনের ওরিয়েন্টেশন প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ শেষে, ৩৩৯ প্রভাষককে দেশের বিভিন্ন সরকারি কলেজে পদায়ন করে তাদের নিজ নিজ কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন