ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

‘সংসদে সব ফাঁস করে দেব’ মুফতি আমির হামজার হুঁশিয়ারি


‘সংসদে সব ফাঁস করে দেব’ মুফতি আমির হামজার হুঁশিয়ারি

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইনকে কুষ্টিয়ায় প্রবেশ করতে না দেওয়ার ঘোষণা দিয়েছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ও ইসলামিক বক্তা মুফতি আমির হামজা। তিনি প্রতিমন্ত্রীকে সতর্ক করে বলেন, ‘চলমান সংসদে সব ফাঁস করে দেব।’

এই বক্তব্যটি তিনি গত ৭ নভেম্বর দিবাগত রাতে ময়মনসিংহের ফুলপুর উপজেলায় এক ওয়াজ মাহফিলে প্রদান করেন। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে আমির হামজাকে বলতে শোনা যায়, ‘প্রতিমন্ত্রী ইকবাল প্রশাসনকে ব্যবহার করে ৭ নভেম্বর শ্যামগঞ্জ বাজার বড় মসজিদ হাফিজিয়া মাদরাসার তাফসিরুল কোরআন মাহফিল বন্ধ করে দিয়েছেন। আপনার যদি আসার অধিকার থাকে সারা বাংলাদেশে, আমারও অধিকার আছে। আপনাকেও কুষ্টিয়ায় ঢুকতে দেব না। আপনার সব কিছু সংসদে ফাঁস করে দেব।’

আরও পড়ুন: বাবাকে হারিয়ে আইসিইউর দাবিতে রাজপথে ছেলে, ভোলাবাসীর সমর্থন

তবে আমির হামজার এই বক্তব্যকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে মাহফিল আয়োজক কমিটি।

রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় শ্যামগঞ্জ বাজার বড় মসজিদ চত্বরে আয়োজক কমিটির সদস্য হাফেজ মো. সোহেল রানা সংবাদ ব্রিফিংয়ে জানান, অনিবার্য কারণবশত কমিটির নিজস্ব সিদ্ধান্তে গত ১ নভেম্বর মাহফিলটি সাময়িকভাবে স্থগিত করা হয় এবং ২ নভেম্বর তা লিখিত বিজ্ঞপ্তির মাধ্যমে আমির হামজার পিএসকে জানানো হয়। স্থানীয় সংসদ সদস্য বা বিএনপির কোনো সম্পৃক্ততা নেই।

আয়োজক কমিটি এবং স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণে একটি বিশেষ চক্রের ইন্ধনে সরকারকে প্রশ্নবিদ্ধ করতে এই মিথ্যাচার করা হয়েছে।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, মাহফিল বন্ধের পেছনে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই, আয়োজক কমিটি নিজেই তা স্থগিত করেছে।

আরও পড়ুন: পঞ্চগড়ে ফুটপাত নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারে কাজ বন্ধের নির্দেশ জেলা পরিষদ প্রশাসকের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বসুন্ধরা সুপার গলফে ক্যাফে আমাজনের নতুন আউটলেট উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৩ পি.এম


বসুন্ধরা সুপার গলফে ক্যাফে আমাজনের নতুন আউটলেট উদ্বোধন

বাংলাদেশে কার্যক্রম সম্প্রসারণের উদ্দেশ্যে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বসুন্ধরা সুপার গলফে নতুন একটি আউটলেট উদ্বোধন করেছে আন্তর্জাতিক কফিশপ ব্র্যান্ড ক্যাফে আমাজন।

সোমবার (৯ নভেম্বর) নতুন আউটলেটটি পরিদর্শন করেন তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান।

নতুন এই আউটলেটে ক্যাফে আমাজনের জনপ্রিয় কফি, বিভিন্ন ধরনের পানীয় এবং ব্র্যান্ডটির স্বতন্ত্র প্রকৃতিনির্ভর ক্যাফে পরিবেশ পাওয়া যাবে। গ্রাহকদের স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দিয়ে সাজানো হয়েছে আউটলেটটি।

এখানে কফি পান করার পাশাপাশি বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার, অনানুষ্ঠানিক বৈঠক করার কিংবা অবসর সময় কাটানোর সুযোগ রয়েছে।

বসুন্ধরা সুপার গলফের অবস্থানগত গুরুত্ব নতুন আউটলেটটির সম্ভাবনা আরো বৃদ্ধি করেছে।

বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দা, গলফপ্রেমী, পরিবার এবং আশপাশে আসা দর্শনার্থীদের কাছে ক্যাফে আমাজনের পণ্য ও সেবা পৌঁছে দেওয়ার নতুন সুযোগ তৈরি হয়েছে।

থাইল্যান্ডে যাত্রা শুরু করা ক্যাফে আমাজন আন্তর্জাতিকভাবে একটি পরিচিত কফিশপ ব্র্যান্ড।

কফি ও বৈচিত্র্যময় পানীয়ের পাশাপাশি প্রকৃতিনির্ভর ক্যাফে ধারণার জন্য ব্র্যান্ডটির বিশেষ পরিচিতি রয়েছে। পণ্যের মান, স্বতন্ত্র পরিবেশ ও গ্রাহকসেবার সমন্বয়ে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক কফিশপ অঙ্গনে নিজেদের অবস্থান তৈরি করেছে।

বসুন্ধরা সুপার গলফে নতুন আউটলেট চালুর মাধ্যমে বাংলাদেশে নিজেদের কার্যক্রম আরো সম্প্রসারণ করল ক্যাফে আমাজন। একই সঙ্গে দেশের ক্রমবর্ধমান কফি সংস্কৃতিতে আন্তর্জাতিক ব্র্যান্ডটির নতুন ক্যাফে অভিজ্ঞতা যুক্ত হলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতিসংঘ: বন্যা ও ইসরায়েলি অবরোধে গাজা ‘বাসের অযোগ্য’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৪ পি.এম


জাতিসংঘ: বন্যা ও ইসরায়েলি অবরোধে গাজা ‘বাসের অযোগ্য’

ভারী বর্ষণজনিত বন্যা এবং ইসরায়েলি ত্রাণের ওপর কঠোর বিধিনিষেধের কারণে অবরুদ্ধ গাজা উপত্যকায় সাধারণ মানুষের বসবাস ‘অসম্ভব ও অমানুষিক’ হয়ে উঠেছে বলে সতর্ক করেছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। সংস্থাটির কর্মকর্তা কার্ল বেকার এই উদ্বেগজনক পরিস্থিতির কথা জানান, যা সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে উঠে এসেছে।

গাজার দেইর আল-বালাহ এলাকা থেকে কথা বলার সময় কার্ল বেকার জানান, সাম্প্রতিক অতিবৃষ্টিতে উপত্যকার তাঁবু ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রগুলোতে প্রচুর পানি জমে গেছে। এর ফলে বাস্তুচ্যুত পরিবারগুলোর ঘরবাড়ি পানিতে ভেসে গেছে। বহু দুর্গম এলাকায় এখন পর্যন্ত কোনো মানবিক সহায়তা পৌঁছায়নি।

আইওএম প্রতিনিধি জানান, তীব্র বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যে গত রবিবার একটি বালুর পাহাড় ধসে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুর ওপর পড়লে শিশুসহ অন্তত পাঁচজন নিহত হন।

ইসরায়েলের চলমান যুদ্ধ ও ধ্বংসযজ্ঞে গাজার অবকাঠামোর অধিকাংশ আগেই ধ্বংস হয়ে গেছে। এর পাশাপাশি তাঁবু নির্মাণ, অবকাঠামো পুনঃনির্মাণ এবং মৌলিক আশ্রয় সামগ্রী গাজায় প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল। ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, এসব সামগ্রীর প্রবেশাধিকারের জন্য তাদের কঠোর নিরাপত্তা তল্লাশির প্রয়োজন রয়েছে।

কার্ল বেকার জোর দিয়ে বলেন, জাতিসংঘ ও তাদের সহযোগী সংস্থাগুলো যদি গাজায় তৈরি ঘরবাড়ি (প্রিফ্যাব্রিকেটেড হাউজিং) ও প্রয়োজনীয় নির্মাণসামগ্রী দ্রুত নিয়ে যেতে পারে, তবেই এই চরম সংকটময় মুহূর্তে সেখানে ফিলিস্তিনিদের জীবনযাত্রায় পরিবর্তন আনা সম্ভব হবে। সূত্র: আল জাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এমপি গাজী নজরুলের গ্রেপ্তার বিষয়ে সংসদকে গুরুত্বপূর্ণ তথ্য জানালেন স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৪ পি.এম


এমপি গাজী নজরুলের গ্রেপ্তার বিষয়ে সংসদকে গুরুত্বপূর্ণ তথ্য জানালেন স্পিকার

স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ সংসদকে জানিয়েছেন, সাতক্ষীরা-৪ আসনের জামায়াত ইসলামীর এমপি গাজী নজরুলের গ্রেপ্তারের খবর। সোমবার (৯ নভেম্বর) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রাপ্ত একটি চিঠি পড়ে শোনান।

স্পিকার উল্লেখ করেন, তিনি সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের গ্রেপ্তারের বিষয়ে সংসদকে অবহিত করতে চান। তিনি জানান, গত ২ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি চিঠি প্রাপ্ত হয়েছে, যাতে উল্লেখ করা হয়েছে সংসদ সদস্য জিএম নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, কার্যপ্রণালী বিধির ১৭৬ বিধি অনুযায়ী, ১৭২ বিধির আলোকে চিঠি পাওয়ার পর সংসদ অধিবেশনে থাকলে তা সংসদে পাঠানোর বিধান রয়েছে।

স্পিকার বলেন, সংসদ সদস্য জিএম নজরুল ইসলামকে সাতক্ষীরা-৪ আসন থেকে শেরেবাংলা নগর থানায় গত ২০ সেপ্টেম্বর রুজুকৃত ১৬৯৫ নম্বর জিডির ভিত্তিতে শেরেবাংলা নগর থানার পুলিশ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়।

পরবর্তীতে, সাতক্ষীরা জেলা শ্যামনগর থানার বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০ এর আওতায় ১৮৬০ এর ৩০৬ ধারায় এজাহার দায়ের করা হয়, যার নম্বর ১৬। জিআর নম্বর ১৯৭ মামলার প্রেক্ষিতে শেরেবাংলা নগর থানার পুলিশ তাকে ২১ সেপ্টেম্বর গ্রেপ্তার করে এবং বিজ্ঞ চিফ ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে। বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বর্তমানে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে বন্দি রয়েছেন। বিষয়টি কার্যপ্রণালী বিধির ১৭৬ বিধি অনুযায়ী সংসদ সদস্যদেরকে অবহিত করা হলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশে পৌঁছেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৫ পি.এম


অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশে পৌঁছেছে

অক্টোবরে দেশে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমেছে, কারণ খাদ্যপণ্যের দাম বাড়ার হার কমেছে। এ মাসে মূল্যস্ফীতি ৮ দশমিক ২৭ শতাংশে দাঁড়িয়েছে। গত সেপ্টেম্বর মাসে এই হার ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ। অর্থাৎ, এক মাসের ব্যবধানে মূল্যস্ফীতি কমেছে শূন্য দশমিক শূন্য ৭ শতাংশীয় পয়েন্ট।

তবে খাদ্যবহির্ভূত পণ্যের ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন। এসব পণ্যের দাম বাড়ার হার বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানোর ক্ষেত্রে কোনো স্বস্তি আসেনি।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) অক্টোবর মাসের ভোক্তা মূল্যসূচক (সিপিআই) প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।

গত বছরের অক্টোবর মাসে দেশে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ১৭ শতাংশ। সেই তুলনায় এক বছরের ব্যবধানে মূল্যস্ফীতি এখনো কিছুটা বেশি রয়েছে।

বিবিএসের তথ্য অনুযায়ী, অক্টোবরে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি কমে ৬ দশমিক ৪০ শতাংশ হয়েছে। সেপ্টেম্বরে এই হার ছিল ৭ দশমিক ২২ শতাংশ। অর্থাৎ, এক মাসে খাদ্যপণ্যের দাম বাড়ার হার কমেছে। তবে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৮৯ শতাংশে, যেখানে সেপ্টেম্বরে এ হার ছিল ৯ দশমিক ৩০ শতাংশ। ফলে খাবারের বাইরে অন্যান্য পণ্য ও সেবার খরচ বেড়েছে।

গ্রাম ও শহর—দুই জায়গাতেই খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমেছে। তবে খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি বেড়েছে। অক্টোবরে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ২৯ শতাংশ, যেখানে সেপ্টেম্বরে এ হার ছিল ৮ দশমিক ৩৮ শতাংশ। গ্রামে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি কমে ৬ দশমিক ৩৭ শতাংশ হয়েছে, যা সেপ্টেম্বরে ছিল ৭ দশমিক ১৮ শতাংশ।

অন্যদিকে খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি বেড়ে ১০ দশমিক ২১ শতাংশে দাঁড়িয়েছে। আগের মাসে এ হার ছিল ৯ দশমিক ৫৭ শতাংশ।

শহরাঞ্চলে অক্টোবরে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ২৫ শতাংশ। সেপ্টেম্বরে এ হার ছিল ৮ দশমিক ২৬ শতাংশ। শহরে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি কমে ৬ দশমিক ৪২ শতাংশ হয়েছে, যা আগের মাসে ছিল ৭ দশমিক ২৫ শতাংশ। তবে খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৪৮ শতাংশে উঠেছে। সেপ্টেম্বরে এ হার ছিল ৮ দশমিক ৯৪ শতাংশ।

এদিকে দীর্ঘ সময়ের গড় হিসাবেও মূল্যস্ফীতি কমেছে। বিবিএসের হিসেবে, গত বছরের নভেম্বর থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত ১২ মাসের গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ৬৬ শতাংশে। আগের ১২ মাসে এ হার ছিল ৯ দশমিক ২২ শতাংশ।

তবে মূল্যস্ফীতির তুলনায় মানুষের আয় বাড়ছে কম হারে। অক্টোবরে মজুরি বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৬৩ শতাংশে। সেপ্টেম্বরে এ হার ছিল ৭ দশমিক ৯০ শতাংশ। গত বছরের অক্টোবরে মজুরি বৃদ্ধির হার ছিল ৮ দশমিক ০১ শতাংশ। অর্থাৎ, মজুরি বাড়ার গতিও কমেছে।

কৃষি, শিল্প ও সেবা—তিন খাতেই মজুরি বৃদ্ধির হার কমেছে। অক্টোবরে কৃষি খাতে মজুরি বেড়েছে ৭ দশমিক ৫৫ শতাংশ। সেপ্টেম্বরে এ হার ছিল ৭ দশমিক ৮৯ শতাংশ। শিল্প খাতে মজুরি বৃদ্ধির হার ৭ দশমিক ৮৬ শতাংশ থেকে কমে ৭ দশমিক ৬২ শতাংশ হয়েছে। আর সেবা খাতে মজুরি বৃদ্ধির হার ৮ দশমিক ০৭ শতাংশ থেকে কমে ৭ দশমিক ৯৬ শতাংশে দাঁড়িয়েছে।

অর্থাৎ অক্টোবরে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ২৭ শতাংশ, আর মজুরি বেড়েছে ৭ দশমিক ৬৩ শতাংশ। ফলে মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির চেয়ে শূন্য দশমিক ৬৪ শতাংশীয় পয়েন্ট কম। এতে পণ্য ও সেবার দাম যে হারে বাড়ছে, সে তুলনায় মানুষের আয় বাড়ছে না। ফলে বাড়তি খরচ সামলাতে সাধারণ মানুষকে চাপের মধ্যে থাকতে হচ্ছে।

বিবিএস জানিয়েছে, দেশের ৬৪ জেলার ১৫৪টি বাজার থেকে বিভিন্ন পণ্য ও সেবার দাম সংগ্রহ করে ভোক্তা মূল্যসূচক তৈরি করা হয়। অন্যদিকে মজুরি বৃদ্ধির হিসাব করা হয় ৬৪ জেলার ৬৩টি পেশার তথ্যের ভিত্তিতে। এর মধ্যে কৃষি খাতের ১৭টি, শিল্প খাতের ৩০টি এবং সেবা খাতের ১৬টি পেশা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%