০৬:১৪ পি.এম
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ সংসদকে জানিয়েছেন, সাতক্ষীরা-৪ আসনের জামায়াত ইসলামীর এমপি গাজী নজরুলের গ্রেপ্তারের খবর। সোমবার (৯ নভেম্বর) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রাপ্ত একটি চিঠি পড়ে শোনান।
স্পিকার উল্লেখ করেন, তিনি সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের গ্রেপ্তারের বিষয়ে সংসদকে অবহিত করতে চান। তিনি জানান, গত ২ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি চিঠি প্রাপ্ত হয়েছে, যাতে উল্লেখ করা হয়েছে সংসদ সদস্য জিএম নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, কার্যপ্রণালী বিধির ১৭৬ বিধি অনুযায়ী, ১৭২ বিধির আলোকে চিঠি পাওয়ার পর সংসদ অধিবেশনে থাকলে তা সংসদে পাঠানোর বিধান রয়েছে।
আরও পড়ুন: সাবেক আইজিপি বেনজীরের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে আমিরাত: স্বরাষ্ট্রমন্ত্রী
স্পিকার বলেন, সংসদ সদস্য জিএম নজরুল ইসলামকে সাতক্ষীরা-৪ আসন থেকে শেরেবাংলা নগর থানায় গত ২০ সেপ্টেম্বর রুজুকৃত ১৬৯৫ নম্বর জিডির ভিত্তিতে শেরেবাংলা নগর থানার পুলিশ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়।
পরবর্তীতে, সাতক্ষীরা জেলা শ্যামনগর থানার বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০ এর আওতায় ১৮৬০ এর ৩০৬ ধারায় এজাহার দায়ের করা হয়, যার নম্বর ১৬। জিআর নম্বর ১৯৭ মামলার প্রেক্ষিতে শেরেবাংলা নগর থানার পুলিশ তাকে ২১ সেপ্টেম্বর গ্রেপ্তার করে এবং বিজ্ঞ চিফ ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে। বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বর্তমানে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে বন্দি রয়েছেন। বিষয়টি কার্যপ্রণালী বিধির ১৭৬ বিধি অনুযায়ী সংসদ সদস্যদেরকে অবহিত করা হলো।
আরও পড়ুন: জাতীয় সংসদে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ উত্থাপন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন