ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

গাজায় বন্যায় তলিয়ে গেছে ৭০ হাজার তাঁবু, জরুরি সহায়তায় এগিয়ে এল কাতার


গাজায় বন্যায় তলিয়ে গেছে ৭০ হাজার তাঁবু, জরুরি সহায়তায় এগিয়ে এল কাতার

গাজা উপত্যকায় ভয়াবহ বন্যার কারণে ক্ষতিগ্রস্ত বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের সহায়তায় জরুরি ত্রাণ কার্যক্রম শুরু করেছে কাতার। এই উদ্যোগটি উপত্যকাটির পুনর্গঠনে নিয়োজিত কাতারি কমিটির মাধ্যমে নেওয়া হয়েছে।

ত্রাণ দলগুলো গাজার ৪৫টি বাস্তুচ্যুত মানুষের আশ্রয়শিবির এবং গুরুত্বপূর্ণ সড়কে সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে। প্রতিকূল আবহাওয়ার কারণে ক্ষয়ক্ষতি মোকাবিলায় এসব এলাকায় আবহাওয়ারোধী তাঁবু, আশ্রয় উপকরণ, খাদ্যসামগ্রী ও চিকিৎসাসামগ্রী বিতরণ করা হয়েছে।

গত সপ্তাহান্তে মৌসুমের প্রথম বড় ধরনের ঝড় গাজায় আঘাত হানে। গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের তথ্য অনুযায়ী, মাত্র ১২ ঘণ্টার মধ্যে উপত্যকাটিতে প্রায় ৭০ হাজার তাঁবু বন্যার পানিতে তলিয়ে যায়। এই ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ ডলার বলে জানা গেছে।

আরও পড়ুন: যুদ্ধের পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিচার আন্তর্জাতিক আদালতে চায় ইরান

সোমবার পর্যন্ত গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগে দুই হাজার ১০০টির বেশি জরুরি সহায়তার আবেদন জমা পড়েছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, উপত্যকিতে দুই হাজারের বেশি ভবন ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে।

এদিকে, প্রায় চার লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি এমন সব এলাকায় আশ্রয় নিয়েছেন, যেগুলো বন্যা ও প্রতিকূল আবহাওয়ার কারণে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। যুদ্ধবিধ্বস্ত গাজায় তাঁবু ও আশ্রয়কেন্দ্র প্লাবিত হওয়ায় এসব মানুষের মানবিক সংকট আরও তীব্র হয়ে উঠেছে।

এমএমআর

আরও পড়ুন: ২০৩০ সালের মধ্যে ৫ লাখ সাশ্রয়ী আবাসন নির্মাণ করবে মালয়েশিয়া

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চন্দ্রঘোনায় এনএসআই পরিচয়ে চাঁদাবাজি, প্রতারক সাইদুর রহমান আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২১ এম


চন্দ্রঘোনায় এনএসআই পরিচয়ে চাঁদাবাজি, প্রতারক সাইদুর রহমান আটক

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সদস্য হিসেবে পরিচয় দিয়ে চাঁদাবাজি করার অভিযোগে পুলিশ সাইদুর রহমান (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় চন্দ্রঘোনা থানার রাইখালী বাজার থেকে তাকে আটক করা হয়।

থানা সূত্রে জানা গেছে, আটক সাইদুর দীর্ঘ ৪ মাস ধরে এনএসআই সদস্য পরিচয়ে রাইখালী বাজারের মেসার্স কাজী রাসেল অ্যান্ড ব্রাদার্স থেকে চাঁদা আদায় করে আসছিলেন।

মঙ্গলবার সন্ধ্যায় পুনরায় চাঁদার টাকা নিতে গেলে, মালিকের সন্দেহ হয়। এরপর তাকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি যাচাই করে নিশ্চিত হয় যে, সাইদুর একজন প্রতারক। তিনি রাঙ্গুনিয়া থানার রোয়াজার হাট এলাকায় বসবাস করেন এবং তার স্থায়ী ঠিকানা খাগড়াছড়ি জেলার মহালছড়ি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম সাকের জানান, আটক সাইদুরকে বুধবার আদালতে পাঠানো হবে এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১২-দলীয় জোটের নতুন সমন্বয়ক ফারুক রহমান, মুখপাত্র আব্দুল করিম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২১ এম


১২-দলীয় জোটের নতুন সমন্বয়ক ফারুক রহমান, মুখপাত্র আব্দুল করিম

ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমানকে ১২ দলীয় জোটের নতুন সমন্বয়ক হিসেবে নিযুক্ত করা হয়েছে। এছাড়া, ইসলামী ঐক্যজোটের মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুল করিম নতুন মুখপাত্র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তারা আগামী তিন মাস এই দায়িত্ব পালন করবেন। অন্যদিকে, ১২ দলীয় জোটের একটি অংশ তাদের সঙ্গে আলোচনা ছাড়া কমিটি গঠনের বিষয়ে নিন্দা প্রকাশ করেছে।

মঙ্গলবার রাজধানীর বিজয়নগরে একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত ১২ দলীয় জোটের একটি গুরুত্বপূর্ণ সভায় জোটের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার উদ্দেশ্যে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সন্ধ্যায় জোটের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

জোটের প্রধান মোস্তফা জামাল হায়দারের প্রতিনিধিত্বে জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব কাজী নাহিদ সভায় সভাপতিত্ব করেন।

সভায় উপস্থিত ছিলেন—জাতীয় পার্টির (কাজী জাফর) কো-চেয়ারম্যান আহসান হাবিব লিংকন ও নওয়াব আলী আব্বাস খান, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার জুবায়ের হায়দার, যুগ্ম মহাসচিব কাজী নজরুল ইসলাম; ইসলামী ঐক্যজোটের মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুল করিম, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান, বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান এম এ বাসার, ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাসেম, প্রগতিশীল জাতীয়তাবাদী দলের (পিএনপি) চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন, ইউনাইটেড লিবারেল পার্টির চেয়ারম্যান আমিনুল ইসলাম এবং নয়া গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান মাস্টার আব্দুল মান্নান।

অন্যদিকে, ১২ দলীয় জোটের অপর অংশ দাবি করেছে, তাদের সঙ্গে কোনো আলোচনা ছাড়া এই ধরনের কমিটি ঘোষণা করা অবৈধ। তারা এই ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুষ্টিয়ায় ডিবির মাদকবিরোধী অভিযানে 'ভুল বোঝাবুঝি', আহত ৩ পুলিশ সদস্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২১ এম


কুষ্টিয়ায় ডিবির মাদকবিরোধী অভিযানে

কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযান পরিচালনা করতে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) তিন সদস্য। আহতদের মধ্যে দুইজন উপ-পরিদর্শক (এসআই) এবং একজন কনস্টেবল রয়েছেন।

ঘটনার পর আহত পুলিশ সদস্যরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছেন। তবে, পুলিশের পক্ষ থেকে ঘটনার ব্যাখ্যায় বলা হচ্ছে এটি একটি ভুল বোঝাবুঝি।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে এই ঘটনা ঘটে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাতে ডিবি পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযানে সরকারি কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে। এ সময় সেখানে পুলিশের সদস্যদের সঙ্গে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে। এক পর্যায়ে তাদের লক্ষ্য করে হামলা চালানো হয়। পরে আহত তিন পুলিশ সদস্যকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

তবে, এই অপ্রীতিকর ঘটনার কারণ এবং এর সঙ্গে জড়িতদের বিষয়ে পুলিশ বিস্তারিত কিছু জানাচ্ছে না।

এদিকে, রাত সাড়ে ৯টার দিকে এই প্রতিবেদক হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে আহত ডিবি সদস্যদের চিকিৎসা নিতে দেখেন। পরে তারা হাসপাতাল ত্যাগ করেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হাসান জানান, "শুনেছি পুলিশ সদস্যরা চিকিৎসা নিয়েছেন। তবে হাসপাতালের রেজিস্ট্রার খাতায় তাদের নাম উল্লেখ নেই।"

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল ইসলাম বলেন, "ভুল বোঝাবুঝি থেকে এমন ঘটনা ঘটেছে।"

কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) আমিনুল ইসলাম জানান, "পুরো ঘটনা জানি না। কর্মকর্তারা সেখানে গেছেন। বিস্তারিত জেনে পরে জানাব।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় ফার্মেসী মালিক বাবুল দে নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৩ এম


চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় ফার্মেসী মালিক বাবুল দে নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী ফার্মেসী মালিক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে মহাসড়কের ডুলাহাজারা কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম বাবুল দে (৫৫)। তিনি ডুলাহাজারা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের বাগান পাড়ার বাসিন্দা ছিলেন। বাবুল ফার্মেসী নামে একটি ফার্মেসীর মালিক ছিলেন তিনি, যা ডুলাহাজারা বাজারে অবস্থিত।

স্থানীয় বাসিন্দা প্রিন্সেস রুদ্র জানান, বাবুল দে রাত ৯টার দিকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন, যখন তিনি একটি নির্জন এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ হারান।

মহাসড়কের ডুলাহাজারাস্থ মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ সেলিম মিয়া জানিয়েছেন, মোটরসাইকেলটিকে ধাক্কা দেওয়া গাড়িটির সন্ধান নেওয়া হচ্ছে। তিনি আরও জানান, "পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।" নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%