ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

গাইবান্ধার সর্বানন্দ ইউনিয়নে চালু হলো অ্যাম্বুলেন্স সেবা


গাইবান্ধার সর্বানন্দ ইউনিয়নে চালু হলো অ্যাম্বুলেন্স সেবা

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নবাসীর জন্য নতুন অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মাজেদুর রহমান। রবিবার (৫ জুলাই) দুপুরে সর্বানন্দ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আলোচনা সভার মাধ্যমে এ সেবার উদ্বোধন করা হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলামের উদ্যোগে মানবিক সহায়তার অংশ হিসেবে এ অ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে।

অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলামের সভাপতিত্বে এবং মাওলানা রফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফফাত জাহান তুলি, জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার ভারপ্রাপ্ত সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ, উপজেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম সরকার মঞ্জু, সেক্রেটারি সামিউল ইসলাম, পৌর জামায়াতের আমির একরামুল হক, সর্বানন্দ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আজিজার রহমান এবং সদস্যসচিব তাহের ইসলাম।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে ট্যাংক লরির ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে যুবকের মৃত্যু

বক্তারা বলেন, মানবিক উদ্যোগ হিসেবে চালু হওয়া এই অ্যাম্বুলেন্স সেবা ইউনিয়নের সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে জরুরি মুহূর্তে স্বল্প খরচে রোগী পরিবহনের সুযোগ সৃষ্টি হওয়ায় এলাকার মানুষ সরাসরি উপকৃত হবেন।

সভাপতির বক্তব্যে চেয়ারম্যান জহুরুল ইসলাম বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ইউনিয়নবাসীর জন্য আজ থেকে অ্যাম্বুলেন্স সেবা চালু করা হলো। ইউনিয়নের বাসিন্দারা শুধু জ্বালানি খরচ বহন করে এ সেবা নিতে পারবেন। তবে অসহায় ও দুস্থ মানুষের জন্য সেবাটি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে চেয়ারম্যান থাকি বা না থাকি, ইউনিয়নবাসীর জন্য এই অ্যাম্বুলেন্স সেবা অব্যাহত থাকবে।

আরও পড়ুন: যাত্রীবাহী বাসে মিলল ১৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিউরোসায়েন্সেস হাসপাতালের দ্বিতীয় ইউনিট ১৫ আগস্ট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৬:৪৫ পি.এম


নিউরোসায়েন্সেস হাসপাতালের দ্বিতীয় ইউনিট ১৫ আগস্ট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৫ আগস্ট ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের দ্বিতীয় ইউনিট উদ্বোধন করবেন।

আজ রোববার রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালের ৫০০ শয্যাবিশিষ্ট দ্বিতীয় ইউনিট উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, ‘আগামী ১৫ আগস্ট ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালের দ্বিতীয় ইউনিট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমি বিশ্বাস করি, প্রধানমন্ত্রী হাসপাতালটি পরিদর্শন করলে, এর উন্নয়নে যা যা প্রয়োজন, সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেবেন।’

বিএনপির নির্বাচনী ইশতেহারের আলোকে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে বিকেন্দ্রীকরণ করা হবে জানিয়ে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, নির্বাচনী ইশতেহারের আলোকে স্বাস্থ্যসেবাকে গড়ে তোলা হবে। স্বাস্থ্য ব্যবস্থাকে বিকেন্দ্রীকরণ করা হবে। যেমন, চট্টগ্রাম থেকে কাউকে স্বাস্থ্যসেবা নিতে ঢাকায় আসতে হবে না। গ্রামাঞ্চলের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হবে। আমরা সবার সহযোগিতা চাই।

তিনি বলেন, আমরা প্রধানমন্ত্রীকে সহযোগিতা না করলে তিনি সফল হতে পারবেন না। তিনি পলিসি দেবেন এবং আমরা তা বাস্তবায়ন করব। আমরা তাকে সহযোগিতা করব। প্রধানমন্ত্রী যেখানে সৃষ্টির সম্ভাবনা দেখেন, সেখানে ঝাঁপিয়ে পড়েন সেটাকে আরো বিকশিত করতে।

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত দুই মাস ধরেই ডেঙ্গু মোকাবিলার প্রস্তুতি চলছে। জেলা প্রশাসক, সিভিল সার্জন, হাসপাতালের তত্ত্বাবধায়ক এবং সিটি কর্পোরেশনের প্রশাসকসহ সংশ্লিষ্টদের নিয়ে প্রতিটি জেলায় সমন্বিত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখা হয়েছে। মশার লার্ভা ধ্বংসে প্রয়োজনীয় ট্যাবলেট সরবরাহ এবং উড়ন্ত মশা নিধনে স্প্রে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, গত বছরের তুলনায় চলতি বছর ডেঙ্গু পরিস্থিতি ভালো রয়েছে। রোগী ব্যবস্থাপনায় সমন্বিত পরিকল্পনা নেওয়ার পাশাপাশি পর্যাপ্ত স্যালাইন মজুত, মোবাইল হাসপাতাল প্রস্তুত এবং চিকিৎসকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

 

তিনি বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসায় ভ্রাম্যমাণ হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। পর্যাপ্ত স্যালাইন সংগ্রহ করা হয়েছে, যাতে কোনো রোগী স্যালাইনের সংকটে না পড়েন এবং গুরুতর জটিলতা এড়ানো সম্ভব হয়।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেন, আমাদের সরকার স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। স্বাস্থ্যসেবা যেন সবাই সমানভাবে পেতে পারেন, সেজন্য স্বাস্থ্যসেবার বিকেন্দ্রীকরণ জরুরি। এ লক্ষ্যে অন্তত চারটি পুরোনো বিভাগীয় শহরে নিউরোসায়েন্স ইনস্টিটিউট প্রতিষ্ঠা করতে চাই। সে ক্ষেত্রে এই হাসপাতালের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ন। এখান থেকে যদি পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি করা না যায়, তাহলে ওইসব ইনস্টিটিউট কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে না।

সভায় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জাহিদ রায়হান ও হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. নুরুজ্জামান খান খসরু প্রমুখ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএসসিসির অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৬:৪৬ পি.এম


অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএসসিসির অভিযান

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকাগুলোর সৌন্দর্য বর্ধন, উন্মুক্ত স্থান দখলমুক্তকরণ এবং জনসাধারণের অবাধ চলাচল নিশ্চিত করার উদ্দেশ্যে বিশেষ মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান আজ করা হয়েছে।

আজ রবিবার, ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবা খানের নেতৃত্বে করো‌র্পোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের সবজি বাগান এলাকায় এই অভিযানটি পরিচালিত হয়েছে।

অভিযান চলাকালীন, সবজি বাগান এলাকার সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা সকল প্রকার অবৈধ অস্থায়ী দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদের পর, এলাকাটি সম্পূর্ণরূপে খালি ও পরিষ্কার করা হয়। পাশাপাশি, সরকারি জায়গা অবৈধভাবে দখল করে নার্সারি স্থাপন করার জন্য ৮টি নার্সারির মালিককে ৮টি মামলার মাধ্যমে সর্বমোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে, আজ সন্ধ্যা ৬ টার মধ্যে সংশ্লিষ্ট নার্সারিগুলো থেকে সব গাছ সম্পূর্ণভাবে সরিয়ে ফেলার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এ ব্যাপারে জানায়, নগরীর পরিবেশ রক্ষা এবং জনসাধারণের চলাচলের পথকে সুগম করতে অবৈধ দখলের বিরুদ্ধে এ ধরনের উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্টের কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের সেনাবাহিনীকে আমরা ধ্বংস করে দিয়েছি, দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৬:৪৬ পি.এম


ইরানের সেনাবাহিনীকে আমরা ধ্বংস করে দিয়েছি, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ইরানের সেনাবাহিনী সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়া হয়েছে। তবে, সেনাবাহিনীকে সম্পূর্ণরূপে গুড়িয়ে দেয়া বিষয়টা নিয়ে ট্রাম্প ঠিক কী বোঝাতে চেয়েছেন, তার ব্যাখ্যা তিনি দেননি।

এদিকে, আজ স্থানীয় সময় সকাল ৮টায় তেহরানে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনীর জানাজা অনুষ্ঠিত হয়েছে।

ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে ট্রাম্প বলেছেন, “মার্কিন সেনাবাহিনীর অবস্থা এখনকার মত সু-সংহত আর কোন দিনই ছিল না।”

তিনি বিভিন্ন যুদ্ধে নিহত মার্কিন সেনানদস্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

ট্রাম্প ৪০ মিনিটের দীর্ঘ ভাষণে প্রেসিডেন্ট হিসেবে তার মেয়াদে আমেরিকার অর্থনৈতিক সক্ষমতা ও স্বাধীনতা, সেনাবাহিনীর ক্ষমতা ও সাফল্যের প্রশংসা করেছেন এবং ‘কমিউনিস্টদের’ সমালোচনা করেন।

প্রতিকূল আবহাওয়ার মধ্যেও সভাস্থলে আসার জন্য উপস্থিত জনতাকে তিনি ধন্যবাদ জানিয়েছেন।

অনুষ্ঠানে আতশবাজি ফোটানোর পাশাপাশি আকাশে যুদ্ধবিমানের বিশেষ প্রদর্শনীরও আয়োজন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৬

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৬:৪৭ পি.এম


মিরপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৬

রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পুলিশ বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জনকে গ্রেপ্তার করেছে। রবিবার (৫ জুলাই) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান। তিনি সংবাদদাতাদের জানান, মিরপুর মডেল থানা পুলিশ রবিবার থানা এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার আসামি এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ২৬ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— ডালিম মোল্যা (২২), সুমন ইসলাম মাসুদ (২০), জিয়া (৩৪), আমিনুল ইসলাম (৫০), বুলবুল মিয়া (৩৫), জাকির (৩৯), রাজু (২৭), সোহেল রানা (২২), রাজু (১৯), আলামিন (২৬), রফিকুল ইসলাম (৩০), ইউসুফ (৫০), শিহাব মোল্লা (২৩), সিরাজ (১৯), তৌহিদুল ইসলাম সজিব (২১), কামরুল ইসলাম (২৫), আলমগীর হোসেন (৪৫), মিশর কুমার পাল (২৪), মাহফুজ (২০), শাহীন ওরফে বাবু (২৪), লিটন গাজী (৪৩), রাহেল (২৪), আপন হোসেন (২৬), মোশারফ হোসেন মেহেদী (২৬), আনোয়ার হোসেন চৌধুরী এবং ইয়াছিন আহম্মেদ (২২)। ঢাকা মহানগর পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%