০১:১১ পি.এম
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ৫১৮ জনকে আটক করা হয়েছে। এই ঘটনায় ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) ডিএমপি মিডিয়া বিভাগ কর্তৃক এ তথ্য প্রকাশ করা হয়।
আটকদের মধ্যে রমনা বিভাগ থেকে ৪৮ জন, লালবাগ বিভাগ থেকে ৬১ জন, ওয়ারী বিভাগ থেকে ৫৪ জন, মতিঝিল বিভাগ থেকে ৩৫ জন, তেজগাঁও বিভাগ থেকে ৯৩ জন, মিরপুর বিভাগ থেকে ১৪৮ জন, গুলশান বিভাগ থেকে ৩৭ জন, উত্তরা বিভাগ থেকে ৩২ জন, গোয়েন্দা বিভাগ থেকে ৯ জন এবং সিটিটিসি বিভাগ থেকে ১ জনকে আটক করা হয়েছে। অভিযানের সময় ১১৭০১ পিস ইয়াবা, ২ কেজি ৮৫০ গ্রাম গাঁজা, ২ গ্রাম হেরোইন, মাদক বিক্রির নগদ ৪৬৩৬ টাকা, ১টি মোটরসাইকেল, ৫টি মোবাইলফোন এবং একজন ভুক্তভোগী উদ্ধার করা হয়।
আরও পড়ুন: জামায়াত নেতা সরওয়ার কামাল দখলে নিয়েছে তাজিয়াকাটা সুমাইয়া বালিকা দাখিল মাদরাসা, শিক্ষকদের কর্মবিরতি
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ আটক করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন