০৫:৪৯ পি.এম
ভারতের দক্ষিণ অন্ধ্র প্রদেশ উপকূলে প্রবল শক্তিশালী ঘূর্নিঝড় ‘মুরাসু’ (Cyclone Murasu) আঘাত হেনেছে। এর ফলে উপকূলীয় অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত, ঝোড়ো বাতাস এবং জলোচ্ছ্বাসের কারণে অনেক এলাকা প্লাবিত হয়ে গেছে। পাশাপাশি, বিস্তীর্ণ কৃষিজমি ও ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে এবং স্বাভাবিক জনজীবন ও যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে।
ভারতের আবহাওয়া দপ্তর (IMD) জানায়, ঘূর্নিঝড়টি উপকূলে পৌঁছানোর সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার ছিল, যা কখনো কখনো ১২০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ঝড়ের তাণ্ডবে অন্ধ্র প্রদেশের বাপাতলা, কৃষ্ণ ও প্রকাশম জেলাসহ বিভিন্ন নিচু এলাকায় ১ থেকে ১.৫ মিটার পর্যন্ত জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। এর মারাত্মক প্রভাব অন্ধ্র প্রদেশের পাশাপাশি ওড়িশা ও তামিলনাডু রাজ্যেও পড়েছে।
রাজ্য সরকারগুলো পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। অন্ধ্র প্রদেশ এবং ওড়িশার ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে এনডিআরএফ (NDRF) ও রাজ্য উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যে বেশ কিছু ফ্লাইট ও ট্রেন চলাচল বাতিল করা হয়েছে এবং উপকূলীয় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
আরও পড়ুন: হুতিদের সৌদির আভা বিমানবন্দর ও খামিস মুশাইত বিমানঘাঁটিতে হামলার দাবি
এক সপ্তাহ আগে আঘাত হানা ঘূর্ণিঝড় ‘অর্র্নাব’-এর প্রভাব কাটতে না কাটতেই, এই নতুন প্রাকৃতিক দুর্যোগে স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন