০৯:৪০ পি.এম
বাংলাদেশের প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খানের অভিযোগের প্রেক্ষিতে জামায়াতে ইসলামীর সঙ্গে ভারতীয় গোয়েন্দা সংস্থার গোপন বৈঠক এবং দেশের অস্থিতিশীলতার ষড়যন্ত্রের বিষয়টি দেশের মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে উঠে এসেছে।
মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত পাক্ষিক মিডিয়া ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সোয়াল এই বিষয়ে প্রতিক্রিয়া জানান।
ব্রিফিংয়ে এক ভারতীয় সাংবাদিক প্রশ্ন করেন, সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান দাবি করেছেন যে, ভারতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং জামায়াতের সাথে গোপন বৈঠক করেছে। তিনি আরও অভিযোগ করেন যে, জামায়াত ও আওয়ামী লীগ মিলে দেশে অভ্যুত্থানের পরিকল্পনা করছে। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়া কী হবে?
আরও পড়ুন: টিআইবি: জামায়াতের গবেষণা প্রতিবেদন নিয়ে বিবৃতি বিভ্রান্তিমূলক
উত্তরে মুখপাত্র রণধীর জয়সোয়াল সরাসরি মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বলেন, ‘আপনি যে বিষয়গুলো তুলেছেন, সে বিষয়ে আমার কোনো মন্তব্য করার নেই।’
এদিকে, ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা ও প্রত্যাশার কথা উল্লেখ করেন এবং জানতে চান, কেন এখন পর্যন্ত এই সফর অনুষ্ঠিত হয়নি।
রণধীর জয়সোয়াল জবাব দেন, ভারতের পক্ষ থেকে আগেই বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে এবং সেই আমন্ত্রণ এখনও উন্মুক্ত রয়েছে।
আরও পড়ুন: মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ধনকুবেরদের শত শত কোটি ডলার দানের কারণ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন