ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে নিখোঁজ শতাধিক, চলছে উদ্ধার অভিযান


ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে নিখোঁজ শতাধিক, চলছে উদ্ধার অভিযান

ঢাকা, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ : উত্তাল সমুদ্রে একটি ফেরি ডুবে যাওয়ার পর নিখোঁজ যাত্রীদের সন্ধানে সোমবার ব্যাপক উদ্ধার অভিযান শুরু করেছে ইন্দোনেশিয়া। দেশটির শীর্ষ উদ্ধার কর্মকর্তা জানিয়েছেন, জীবিতদের উদ্ধারের জন্য বিমান, নৌযান ও ডুবুরি মোতায়েন করা হয়েছে।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ‘ভিরগো ট্রান্সপোর্ট ৮’ ফেরিটিতে ২১৩ জন যাত্রী এবং ৩০ জন ক্রু ছিলেন। পূর্ব জাভার দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়া থেকে ফেরিটি যাত্রা শুরু করার পর রোববার ভোরে ফেরিটির পরিচালনাকারী কোম্পানির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

জাকার্তা থেকে বার্তা সংস্থা এএফপি এই খবরটি জানিয়েছে।

আরও পড়ুন: সাবেক আইজিপি বেনজীরের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে আমিরাত: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান মোহাম্মদ সিয়াফি সোমবার জানান, ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এছাড়া ১২৯ জন এখনও নিখোঁজ রয়েছেন।

এর আগের দিন অন্তত ১০৮ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তিনি আরও জানান, উদ্ধার অভিযানে পাঁচটি বিমান এবং ১৭টি নৌযান মোতায়েন করা হয়েছে। এর মধ্যে নৌবাহিনীর যুদ্ধজাহাজও রয়েছে। ডুবে যাওয়া ফেরিটিকে ঘিরে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হবে।

সিয়াফি বলেন, ‘ভাসমান নিখোঁজদের খুঁজে বের করার জন্য ছয়টি এলাকায় ভাগ করে আমরা সর্বোচ্চ পর্যায়ে উদ্ধার অভিযান চালাব।’ তিনি আশা প্রকাশ করেন, ‘আমরা নিখোঁজদের নিরাপদ অবস্থায় খুঁজে পাব।’

তিনি আরও জানান, উদ্ধারকারীরা ডুবে যাওয়া ফেরিটির অবস্থান শনাক্ত করেছেন। নিখোঁজদের সন্ধানে ফেরিটির ভেতরে এবং আশপাশে ডুবুরি ও পানির নিচে চলাচলকারী ড্রোন মোতায়েন করা হবে।

আরও পড়ুন: জাতীয় সংসদে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ উত্থাপন

পরিবহনমন্ত্রী দুডি পুরওয়াগান্ধি সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, ফেরিটিতে অতিরিক্ত যাত্রী ছিল না। বরং সর্বোচ্চ ৫০০ জন ধারণক্ষমতার তুলনায় ফেরিটিতে যাত্রী সংখ্যা ছিল কম।

১৭ হাজারেরও বেশি দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় নৌপথে যাতায়াত ও পর্যটনের জন্য নৌযানের ওপর ব্যাপক নির্ভরতা রয়েছে। দেশটিতে প্রায়ই নৌ দুর্ঘটনা ঘটে।

দুর্বল নিরাপত্তাব্যবস্থা এবং অনিশ্চিত আবহাওয়া এসব দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

গত সপ্তাহে বানতেন প্রদেশের আনাক ক্রাকাতাউ আগ্নেয়গিরির কাছে আটজনকে বহনকারী একটি স্পিডবোট নিখোঁজ হয়। তাদের মধ্যে স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদ সংস্থায় কর্মরত পাঁচজন সাংবাদিক ছিলেন। তাদের সন্ধানে এখনও অভিযান চলছে।

আরও পড়ুন: ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ চলছে: ডা. জাহিদ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লালমনিরহাটে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় অপরাধ নিয়ন্ত্রণ ও মাদক প্রতিরোধের আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:২২ পি.এম


লালমনিরহাটে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় অপরাধ নিয়ন্ত্রণ ও মাদক প্রতিরোধের আলোচনা

লালমনিরহাট, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ : গতকাল রোববার সন্ধ্যা ৬টায় জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউস সম্মেলন কক্ষে লালমনিরহাটে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহ. রাশেদুল হক প্রধান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি।

বিশেষ অতিথি হিসেবে সভায় যোগদান করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, এমপি, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মো. হাসান রাজীব প্রধান এবং লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য মো. রোকন উদ্দীন বাবুল।

এছাড়া সভায় লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামানসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং আইন-শৃঙ্খলা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় আলোচনা করা হয় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও চোরাচালান প্রতিরোধ, সীমান্ত পরিস্থিতি এবং জননিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে।

এ সময় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ইউরোপে ডিজেলের দাম ৩৩% বেড়েছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:২৯ পি.এম


মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ইউরোপে ডিজেলের দাম ৩৩% বেড়েছে

মধ্যপ্রাচ্যে যুদ্ধের সূচনা হওয়ার পর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে পেট্রলের দাম গড়ে ২৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং ডিজেলের দাম ৩৩ শতাংশ বেড়েছে। ইউরোপীয় কমিশনের তথ্য অনুযায়ী, বিশ্ববাজারে তেল সরবরাহ নিয়ে উদ্বেগের কারণে জ্বালানির দাম দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

ইউরোপীয় কমিশনের সাপ্তাহিক তেলবাজার প্রতিবেদনের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরু হওয়ার আগে ২৩ ফেব্রুয়ারি ইইউতে করসহ প্রতি লিটার পেট্রলের গড় দাম ছিল ১.৬৪ ইউরো। চলতি মাসের প্রথম সপ্তাহে তা বেড়ে ২.০৪ ইউরোতে পৌঁছেছে। ডিজেলের দাম তুলনামূলকভাবে আরো দ্রুত বেড়েছে। একই সময়ে প্রতি লিটার ডিজেলের গড় দাম ১.৫৯ ইউরো থেকে বেড়ে ২.১১ ইউরোতে পৌঁছেছে, যা প্রায় ৩৩ শতাংশ বৃদ্ধি নির্দেশ করে। মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্র হওয়ার কারণে তেল উৎপাদন কেন্দ্র ও জ্বালানি অবকাঠামোর উপর হামলার আশঙ্কা বৃদ্ধি পেয়েছে।

এছাড়া, হরমুজ প্রণালি দিয়ে অপরিশোধিত তেল ও পরিশোধিত জ্বালানি পরিবহন নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। সংঘাতের তীব্রতা বাড়ার সাথে সাথে সেপ্টেম্বরে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম আবার ব্যারেলপ্রতি ১০০ ডলারের উপরে উঠে গেছে। এর প্রভাব ইউরোপের খুচরা জ্বালানি বাজারেও পড়েছে। বিশ্লেষকদের মতে, ইউরোপে ডিজেলের সরবরাহ তুলনামূলকভাবে কম থাকায় পেট্রলের তুলনায় ডিজেলের দাম বেশি হারে বৃদ্ধি পেয়েছে।

ইইউভুক্ত দেশগুলোর মধ্যে পেট্রলের দাম সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে ডেনমার্ক ও ফিনল্যান্ডে। অন্যদিকে, ডিজেলের দাম সবচেয়ে বেশি বেড়েছে বুলগেরিয়ায়। দেশটিতে প্রতি লিটার ডিজেলের দাম প্রায় ৪৭ শতাংশ বেড়ে ১.২৩ ইউরো থেকে ১.৮১ ইউরোতে উন্নীত হয়েছে। সূত্র : আনাদোলু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের নামাজের সময়সূচি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:২৯ পি.এম


আজকের নামাজের সময়সূচি

আজ সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩, ২ রবিউস সানি ১৪৪৮।

ঢাকা এবং এর পার্শ্ববর্তী অঞ্চলের নামাজের সময়সূচি নিম্নরূপ রয়েছে—

জোহরের নামাজ শুরু হবে দুপুর ১১টা ৫৭ মিনিটে।

আসরের নামাজের সময় শুরু হবে ৪টা ২০ মিনিটে।

মাগরিবের নামাজ অনুষ্ঠিত হবে ৬টা ৭ মিনিটে।

এশার নামাজ শুরু হবে ৭টা ২১ মিনিটে।

আগামীকাল ফজর শুরু ৪টা ৩২ মিনিটে

আজ ঢাকায় সূর্যাস্তের সময় ৬টা ৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয়ের সময় ৫টা ৪৪ মিনিটে।

সূত্র : ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা, ঢাকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালকিনিতে প্রতিপক্ষের হামলায় পাঁচ নারী আহত

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:২৯ পি.এম


কালকিনিতে প্রতিপক্ষের হামলায় পাঁচ নারী আহত

মাদারীপুরের কালকিনিতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় পাঁচ নারী আহত হওয়ার অভিযোগ উঠেছে। আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে আহত তানিয়া বেগমের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় কালকিনি পৌর এলাকার চরঠেঙ্গামারা গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পরিবারটি।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, চরঠেঙ্গামারা গ্রামের মৃত লালমিয়া সরদারের বাড়ির কিছু জমি প্রবাসী আব্দুল আলিম হাওলাদার ক্রয় করে সেখানে একটি ঘর নির্মাণ করছেন। রোববার সন্ধ্যায় ওই নির্মাণাধীন ঘরে বিদ্যুতের মিটার লাগাতে যান আলিমের স্ত্রীসহ পরিবারের কয়েকজন। এ সময় বিপ্লব, সাইদুল কবীর ও সাইফুল কবীরসহ ১০-১২ জন তাদের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।

এতে তানিয়া (৩৬), সাথী (৩৬), ফাতেমা (৪২), নিপা (৩২) ও শিখা (২৪) আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তানিয়া বেগমের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

প্রবাসী আব্দুল আলিম হাওলাদার অভিযোগ করে বলেন, “আমার ক্রয় করা জমিতে নির্মাণাধীন ঘরে বিদ্যুতের মিটার লাগাতে গেলে আমার স্ত্রীসহ কয়েকজনের ওপর হামলা চালানো হয়। এতে পাঁচ নারী আহত হয়েছেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযোগের বিষয়ে অভিযুক্ত বিপ্লবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম বলেন, “হামলার ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%