ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ইউরোপে ডিজেলের দাম ৩৩% বেড়েছে


মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ইউরোপে ডিজেলের দাম ৩৩% বেড়েছে

মধ্যপ্রাচ্যে যুদ্ধের সূচনা হওয়ার পর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে পেট্রলের দাম গড়ে ২৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং ডিজেলের দাম ৩৩ শতাংশ বেড়েছে। ইউরোপীয় কমিশনের তথ্য অনুযায়ী, বিশ্ববাজারে তেল সরবরাহ নিয়ে উদ্বেগের কারণে জ্বালানির দাম দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

ইউরোপীয় কমিশনের সাপ্তাহিক তেলবাজার প্রতিবেদনের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরু হওয়ার আগে ২৩ ফেব্রুয়ারি ইইউতে করসহ প্রতি লিটার পেট্রলের গড় দাম ছিল ১.৬৪ ইউরো। চলতি মাসের প্রথম সপ্তাহে তা বেড়ে ২.০৪ ইউরোতে পৌঁছেছে। ডিজেলের দাম তুলনামূলকভাবে আরো দ্রুত বেড়েছে। একই সময়ে প্রতি লিটার ডিজেলের গড় দাম ১.৫৯ ইউরো থেকে বেড়ে ২.১১ ইউরোতে পৌঁছেছে, যা প্রায় ৩৩ শতাংশ বৃদ্ধি নির্দেশ করে। মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্র হওয়ার কারণে তেল উৎপাদন কেন্দ্র ও জ্বালানি অবকাঠামোর উপর হামলার আশঙ্কা বৃদ্ধি পেয়েছে।

এছাড়া, হরমুজ প্রণালি দিয়ে অপরিশোধিত তেল ও পরিশোধিত জ্বালানি পরিবহন নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। সংঘাতের তীব্রতা বাড়ার সাথে সাথে সেপ্টেম্বরে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম আবার ব্যারেলপ্রতি ১০০ ডলারের উপরে উঠে গেছে। এর প্রভাব ইউরোপের খুচরা জ্বালানি বাজারেও পড়েছে। বিশ্লেষকদের মতে, ইউরোপে ডিজেলের সরবরাহ তুলনামূলকভাবে কম থাকায় পেট্রলের তুলনায় ডিজেলের দাম বেশি হারে বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন

ইইউভুক্ত দেশগুলোর মধ্যে পেট্রলের দাম সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে ডেনমার্ক ও ফিনল্যান্ডে। অন্যদিকে, ডিজেলের দাম সবচেয়ে বেশি বেড়েছে বুলগেরিয়ায়। দেশটিতে প্রতি লিটার ডিজেলের দাম প্রায় ৪৭ শতাংশ বেড়ে ১.২৩ ইউরো থেকে ১.৮১ ইউরোতে উন্নীত হয়েছে। সূত্র : আনাদোলু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের নামাজের সময়সূচি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:২৯ পি.এম


আজকের নামাজের সময়সূচি

আজ সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩, ২ রবিউস সানি ১৪৪৮।

ঢাকা এবং এর পার্শ্ববর্তী অঞ্চলের নামাজের সময়সূচি নিম্নরূপ রয়েছে—

জোহরের নামাজ শুরু হবে দুপুর ১১টা ৫৭ মিনিটে।

আসরের নামাজের সময় শুরু হবে ৪টা ২০ মিনিটে।

মাগরিবের নামাজ অনুষ্ঠিত হবে ৬টা ৭ মিনিটে।

এশার নামাজ শুরু হবে ৭টা ২১ মিনিটে।

আগামীকাল ফজর শুরু ৪টা ৩২ মিনিটে

আজ ঢাকায় সূর্যাস্তের সময় ৬টা ৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয়ের সময় ৫টা ৪৪ মিনিটে।

সূত্র : ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা, ঢাকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালকিনিতে প্রতিপক্ষের হামলায় পাঁচ নারী আহত

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:২৯ পি.এম


কালকিনিতে প্রতিপক্ষের হামলায় পাঁচ নারী আহত

মাদারীপুরের কালকিনিতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় পাঁচ নারী আহত হওয়ার অভিযোগ উঠেছে। আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে আহত তানিয়া বেগমের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় কালকিনি পৌর এলাকার চরঠেঙ্গামারা গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পরিবারটি।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, চরঠেঙ্গামারা গ্রামের মৃত লালমিয়া সরদারের বাড়ির কিছু জমি প্রবাসী আব্দুল আলিম হাওলাদার ক্রয় করে সেখানে একটি ঘর নির্মাণ করছেন। রোববার সন্ধ্যায় ওই নির্মাণাধীন ঘরে বিদ্যুতের মিটার লাগাতে যান আলিমের স্ত্রীসহ পরিবারের কয়েকজন। এ সময় বিপ্লব, সাইদুল কবীর ও সাইফুল কবীরসহ ১০-১২ জন তাদের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।

এতে তানিয়া (৩৬), সাথী (৩৬), ফাতেমা (৪২), নিপা (৩২) ও শিখা (২৪) আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তানিয়া বেগমের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

প্রবাসী আব্দুল আলিম হাওলাদার অভিযোগ করে বলেন, “আমার ক্রয় করা জমিতে নির্মাণাধীন ঘরে বিদ্যুতের মিটার লাগাতে গেলে আমার স্ত্রীসহ কয়েকজনের ওপর হামলা চালানো হয়। এতে পাঁচ নারী আহত হয়েছেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযোগের বিষয়ে অভিযুক্ত বিপ্লবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম বলেন, “হামলার ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাইকোর্টের বিশেষ বেঞ্চে ২২ ডেথ রেফারেন্স মামলা নিষ্পত্তি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৩০ পি.এম


হাইকোর্টের বিশেষ বেঞ্চে ২২ ডেথ রেফারেন্স মামলা নিষ্পত্তি

নারী ও শিশুর প্রতি সহিংসতার ঘটনায় মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন (ডেথ রেফারেন্স) এবং সংশ্লিষ্ট আপিল দ্রুত নিষ্পত্তির জন্য গঠিত বিশেষ বেঞ্চ, এখন পর্যন্ত ২২টি ডেথ রেফারেন্স মামলা নিষ্পত্তি করেছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, হাইকোর্ট বিভাগে নিয়মিত ডেথ রেফারেন্স শুনানির জন্য থাকা বেঞ্চের পাশাপাশি, নারী ও শিশুর প্রতি সহিংসতার ঘটনায় মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন এবং সংশ্লিষ্ট আপিল দ্রুত নিষ্পত্তির উদ্দেশ্যে একটি বিশেষ ডিভিশন বেঞ্চ গঠন করা হয়েছে। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী চলতি বছরের জুন মাসে এই বেঞ্চটি প্রতিষ্ঠা করেন।

বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী এবং বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা এই বিশেষ বেঞ্চের সদস্য। তারা অগ্রাধিকার ভিত্তিতে ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি করেছেন। এর মধ্যে স্ত্রী হত্যার কয়েকটি মামলা, শরীয়তপুরের স্কুলছাত্রী রিমা ধর্ষণ ও হত্যা মামলা, পিরোজপুরের ঝর্ণা হত্যা মামলা এবং ফেনীর নুসরাত হত্যা মামলাসহ মোট ২২টি ডেথ রেফারেন্স মামলা নিষ্পত্তি করা হয়েছে।

সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশেষ বেঞ্চ গঠনের পর থেকে ২২টি ডেথ রেফারেন্স মামলা নিষ্পত্তি, দ্রুত বিচার নিশ্চিতকরণ এবং দীর্ঘদিন ধরে বিচারাধীন গুরুতর ফৌজদারি মামলা নিষ্পত্তির ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে।

আইন অনুযায়ী, বিচারিক আদালতে কোনো আসামির মৃত্যুদণ্ড হলে তা কার্যকর করার জন্য হাইকোর্টের অনুমোদন প্রয়োজন। ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারায় এই বিধান অন্তর্ভুক্ত রয়েছে। মৃত্যুদণ্ডের অনুমোদনের জন্য বিচারিক আদালতের রায়সহ মামলার যাবতীয় নথি ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে পাঠানো হয়। ডেথ রেফারেন্সের সঙ্গে দণ্ডিত আসামির আপিল বা জেল আপিলের শুনানি শেষে হাইকোর্ট রায় ঘোষণা করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদির ৪ শহরে হুতিদের হামলার প্রেক্ষিতে সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৩০ পি.এম


সৌদির ৪ শহরে হুতিদের হামলার প্রেক্ষিতে সতর্কতা জারি

সৌদি আরবের চারটি শহরে সতর্কতা জারি করেছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। এই শহরগুলো হলো নাজরান, খামিস মুশাইত, জাজান ও আবহা।

পরে আবারও খামিস মুশাইত ও আবহা শহরের জন্য সতর্কতা জারি করা হয়। তবে কিছু সময় পর এই সতর্কতাগুলো তুলে নেওয়া হয়।

এদিকে, ইয়েমেনের জনবসতিপূর্ণ এলাকা এবং দেশের উত্তরাঞ্চলের একটি বড় অংশ হুতিদের নিয়ন্ত্রণে রয়েছে। গত জুলাই মাসে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করে হুতিরা।

এরপর থেকে তারা সৌদি আরবের দিকে হামলা চালিয়ে আসছে। হুতিদের হামলার লক্ষ্য ছিল লোহিত সাগরে চলাচলকারী সৌদি জাহাজ।

হামলার ফলে ওই অঞ্চলে সৌদি জাহাজ চলাচল নিয়ে নতুন করে নিরাপত্তা উদ্বেগ সৃষ্টি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%