ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

এনসিএলের তৃতীয় রাউন্ডের সূচিতে পরিবর্তন, শুরু ১৮ অক্টোবর


এনসিএলের তৃতীয় রাউন্ডের সূচিতে পরিবর্তন, শুরু ১৮ অক্টোবর

ঢাকা, ৪ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সিদ্ধান্ত নিয়েছে, জাতীয় দলের টেস্ট খেলোয়াড়দের বিশ্রামের জন্য বাড়তি সময় দেওয়ার উদ্দেশ্যে ন্যাশনাল ক্রিকেট লিগের (এনসিএল) তৃতীয় রাউন্ডের খেলা এক দিন পিছিয়ে দেওয়া হবে।

আগের সূচি অনুযায়ী, এনসিএলের তৃতীয় রাউন্ড ১৭ থেকে ২০ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সংশোধিত সূচিতে দেখা যাচ্ছে, এই রাউন্ড ১৮ অক্টোবর থেকে শুরু হয়ে ২১ অক্টোবর পর্যন্ত চলবে।

বিসিবি আজ এক বিবৃতিতে জানায়, ‘তৃতীয় রাউন্ডে টেস্ট খেলোয়াড়দের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে এক দিন বেশি বিশ্রামের সুযোগ দেওয়ায় সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।’

আরও পড়ুন: মালদ্বীপকে হারিয়ে সবার আগে সেমিফাইনালে পাকিস্তান

বাংলাদেশ আগামী ৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে যাচ্ছে। টেস্ট ম্যাচের পর টাইগাররা আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে অংশগ্রহণ করবে।

ওয়ানডে সিরিজের জন্য নির্বাচিত খেলোয়াড়রা সংযুক্ত আরব আমিরাতে থেকে থাকবেন। অন্যদিকে, বাকি খেলোয়াড়রা ঢাকায় ফিরে এনসিএলে অংশ নিতে প্রস্তুত হবেন।

এনসিএলের তৃতীয় রাউন্ড এক দিন পিছিয়ে গেলেও পুরো সূচিতে অতিরিক্ত কোনো দিন যোগ হচ্ছে না। সময়ের সঙ্গে সমন্বয় করার জন্য তৃতীয় ও চতুর্থ রাউন্ডের মধ্যে বিশ্রামের জন্য থাকা এক দিন সময় কমিয়ে আনা হয়েছে।

এ কারণে চতুর্থ রাউন্ডের সূচিতে কোনো পরিবর্তন হয়নি। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী, চতুর্থ রাউন্ড ২৪ থেকে ২৭ অক্টোবর অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: ঢাকা ইউনাইটেড প্রিমিয়ার লিগে উন্নীত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের জন্য পরিবহন ও বিমা সুবিধার নীতিগত সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৪৭ পি.এম


ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের জন্য পরিবহন ও বিমা সুবিধার নীতিগত সিদ্ধান্ত

ঢাকা, ৪ অক্টোবর, ২০২৬ : যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জাতীয় পর্যায়ের ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং তাদের মর্যাদাপূর্ণ জীবনযাত্রার পথ সুগম করার লক্ষ্যে একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে।

আজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের বিভিন্ন ধরনের সুবিধা প্রদানের উদ্দেশ্যে একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

সভায় ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের জন্য গণপরিবহনে ভ্রমণে বিশেষ সুবিধা, স্বাস্থ্যসেবা, জীবনবিমা ও ঝুঁকি বিমা নিশ্চিত করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এই ক্রীড়া কার্ড ও ক্রীড়া ভাতা কার্যক্রমের মাধ্যমে ক্রীড়াকে সম্ভাবনাময় পেশা হিসেবে তরুণ প্রজন্মের কাছে আকর্ষণীয় করে তোলা এবং ক্রীড়াবিদদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করা হচ্ছে।

মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, এই কার্ডটি সাধারণ পরিচয়পত্রের চেয়ে বেশি হবে, বরং ক্রীড়াবিদদের জন্য রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার একটি সমন্বিত কাঠামো গড়ে তোলা হচ্ছে।

এখন পর্যন্ত বিভিন্ন ইভেন্টে ৩২৫ জন নির্বাচিত জাতীয় ক্রীড়াবিদকে এই কার্ডের আওতায় আনা হয়েছে, যার মধ্যে ৩০০ জন নিয়মিত ক্রীড়া ভাতা পাচ্ছেন। এই প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ক্রীড়াবিদদের ভবিষ্যৎ সুসংগঠিত করতে এবং রাষ্ট্রের প্রতি তাদের দায়বদ্ধতা বাড়াতে সহায়ক হবে।

এই কার্যক্রমের কার্যকারিতা ও ফলপ্রসূতা বৃদ্ধির জন্য বাংলাদেশ রেলওয়ে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ, ডিএমটিসিএল এবং বিমা খাতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ক্রীড়া কার্ডধারীদের জন্য দেশের সরকারি ও বেসরকারি গণপরিবহনে ছাড়যুক্ত ভাড়ায় যাতায়াতের ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি ক্রীড়াকালীন দুর্ঘটনা, উন্নত চিকিৎসা ব্যয় ও সার্বিক জীবনের ঝুঁকি মোকাবিলায় তাদের বিশেষ স্বাস্থ্যসেবা, জীবনবিমা ও ঝুঁকি বিমা সুবিধার আওতায় আনার জন্য কাজ চলছে, যেখানে সরকারি ও বেসরকারি বিমা প্রতিষ্ঠানসমূহ অংশীদার হিসেবে কাজ করবে।

সভায় অন্যান্যের মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন, বিআইডব্লিউটিএ-এর সদস্য মো. মোয়াজ্জেম হোসেন, ডিএমটিসিএল-এর পরিচালক মো. আমিনুর রহমান, জীবন বিমা কর্পোরেশনের জিএম আবু নাইম মো. মারুফ খান, বাংলাদেশ নৌপরিবহন মালিক সমিতির মহাপরিচালক ছিদ্দকুর রহমান পাটোয়ারীসহ পরিবহন খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসির নতুন শাখা অফিস উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৪৭ পি.এম


রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসির নতুন শাখা অফিস উদ্বোধন

ঢাকা, ৪ অক্টোবর, ২০২৬ : রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) কার্যক্রমকে আরো সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনার উদ্দেশ্যে ইউজিসির একটি শাখা অফিস উদ্বোধন করা হয়েছে।

আজ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সের ১১ তলায় আনুষ্ঠানিকভাবে ইউজিসির শাখা অফিসের উদ্বোধন করেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। এ উপলক্ষ্যে সেখানে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

নতুন শাখা অফিসে ইউজিসির স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড কোয়ালিটি অ্যাসিউরেন্স, জনসংযোগ ও প্রকাশনা এবং অডিট বিভাগের দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হবে।

অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান উল্লেখ করেন, বর্তমান ইউজিসি ভবনটি দীর্ঘদিন ধরে ব্যবহৃত হচ্ছে এবং এটি ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। দেশের বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ও উচ্চশিক্ষা কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ইউজিসির অবকাঠামো ও জনবল পর্যাপ্ত নয়।

তিনি জানান, বর্তমানে দেশে ১৮০টি বিশ্ববিদ্যালয় রয়েছে। এসব বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম যথাযথভাবে তদারকি, সমন্বয় ও পরিচালনায় সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে। পুরোনো ভবন ভেঙে আধুনিক ও প্রয়োজনভিত্তিক নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দুই বছরের মধ্যে নির্মাণকাজ শুরু করার লক্ষ্য রয়েছে।

অনুষ্ঠানে ইউজিসি সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব, অধ্যাপক ড. নিয়াজ আহমদ চৌধুরী, সচিব ড. মো. ফখরুল ইসলামসহ বিভিন্ন বিভাগের পরিচালক ও জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দ এবং ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশন ও কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও নেদারল্যান্ডস যৌথভাবে কাজ করবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৪৮ পি.এম


পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও নেদারল্যান্ডস যৌথভাবে কাজ করবে

ঢাকা, ৪ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশ ও নেদারল্যান্ডস পানিসম্পদ ব্যবস্থাপনায় যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি প্রদান করেছে।

আজ সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সাথে সাক্ষাৎকালে, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এসময় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উপস্থিত ছিলেন।

পানিসম্পদ মন্ত্রী দুই দেশের মধ্যে পানিসম্পদ ব্যবস্থাপনায় অভিজ্ঞতা বিনিময়, শিক্ষা, প্রযুক্তিগত সহযোগিতা, পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ এবং গবেষণার ক্ষেত্রে সহযোগিতার আহ্বান জানান।

তিনি উল্লেখ করেন, "নেদারল্যান্ডস বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী। নেদারল্যান্ডসের সাথে বাংলাদেশের অত্যন্ত সুদৃঢ় সম্পর্ক বিরাজমান।"

প্রতিমন্ত্রী বলেন, ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পানিসম্পদ ব্যবস্থাপনায় কারিগরি সহযোগিতার জন্য নেদারল্যান্ডসের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছিলেন।

নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস উল্লেখ করেন, "বাংলাদেশ ও নেদারল্যান্ডস ব-দ্বীপ। ভূ-প্রকৃতিভাবে উভয়ের মধ্যে মিল রয়েছে।" তিনি জানান, বাংলাদেশে টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা, নদীর তীর সংরক্ষণ এবং ভাঙন প্রতিরোধে ডাচ সরকার কাজ করতে আগ্রহী।

এসময় তিনি বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে নেদারল্যান্ডসের অবদানের কথা উল্লেখ করে ভবিষ্যতে তা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

বৈঠকে পানিসম্পদ সচিব ড. এ কে এম শাহাবুদ্দিন এবং অতিরিক্ত সচিব মহা. এনামূল হক উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্গাপূজায় নিরাপত্তায় কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না: সুলতান সালাউদ্দিন টুকু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৪৮ পি.এম


দুর্গাপূজায় নিরাপত্তায় কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না: সুলতান সালাউদ্দিন টুকু

ঢাকা, ৪ অক্টোবর, ২০২৬ : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানিয়েছেন, দুর্গাপূজায় পূজামণ্ডপের নিরাপত্তায় কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না। তিনি উল্লেখ করেছেন, যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তবে তদন্তের পর দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আজ রোববার, ঢাকা জেলা প্রশাসনের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে ঢাকা জেলা ও মহানগর এলাকার পূজামণ্ডপগুলোর নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা ও সংশ্লিষ্ট বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু ঢাকা জেলার আইনশৃঙ্খলা ও অন্যান্য উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত।

প্রতিমন্ত্রী আরও বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। তিনি বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি দীর্ঘকাল ধরে একটি ঐতিহ্য। দেশের মানুষ পরস্পরের ধর্মীয় উৎসবে অংশগ্রহণের মাধ্যমে সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে আসছে। এই সম্প্রীতি বজায় রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

প্রধানমন্ত্রীর উক্তি ‘এ দেশে সংখ্যাগুরু ও সংখ্যালঘু হিসেবে বিভাজনের কোনো সুযোগ নেই-আমরা সবাই বাংলাদেশি’ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, দেশপ্রেম ধারণ করে সবাইকে একসঙ্গে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় কাজ করতে হবে। এই লক্ষ্যে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

তিনি বলেন, জেলা পর্যায়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং মহানগর এলাকায় ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। গোয়েন্দা সংস্থাগুলোও সক্রিয়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। পূজা শুরুর আগে সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি ও মহড়া জোরদার করতে হবে। ভোররাতে নিরাপত্তা ও পাহারা আরও জোরদারের ওপর তিনি গুরুত্ব প্রদান করেন।

পূজা উদযাপন কমিটিগুলোর দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, নিজ নিজ মন্দির ও পূজামণ্ডপের নিরাপত্তার বিষয়ে সংশ্লিষ্ট কমিটিকে প্রধান দায়িত্ব নিতে হবে। প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরা স্থাপনের ব্যবস্থা করতে হবে। কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি বা সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে অবহিত করতে হবে। সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হবে।

তিনি বলেন, পূজামণ্ডপে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। নারী ও পুরুষের চলাচল ব্যবস্থাপনায় পৃথক ব্যবস্থা গ্রহণের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। যানজট নিরসনে ট্রাফিক পুলিশ এবং নিরাপত্তায় আনসার সদস্যদের সার্বক্ষণিক দায়িত্ব পালনের ব্যবস্থা থাকবে।

নির্ধারিত সময়ের মধ্যে প্রতিমা বিসর্জন শেষ করতে স্থানীয় প্রশাসন ও পূজা কমিটিকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন তিনি। প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে মাদক সেবনসহ কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড যাতে না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, সংরক্ষিত মহিলা আসন-১১ এর সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন, ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%