০৮:২৫ এম
ভারতের জনপ্রিয় সেলিব্রেটি চ্যাট শো ‘কফি উইথ করণ’ বর্তমানে তার শেষ সিজন পরিচালনা করছে। এই খবরের প্রেক্ষিতে প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি কারিনা কাপুর খান এবং সাইফ আলি খান। তাদের প্রতিক্রিয়া মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, করণের শেষ সিজনের চতুর্থ পর্বে অতিথি হিসেবে দেখা যাবে কারিনা ও সাইফকে। অনুষ্ঠানটি আগামীকাল বুধবার (৪ নভেম্বর) জিয়ো হটস্টারে মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে এর আগেই নেটদুনিয়ায় প্রকাশিত হয়েছে অনুষ্ঠানের প্রথম ঝলক।
অনুষ্ঠানের একটি ঝলকে দেখা যাচ্ছে, করণের শেষ সিজনের কথা শুনে অতিথিরা দুঃখপ্রকাশ করলেও কারিনা এতে স্বস্তি প্রকাশ করেছেন। অভিনেত্রী তার প্রতিক্রিয়া জানিয়ে বলেন, "আমি খুব খুশি হয়েছি এবং স্বস্তি পেয়েছি। এ বার আর আমাদের বার বার ‘কফি উইথ করণ’-তে আসতে হবে না।"
আরও পড়ুন: ‘গালি দেওয়ার অধিকার কি পুরুষের একার?’ তসলিমা নাসরিনের মন্তব্য
কারিনার এমন মন্তব্যের পর রসিকতার সুরে করণও জবাব দেন, "অনুষ্ঠানের শেষ সিজন নিয়ে তোমার এই সংবেদনশীলতার জন্য ধন্যবাদ।"
এদিকে, সাইফ জানান, তিনি নিজেকে এ অনুষ্ঠানে খুব একটা মানানসই মনে করেন না। তাই স্ত্রী ও করণের কথোপকথনের মাঝখানে তিনি বলেন, "আমাকে এ অনুষ্ঠানে ‘বেমানান’ মনে হচ্ছে।"
সাইফের এই মন্তব্যে মুহূর্তেই হাসির রোল ওঠে অনুষ্ঠানে। দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় পরে ফের একসঙ্গে ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে হাজির হচ্ছেন কারিনা ও সাইফ। তাই এ পর্বটি নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তুঙ্গে।
প্রসঙ্গত, ২০১০ সালের ‘কফি উইথ করণ’-এর তৃতীয় সিজনে একসঙ্গে এসেছিলেন সাইফ ও কারিনা। তখন তারা প্রেমের সম্পর্কে ছিলেন। এর দু’বছর পর ২০১২ সালের অক্টোবর মাসে বিয়ে করেন তারা। বর্তমানে তাদের সংসারে তৈমুর ও জেহ্ নামে দুই ছেলে রয়েছে।
আরও পড়ুন: ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে দোষী রাসেল ব্র্যান্ড
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন