ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

শ্রেণিকক্ষে অধ্যাপক ড. খালিদ হোসাইন জুয়েল, মঞ্চে সংগীতশিল্পী


শ্রেণিকক্ষে অধ্যাপক ড. খালিদ হোসাইন জুয়েল, মঞ্চে সংগীতশিল্পী

ক্লাসরুমে তিনি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। পাঠদানের কাজের পাশাপাশি গবেষণাগারে নতুনত্বের সন্ধানে প্রযুক্তির জগতে ডুবে থাকেন। তবে শিক্ষকতা ও গবেষণার পাশাপাশি সংগীতের জগতে নিজস্ব একটি আলাদা স্থান তৈরি করেছেন। সুরের সঙ্গে তার এই যাত্রা শখের গণ্ডি অতিক্রম করে জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. খালিদ হোসাইন জুয়েলের জীবন ব্লাকবোর্ডের নিখুঁত সমীকরণ এবং গিটারের মূর্ছনার এক অপূর্ব সেতুবন্ধের মতো।

শিক্ষকতা, গবেষণা এবং সংগীত— এই তিনটি ভিন্ন জগতকে একত্রে ধারণ করে এগিয়ে চলেছেন তিনি। তবে পরিচয়ের ক্ষেত্রে সংগীতই যেন তার সবচেয়ে বিশেষ পরিচয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে তিনি শিক্ষক হিসেবে পরিচিত, আবার গায়ক হিসেবেও বেশ জনপ্রিয়। তার একাডেমিক ক্যারিয়ারে রয়েছে উল্লেখযোগ্য সাফল্য। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তৃতীয় স্থান অর্জন করে তিনি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হন। স্নাতকে ফ্যাকাল্টি ফার্ষ্ট হয়ে প্রধানমন্ত্রী স্বর্ণপদক লাভ করেন। পরে ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি অব চায়না থেকে ৫জি মোবাইল কমিউনিকেশনে পিএইচডি সম্পন্ন করেন। বর্তমানে তার গবেষণাপত্রের সংখ্যা ২৮টি।

তবে একাডেমিক সাফল্যের পাশাপাশি তার মনে ছিলো সুরের প্রতি আকর্ষণ। স্কুলজীবনে গান গাওয়ার শুরু হলেও বন্ধুদের উৎসাহে পেশাদার গায়ক হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেন। কিন্তু সংগীতকে তখনও পেশা হিসেবে গ্রহণ করার সুযোগ হয়নি। শিক্ষকতা শুরু করার পর খ্যাতনামা শিল্পীদের সঙ্গে গান শেখার সুযোগ পান। ফলে শখের গানের সঙ্গে সংগীতচর্চার অভিজ্ঞতা যুক্ত হয়। প্রথমে কুষ্টিয়ার একটি ব্যান্ডে প্রধান ভোকাল হিসেবে কাজ করলেও ২০১০ সালে পাঁচ বন্ধু মিলে ব্যান্ড ‘নীল’ প্রতিষ্ঠা করেন। শিক্ষকতার পাশাপাশি নিয়মিত ব্যান্ড মিউজিকের চর্চা শুরু হয়। ‘অপরিচিতা মেয়ে’ ও ‘মাটির ঘর’ নামের মৌলিক গান এবং দেশে দুই শতাধিক কমার্শিয়াল শো নিয়ে ‘নীল’ আজ সমাদৃত। ২০১৬ সালে প্রকাশিত হয় জুয়েলের প্রথম অ্যালবাম ‘স্বপ্নচারী’। গানের প্রতি তার অনুরাগ থেকে চীনের আনহুই প্রদেশের একটি মিউজিক অডিশনে অংশ নিয়ে প্রথম রানারআপ হওয়ার কৃতিত্ব অর্জন করেন তিনি।

আরও পড়ুন: রাষ্ট্রপতি: অর্জিত শিক্ষা ও দক্ষতাকে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে

জুয়েলের কাছে গান শিক্ষকতার প্রতিদ্বন্দ্বী নয়, বরং এটি অন্যটিকে সমৃদ্ধ করে। তার মায়ের স্বপ্ন ছিলো ছেলে পড়াশোনার পাশাপাশি একজন ভালো গায়ক হবে। সেই প্রত্যাশা সময়ের সঙ্গে তার নিজের স্বপ্নের সঙ্গেও মিশে গেছে। আজ তিনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, গবেষক এবং সংগীতশিল্পী। দেশের সংগীতাঙ্গনে ব্যান্ড মিউজিককে অনন্য অবস্থানে দেখতে চান তিনি, একদিকে জ্ঞান এবং অন্যদিকে বাদ্যযন্ত্র নিয়ে এগিয়ে চলেছেন। শিক্ষাজীবনের সাফল্য ও সংগীতের প্রতি ভালোবাসা মিলিয়ে গড়ে উঠেছে জুয়েলের পরিচয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সউদী আরব ও কাতারের সহায়তা চায় বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৫১ পি.এম


জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সউদী আরব ও কাতারের সহায়তা চায় বাংলাদেশ

বাংলাদেশ সরকার সউদী আরব ও কাতারের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর উদ্যোগ গ্রহণ করেছে, যা দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ নিশ্চিতকরণ এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্য রাখে।

এই লক্ষ্যে, সউদী আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত 'ইন্টারন্যাশনাল এনার্জি ফোরাম-১৭'-এর সাইডলাইনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সউদী আরবের বিদ্যুৎবিষয়ক সহকারী মন্ত্রী, কাতারের জ্বালানি প্রতিমন্ত্রী এবং আন্তর্জাতিক জ্বালানি প্রতিষ্ঠান 'এ্যাকুয়া পাওয়ার' (ACWA Power)-এর প্রধান নির্বাহীর সঙ্গে পৃথক বৈঠক করেন।

রোববার (১১ অক্টোবর) অনুষ্ঠিত বৈঠকগুলোতে বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি চাহিদা পূরণ, এলএনজি আমদানি, গ্যাস অনুসন্ধান ও উত্তোলন এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সউদী আরবের বিদ্যুৎবিষয়ক সহকারী মন্ত্রী নাসের আল-কাহতানির সঙ্গে বৈঠকের শুরুতে, রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেন বাংলাদেশের জ্বালানি প্রতিমন্ত্রী। তিনি সউদী সরকার ও জনগণের প্রতি বাংলাদেশ সরকারের সংহতি প্রকাশ করেন এবং হামলায় নিহত দুই বাংলাদেশির লাশ দেশে পাঠানো ও আহতদের চিকিৎসার জন্য সউদী সরকারের সহযোগিতা কামনা করেন।

বৈঠকে, সউদী আরবের সহযোগিতা বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে চাওয়ার কথা জানান প্রতিমন্ত্রী। সউদী মন্ত্রী জবাবে বলেন, ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে বাংলাদেশ সব সময় সউদী আরবের কাছে বিশেষ গুরুত্ব বহন করে। তিনি বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণে সউদী সরকারের চলমান সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশের জ্বালানি খাতের ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে সউদী আরবের সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন অনিন্দ্য ইসলাম অমিত। এ লক্ষ্যে, দুই দেশের মধ্যে প্রতিনিধিদল বিনিময় এবং সহযোগিতার একটি কাঠামো প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা হয়। দীর্ঘমেয়াদি জ্বালানি সহযোগিতা, ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন এবং সমুদ্র ও স্থলভাগে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন তিনি।

অন্যদিকে, কাতারের জ্বালানি প্রতিমন্ত্রী এবং কাতার এনার্জির (QatarEnergy) প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা সাদ শেরিদা আল-কাবির সঙ্গে বৈঠকে বাংলাদেশের ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা ও এলএনজি আমদানির বিষয়টি গুরুত্ব পায়।

বৈঠকে, বিদ্যমান এলএনজি আমদানি ব্যবস্থা পর্যালোচনা এবং নতুন দীর্ঘমেয়াদি সরবরাহ চুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। কাতার এনার্জির আন্তর্জাতিক কার্যক্রমের আওতায় বাংলাদেশে এলএনজি সরবরাহ বৃদ্ধি এবং জ্বালানি আমদানির উৎস ও সরবরাহপথ বহুমুখীকরণের বিষয়টিও আলোচনায় উঠে আসে। দুই দেশের জ্বালানি প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে বাণিজ্যিক ও কারিগরি পর্যায়ে আলোচনা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

দিনের তৃতীয় বৈঠকে, সউদী আরবভিত্তিক আন্তর্জাতিক জ্বালানি প্রতিষ্ঠান 'এ্যাকুয়া পাওয়ার'-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সামির জে সেরহানের সঙ্গে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন অনিন্দ্য ইসলাম অমিত। বৈঠকে, বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করে এ্যাকুয়া পাওয়ার। উভয় পক্ষের মধ্যে ভবিষ্যৎ সহযোগিতা ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

এসব বৈঠকের মাধ্যমে বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার, এলএনজি সরবরাহের নতুন সুযোগ সৃষ্টি এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণের পথ আরও সুগম হতে পারে। বৈঠকগুলোতে বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য এবং সউদী আরবে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাংবাদিক তারিকুল ইসলামের মা মুগদা হাসপাতালে ইন্তেকাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৫২ পি.এম


সাংবাদিক তারিকুল ইসলামের মা মুগদা হাসপাতালে ইন্তেকাল

প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্রের কো-অর্ডিনেটর এবং যুগান্তরের সাবেক ভারপ্রাপ্ত চিফ রিপোর্টার তারিকুল ইসলামের মা মুগদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। "ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন"।

তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে। এই দুঃখজনক ঘটনাটি সাংবাদিকতার জগতে একটি শূন্যতা সৃষ্টি করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহতের ঘটনায় জামায়াতের শোক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৫২ পি.এম


কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহতের ঘটনায় জামায়াতের শোক

বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজারের ‘টুপটুপ রিসোর্টে’ ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে পর্যটকদের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছে। শনিবার, দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতির মাধ্যমে এই শোক প্রকাশ করেন।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, কক্সবাজারের উখিয়ার ইনানীতে ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী সাতজনের মৃত্যু ঘটেছে এবং আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে। এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, "আমি এ ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন, ব্যথিত ও শোকাহত।"

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, কক্সবাজারের উখিয়ার এই ঘটনার নিখোঁজ ব্যক্তিদের দ্রুত উদ্ধার এবং আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য সরকারসহ সংশ্লিষ্ট সবার প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছেন। তিনি মহান আল্লাহর কাছে নিহত ব্যক্তিদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করেন। পাশাপাশি তিনি হতাহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধর্মীয় উৎসবে কেউ যেন অশান্তি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে আমরা সজাগ: খোকন তালুকদার

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০১:১০ পি.এম


ধর্মীয় উৎসবে কেউ যেন অশান্তি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে আমরা সজাগ: খোকন তালুকদার

শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও জনস্বাস্থ্য সুরক্ষায় পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব দিয়েছেন মাদারীপুর-৩ (কালকিনি-ডাসার) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন। তিনি বলেছেন, ধর্ম যার যার, তবে উৎসব সবার। শারদীয় উৎসবে কেউ পরিকল্পিতভাবে অশান্তি সৃষ্টি করে সরকারকে বিতর্কিত করার চেষ্টা করলে প্রশাসন ও বিএনপির নেতাকর্মীরা সজাগ রয়েছেন।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় খোকন তালুকদার উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে হাসপাতাল প্রাঙ্গণ পরিষ্কারে অংশ নেন। নিজ হাতে হাসপাতালের বিভিন্ন স্থান ও টয়লেট পরিষ্কার করেন তিনি। পরে ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন করে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

খোকন তালুকদার বলেন, “আমরা নিজেদের ঘরবাড়ি যেভাবে পরিষ্কার রাখি, সরকারি স্থাপনা ও হাসপাতালকেও নিজেদের সম্পদ মনে করে সেভাবে পরিষ্কার রাখতে হবে। হাসপাতালের যে জনবল রয়েছে, তা দিয়ে পুরো হাসপাতাল পরিষ্কার রাখা সম্ভব নয়। তাই নিজেদের উদ্যোগেও এসব স্থান পরিচ্ছন্ন রাখার চেষ্টা করতে হবে।”

শারদীয় দুর্গাপূজা প্রসঙ্গে তিনি বলেন, “আমি মনে করি, সমাজের প্রত্যেকটি মানুষ শারদীয় উৎসবে আনন্দের সঙ্গে অংশ নেবেন। ধর্ম যার যার থাকতে পারে, কিন্তু এই শারদীয় উৎসবে আঘাত আসবে—এমন মানসিকতা মাদারীপুর-৩ আসনের মানুষের নেই। কেউ পরিকল্পিতভাবে কোনো ঘটনা ঘটিয়ে সরকারকে বিতর্কিত করার চেষ্টা করলে, সে বিষয়ে প্রশাসন ও আমরা দলীয় নেতাকর্মীরা সজাগ রয়েছি।”

হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান শেষে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর অংশ হিসেবে হাসপাতালসংলগ্ন রাজদি খাল পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়। এ সময় ভেকু দিয়ে খালের ময়লা-আবর্জনা অপসারণের কার্যক্রম চালানো হয়। খালটি দখলমুক্ত ও পরিষ্কার রাখার বিষয়েও উদ্যোগ নেওয়া হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সিসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%