ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

খুলনা বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ৪ ও ৫ ফেব্রুয়ারি


খুলনা বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ৪ ও ৫ ফেব্রুয়ারি

খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। এই ভর্তি পরীক্ষা আগামী ৪ ও ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. এসএম মাহবুবুর রহমানের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ৪ ফেব্রুয়ারি ‘এ’ ও ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘এ’ ইউনিটের মধ্যে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিসিপ্লিনসমূহ অন্তর্ভুক্ত রয়েছে এবং ‘বি’ ইউনিটের আওতায় রয়েছে জীববিজ্ঞান স্কুলের ডিসিপ্লিনসমূহ।

আরও পড়ুন: ঢাবি ক্যাম্পাসে নাশকতায় জড়িত থাকার অভিযোগে এক কর্মচারী বরখাস্ত

পরবর্তী দিন ৫ ফেব্রুয়ারি ‘সি’ ও ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘সি’ ইউনিটের আওতায় কলা ও মানবিক স্কুল, সামাজিক বিজ্ঞান স্কুল, আইন স্কুল, শিক্ষা স্কুল এবং চারুকলা স্কুলের ডিসিপ্লিনসমূহ রয়েছে। অন্যদিকে, ‘ডি’ ইউনিটের আওতায় ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিসিপ্লিনসমূহ অন্তর্ভুক্ত রয়েছে।

ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া, আবেদনের যোগ্যতা, সময়সূচি এবং ভর্তি প্রক্রিয়া সম্পর্কিত বিস্তারিত তথ্য পরবর্তীতে খুলনা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট (www.ku.ac.bd) এ প্রকাশ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালীগঞ্জের সাবেক ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১২:১৩ এম


কালীগঞ্জের সাবেক ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক গ্রেপ্তার

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হক (৪৬) কে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলার নরুন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া মোজাম্মেল কালীগঞ্জ উপজেলার জামালপুর প্রধান বাড়ির আমিন উদ্দিনের পুত্র। তিনি কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের একজন সদস্য এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হিসেবে পরিচিত।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে মোজাম্মেলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সরকার বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। গত ২৮ অক্টোবর কালীগঞ্জের বক্তারপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আতিকুর রহমান আখন্দ ফারুক এবং ইউপি মেম্বারসহ চারজনকে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার আদালত তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে। সূত্রের তথ্য অনুযায়ী, এই আসামিদের দেওয়া তথ্যমতে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হককে গ্রেপ্তার করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (অপরাধ উত্তর) বিভাগের উপকমিশনার অশোক পাল মোজাম্মেল হককে গ্রেপ্তারের বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করে বলেছেন, আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১১.১১ উপলক্ষে এপেক্সের বিশেষ ক্যাম্পেইনে কেনাকাটায় ২২% ছাড়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১২:১৪ এম


১১.১১ উপলক্ষে এপেক্সের বিশেষ ক্যাম্পেইনে কেনাকাটায় ২২% ছাড়

ক্রেতাদের জন্য কেনাকাটা আরও সাশ্রয়ী ও উপভোগ্য করার উদ্দেশ্যে বিশেষ ১১.১১ ক্যাম্পেইন শুরু করেছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড। এই ক্যাম্পেইনটি আগামী ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে, এপেক্সের অ্যাকসেসরিজ কেনার ক্ষেত্রে ক্রেতারা ১১ শতাংশ ছাড় পাবেন। এছাড়া, বিকাশে পেমেন্ট করলে অতিরিক্ত ১১ শতাংশ ছাড়ও পাওয়া যাবে, তবে শর্ত প্রযোজ্য। অর্থাৎ, দুইটি অফার একসাথে মিলিয়ে সর্বোচ্চ ২২ শতাংশ পর্যন্ত সাশ্রয় করা সম্ভব হবে।

ক্যাম্পেইন চলাকালীন, এপেক্স থেকে ১ হাজার ১১১ টাকা বা তার বেশি মূল্যের যেকোনো অ্যাকসেসরিজ ক্রয় করলে ১১ শতাংশ ছাড় পাওয়া যাবে। এর মধ্যে পরিবারের সকল সদস্যের জন্য ব্যাগ, মোজা, মানিব্যাগ ও বেল্টসহ বিভিন্ন পণ্য অন্তর্ভুক্ত রয়েছে। তাছাড়া, ২ হাজার ২২২ টাকা বা তার বেশি কেনাকাটার বিল বিকাশে পরিশোধের সময় ‘A1’ প্রোমো কোড ব্যবহার করলে সর্বোচ্চ ১ হাজার ১১১ টাকা পর্যন্ত ১১ শতাংশ ছাড় পাওয়া যাবে।

এই বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে ক্রেতারা বাড়তি ছাড় ও সেভিংসের সুবিধা উপভোগ করবেন। বিকাশে পেমেন্টের সুবিধা তাদের কেনাকাটার অভিজ্ঞতাকে আরও স্বাচ্ছন্দ্যদায়ক করে তুলবে। এপেক্সের সকল আউটলেটে এই অফারগুলো উপভোগ করা যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল চুয়াডাঙ্গা ছাত্রদল নেতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১২:১৫ এম


মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল চুয়াডাঙ্গা ছাত্রদল নেতার

ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে ঘটে যাওয়া একটি মোটরসাইকেল দুর্ঘটনায় চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম সৌরভ প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনার সময় তার সাথে থাকা এক নারী গুরুতর আহত অবস্থায় রয়েছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী এলাকার ভেটেরিনারি কলেজের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত সৌরভ চুয়াডাঙ্গা শহরের সিমেনা হল পাড়ার আসলাম হোসেনের পুত্র।

স্থানীয়দের মতে, চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহ যাওয়ার সময় ঘটনাস্থলে গতিরোধক পার হওয়ার সময়, উচ্চগতির মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে যায়। মোটরসাইকেলের দুই আরোহীই গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শীদের মধ্যে কয়েকজন তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসক সৌরভকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহানুর আলী জানিয়েছেন, খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। আইগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাবি ক্যাম্পাসে নাশকতায় জড়িত থাকার অভিযোগে এক কর্মচারী বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১২:১৬ এম


ঢাবি ক্যাম্পাসে নাশকতায় জড়িত থাকার অভিযোগে এক কর্মচারী বরখাস্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি সমন্বয় সভা শেষে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা জোরদারের জন্য এসব সিদ্ধান্ত নেওয়া হয়। উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রক্টর অধ্যাপক ইসরাফিল প্রাংসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বরখাস্ত হওয়া কর্মচারীর নাম আমানউল্লাহ। তিনি বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের একজন কর্মচারী। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, "টাকার বিনিময়ে বিশ্ববিদ্যালয় এলাকায় ককটেল ফুটানোর জন্য ওই কর্মচারী অন্যদেরকে প্রস্তাব দিচ্ছিল" এমন অভিযোগ আসার পর তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং শোকজ নোটিশ দেওয়া হয়েছে। এ বিষয়ে আরও তদন্ত চলমান রয়েছে।

তিনি আরও জানান, "ক্যাম্পাস এলাকায় ককটেল ফুটানোর ঘটনায় যারা জড়িত ছিল আগামী কয়েক দিনের মধ্যেই তাদের সকল নেটওয়ার্ক চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে।"

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বক্ষণিক টহল জোরদার করা হচ্ছে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের ছয়টি প্রবেশপথে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রক্টরিয়াল টিম ও বিএনসিসির সমন্বয়ে নিরাপত্তা চেকপোস্ট স্থাপন করা হবে। এছাড়া ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে সিসিটিভি ক্যামেরার মনিটরিং কার্যক্রম জোরদার করা হচ্ছে।

নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে ক্যাম্পাসে অবস্থানকালে নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, অপরাধে জড়িত ব্যক্তির পরিচয়, পদমর্যাদা বা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্টতা যাই হোক না কেন, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধিবিধান ও রাষ্ট্রীয় আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। কেউ পরিকল্পিতভাবে ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট, নাশকতা বা সহিংসতা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে কোনো ধরনের শৈথিল্য দেখানো হবে না।

নিরাপদ, শান্তিপূর্ণ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%