ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

নৌবাহিনী চ্যাম্পিয়ন আন্তঃবাহিনী বাস্কেটবল প্রতিযোগিতায়


নৌবাহিনী চ্যাম্পিয়ন আন্তঃবাহিনী বাস্কেটবল প্রতিযোগিতায়

বাংলাদেশ নৌবাহিনী গৌরব অর্জন করেছে ‘আন্তঃবাহিনী বাস্কেটবল প্রতিযোগিতা-২০২৬’-এ চ্যাম্পিয়ন হয়ে। পাঁচ দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকায় বাংলাদেশ নৌবাহিনী জাহাজ (বানৌজা) এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

ফাইনাল ম্যাচের দিন বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনীর মধ্যে প্রতিযোগিতা হয়। এই তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় নৌবাহিনী ৪৩ পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়ন হয়। উল্লেখ্য, গত ৫ নভেম্বর বানৌজা ঢাকায় পাঁচ দিনব্যাপী এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছিল।

আরও পড়ুন: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান

এইবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর দল। তিন বাহিনীর ১২ জন করে মোট ৩৬ জন খেলোয়াড় এই টুর্নামেন্টে অংশ নেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ হুমায়ুন কবীর, যিনি বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। এ সময় সশস্ত্র বাহিনীর পদস্থ সামরিক কর্মকর্তাগণ, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলের খেলোয়াড় এবং সামরিক ও অসামরিক সদস্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মতিঝিলে ১৩ বছর পর ভবনের দখল পেল বেসিক ব্যাংক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৫ এম


মতিঝিলে ১৩ বছর পর ভবনের দখল পেল বেসিক ব্যাংক

ঢাকা, ১০ নভেম্বর, ২০২৬ : ১৩ বছরেরও বেশি সময় ধরে চলা আইনি লড়াইয়ের পর, রাজধানীর মতিঝিলে প্রধান কার্যালয়ের জন্য ক্রয়কৃত ভবনের দখল অর্জন করেছে রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংক পিএলসি।

আজ মঙ্গলবার সকালে আদালতের নির্দেশে প্রয়োজনীয় উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন হওয়ার পর ঢাকা মহানগর বাণিজ্যিক আদালত-২-এর প্রতিনিধিরা ব্যাংক কর্তৃপক্ষের কাছে ভবনটির দখল বুঝিয়ে দেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় আইনানুগভাবে এই কার্যক্রম সম্পন্ন হয়।

এ সময় বেসিক ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আবু মো. মোফাজ্জেল, উপব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ্র দাস এবং ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ভবনটির দখল বুঝে পাওয়ার পর ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মন্তব্য করেন, "দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের মাধ্যমে ব্যাংকের ক্রয়কৃত ভবনের দখল বুঝে পাওয়া একটি গুরুত্বপূর্ণ অর্জন।" তিনি আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, ভবনের অসম্পূর্ণ নির্মাণকাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হবে। এর পর সেখানে বেসিক ব্যাংকের প্রধান কার্যালয়ের কার্যক্রম চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এতে ব্যাংকের আর্থিক সাশ্রয় হবে।

ব্যাংক সূত্রে জানা যায়, ২০১০ সালে প্রধান কার্যালয়ের জন্য নিজস্ব ভবন নির্মাণ ও ক্রয়ের লক্ষ্যে জমির মালিক সিঙ্কু আকরামুজ্জামানের মালিকানাধীন নির্মাতা প্রতিষ্ঠান বিজনেস রিসোর্সেস লিমিটেডের সঙ্গে চুক্তি করে বেসিক ব্যাংক। চুক্তির শর্ত অনুযায়ী, ২০১৩ সালের সেপ্টেম্বরের মধ্যে ভবনটি নির্মাণ শেষ করে ব্যবহার উপযোগী অবস্থায় মালিকানা দলিলসহ ব্যাংকের কাছে হস্তান্তরের কথা ছিল।

চুক্তি অনুযায়ী ভবনটির নিচতলা থেকে ১২ তলা পর্যন্ত মোট ৫১ হাজার ৫০০ বর্গফুট জায়গা ব্যাংকের জন্য নির্ধারিত ছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে ভবনটি হস্তান্তর না করায় ব্যাংক তার স্বার্থ ও আইনগত অধিকার রক্ষায় আদালতের শরণাপন্ন হয়।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর সংশ্লিষ্ট মামলায় আদালতের রায় এবং আদেশ ব্যাংকের পক্ষে আসে। বেসিক ব্যাংকের টাইটেল এক্সিকিউশন মামলা নম্বর ৬৯/২০২৬-এর পরিপ্রেক্ষিতে গত ৯ নভেম্বর ঢাকা মহানগর বাণিজ্যিক আদালত-২-এর বিচারক অতিরিক্ত জেলা জজ স্বাক্ষরিত আদেশে ব্যাংকের অনুকূলে ভবনটির দখল প্রদানের নির্দেশ দেওয়া হয়।

ওই আদেশের ভিত্তিতে আজ আদালতের প্রতিনিধিরা ভবনটির দখল ব্যাংক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।

বেসিক ব্যাংক কর্তৃপক্ষ মনে করে, দীর্ঘদিনের আইনি জটিলতার অবসান ঘটিয়ে ভবনটির দখল বুঝে পাওয়া ব্যাংকের সম্পদ ও স্বার্থ সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এর ফলে নিজস্ব সম্পত্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করার পথ সুগম হয়েছে। পাশাপাশি ব্যাংকের সম্পদ সংরক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনায় এটি ইতিবাচক ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষ ও প্রযুক্তিনির্ভর সিভিল সার্ভিস গড়ার আহ্বান জানালেন জনপ্রশাসন উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৫ এম


দক্ষ ও প্রযুক্তিনির্ভর সিভিল সার্ভিস গড়ার আহ্বান জানালেন জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ১০ নভেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ জনগণের প্রত্যাশা পূরণে সিভিল সার্ভিসকে আরও দক্ষ, জবাবদিহিমূলক, নীতিবান ও প্রযুক্তি-সক্ষম করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

তিনি আজ রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে অনুষ্ঠিত ‘ক্যাপাসিটি নিডস অ্যাসেসমেন্ট অব দ্য বাংলাদেশ সিভিল সার্ভিস’ শীর্ষক জাতীয় পরামর্শ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সভাটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিট ও ইউএনডিপি বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়।

উপদেষ্টা উল্লেখ করেন, দেশের জনগণ বর্তমান সরকারের কাছে একটি স্বচ্ছ, দক্ষ ও জনবান্ধব প্রশাসনের প্রত্যাশা করেছেন। সরকারের পাঁচ বছর মেয়াদি কৌশলগত সংস্কার ও উন্নয়ন কাঠামো (জুলাই ২০২৬ থেকে জুন ২০৩১) সফলভাবে বাস্তবায়নে সিভিল সার্ভিসের দক্ষতা, কর্মক্ষমতা ও দ্রুত সেবা প্রদানের সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কোনো নীতি বা কর্মসূচি তখনই সফল হয়, যখন মাঠপর্যায়ের কর্মকর্তারা তা যথাসময়ে ও যথাযথভাবে জনগণের কাছে পৌঁছে দিতে পারেন।

পরিবর্তনশীল বিশ্বে প্রশাসনের চ্যালেঞ্জ মোকাবেলায় সিভিল সার্ভিসকে সময়োপযোগী করে গড়ে তোলার ওপর তিনি গুরুত্ব আরোপ করেন। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও তথ্য-উপাত্তের কার্যকর ব্যবহার বিশ্বজুড়ে শাসনব্যবস্থায় নতুন মাত্রা যোগ করছে বলেও তিনি মন্তব্য করেন। সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও যুক্তরাজ্যের অভিজ্ঞতা তুলে ধরে উপদেষ্টা বলেন, কর্মকর্তাদের জন্য জীবনব্যাপী শিক্ষা এবং যোগ্যতাভিত্তিক পেশাগত উন্নয়নের সুযোগ তৈরি করতে হবে। একই সঙ্গে আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশের সিভিল সার্ভিসকে বৈশ্বিক প্রতিযোগিতার উপযোগী করে তুলতে হবে।

সিভিল সার্ভিসের সক্ষমতা নিরূপণ উদ্যোগের প্রশংসা করে উপদেষ্টা বলেন, এ উদ্যোগের মাধ্যমে সরকারি অর্থ ও ক্রয় ব্যবস্থাপনা, প্রকল্প বাস্তবায়ন ও ব্যবস্থাপনা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল দক্ষতা, তথ্যের সুরক্ষা, জলবায়ু পরিবর্তন, বাণিজ্য ও বিনিয়োগ, আইন প্রণয়নের খসড়া তৈরি এবং নাগরিককেন্দ্রিক সেবাসহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো চিহ্নিত করা হয়েছে। এসব ক্ষেত্রে কর্মকর্তাদের দক্ষতা বাড়ানোর মাধ্যমে জনপ্রশাসনের সামগ্রিক সক্ষমতা আরও জোরদার করা সম্ভব হবে।

কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, দক্ষ কর্মকর্তারাই উন্নত জনসেবা নিশ্চিত করতে পারেন। তাই জনগণের আশা-আকাক্সক্ষা পূরণে সিভিল সার্ভিসকে আরও দক্ষ, নীতিবান ও প্রযুক্তি-সক্ষম হতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ইউএনডিপি বাংলাদেশের ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সোনালী দয়ারত্নে উপস্থিত ছিলেন। এছাড়া বক্তব্য দেন, গভর্নেন্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক ড. দেলোয়ার হোসেন এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. রিজওয়ান খায়ের। সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৬ এম


জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর

ঢাকা, ১০ নভেম্বর, ২০২৬ : জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঐক্যবদ্ধ উদ্যোগ জরুরি বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

সোমবার বিকেলে তুরস্কের আনাতোলিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ৩১-এর উদ্বোধনী দিনে বাংলাদেশ প্যাভিলিয়নে ‘লিভিং ওয়াটারস, শেয়ার্ড রাইটস : ক্লাইমেট রেজিলিয়েন্স থ্রু ন্যাচারাল রাইটস-লেড গভর্ন্যান্স’ শীর্ষক উচ্চপর্যায়ের নীতিসংলাপে তিনি উদ্বোধনী বক্তব্য প্রদান করেন।

চেঞ্জ ইনিশিয়েটিভের উদ্যোগে আয়োজিত এই সংলাপে প্রাকৃতিক অধিকারভিত্তিক পানি শাসনব্যবস্থা, আন্তঃসীমান্ত নদীর সুরক্ষা, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং স্থানীয় জনগণের পানির ন্যায্য অধিকার নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পায়। এই সংলাপটি সুইজারল্যান্ড দূতাবাস এবং ওয়াটারএইড বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত হয়।

আজ ঢাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

শেখ ফরিদুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, যা বাংলাদেশের সুপেয় পানি, খাদ্যনিরাপত্তা, আবাসন এবং অবকাঠামোর জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। এই পরিস্থিতি মোকাবেলায় বৈশ্বিক, দক্ষিণের দেশসমূহ এবং জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে ঐক্যবদ্ধ উদ্যোগ এবং কার্যকর আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলো যদি সম্মিলিতভাবে আন্তর্জাতিক ফোরামে নিজেদের দাবি ও অগ্রাধিকার তুলে ধরতে পারে, তাহলে ক্ষতিগ্রস্ত জনগণের জীবনমান উন্নয়ন, সুপেয় পানির প্রাপ্যতা এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন সম্ভব হবে।

নেচার অ্যান্ড গভর্ন্যান্স পলিসি প্ল্যাটফর্মের (এনজিপিপি) আহ্বায়ক শেখ ফরিদুল ইসলাম উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত বিশেষ করে উন্নয়নশীল ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জনগণের জীবন ও জীবিকাকে ক্রমাগত বিপন্ন করে তুলছে। এই অবস্থায় জনগণের মৌলিক চাহিদা, বিশেষত নিরাপদ পানি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলো আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় যথাযথ গুরুত্ব দেওয়া প্রয়োজন।

তিনি জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর অভিন্ন স্বার্থ সংরক্ষণে সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং আন্তর্জাতিক পরিসরে কার্যকর সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান।

সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চেঞ্জ ইনিশিয়েটিভের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এম. জাকির হোসেন খান।

বাংলাদেশের সংসদ সদস্য এবং এনজিপিপি’র কোর সদস্য মনসুরা আক্তার, এমপি বলেন, সাধারণ মানুষের কাছে জলবায়ু পরিবর্তনের প্রভাব মূলত নিরাপদ পানির সংকট, কৃষিকাজে পানির অভাব এবং বন্যার ক্ষয়ক্ষতির মাধ্যমে প্রতিফলিত হয়।

তিনি মানুষের পানির অধিকার নিশ্চিত করতে কার্যকর ও দীর্ঘমেয়াদি নীতিগত পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেন।

তুরস্কের কৃষি ও বন মন্ত্রণালয়ের পানি ব্যবস্থাপনা অধিদপ্তরের পানীয় পানি বিভাগের প্রধান ড. মুস্তাফা বার্ক দুয়গু পানিসম্পদের টেকসই ব্যবস্থাপনায় অভিন্ন নদী অববাহিকাভুক্ত দেশগুলোর মধ্যে সহযোগিতা ও কারিগরি অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন।

ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডসের অভিযোজন ও সহনশীলতা বিভাগের প্রধান চিতেম্বো কাওয়িম্বে চুঙ্গা স্থানীয় জনগণের নেতৃত্বে জলবায়ু অভিযোজন কার্যক্রম বাস্তবায়ন এবং অর্থায়নের কার্যকারিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

ইন্টারন্যাশনাল ওয়াটার ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের নেপাল প্রতিনিধি ড. মনোহরা খাড়কা জলবায়ু অর্থায়নে ন্যায়বিচার নিশ্চিত করা এবং গবেষণালব্ধ তথ্যকে নীতিনির্ধারণ ও বাস্তব বিনিয়োগ পরিকল্পনায় কাজে লাগানোর আহ্বান জানান।

ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের জ্যেষ্ঠ গবেষক সেজাল প্যাটেল নদী, জলাভূমি ও ভূগর্ভস্থ পানিসম্পদ সুরক্ষায় দীর্ঘমেয়াদি বিনিয়োগ এবং স্থানীয় জনগণের জন্য অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়া বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসের জ্যেষ্ঠ কর্মসূচি ব্যবস্থাপক শিরিন সুলতানা লিরা স্থানীয় সরকার ও জনগণের যৌথ অংশগ্রহণে টেকসই পানি ব্যবস্থাপনার অভিজ্ঞতা তুলে ধরেন।

সংলাপে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন ও পানি ব্যবস্থাপনা বিশেষজ্ঞ, উন্নয়ন সহযোগী এবং বাংলাদেশ ও চিলির আদিবাসী জনগণের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকার খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে: ক্রীড়া প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৭ এম


সরকার খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে: ক্রীড়া প্রতিমন্ত্রী

নওগাঁ, ১০ নভেম্বর, ২০২৬ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

তিনি উল্লেখ করেছেন, বিগত ১৭ বছর ধরে ফ্যাসিবাদী সরকারের অবহেলা ও অনিহার কারণে দেশের ক্রীড়াঙ্গন ধ্বংস হয়ে গিয়েছিল। বর্তমানে সবগুলো স্টেডিয়াম জরাজীর্ণ অবস্থায় রয়েছে। দেশে অসাধারণ প্রতিভা থাকা সত্ত্বেও উন্নত মানের খেলোয়াড় তৈরি হওয়ার সুযোগ সৃষ্টি হয়নি।

আজ মঙ্গলবার বিকেল ৪টায় নওগাঁয় জেলা প্রশাসক আন্ত:উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান, এবং নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ডা: ইকরামুল বারী টিপু।

অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিক নান্নু, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন সহ জেলা পর্যায়ের সকল কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসারবৃন্দও উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, সরকার খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। কারণ, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, দূর্নীতি মুক্ত রাষ্ট্র গঠন করতে হলে খেলাধুলার সম্প্রসারণ অপরিহার্য। ক্রীড়াঙ্গনের উন্নয়নের মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটিয়ে মাদকমুক্ত সুস্থ জাতি গঠন করার লক্ষ্যে সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী সকলকে ঐক্যবদ্ধ করে একটি সুন্দর ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। 'সবার আগে বাংলাদেশ এবং সবার জন্য বাংলাদেশ' এই প্রতিপাদ্য সামনে রেখে যখন দেশ এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই স্বৈরাচারের কিছু প্রেতাত্মা সমাজের ভেতরে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা চালাচ্ছে।

এ প্রসঙ্গে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, পুলিশ প্রশাসনসহ সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এসব স্বৈরাচারী চক্রের বিরুদ্ধে কঠোরভাবে রুখে দাঁড়াতে হবে।

দীর্ঘদিন পর এমন একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজনের ফলে নওগাঁ উৎসবের শহরে পরিণত হয়। দুপুরের পর থেকে শহরের বিভিন্ন মহল্লা ও শহরের পাশ্ববর্তী গ্রামগুলো থেকে হাজার হাজার ফুটবলপ্রেমী দর্শক স্টেডিয়ামে আসতে শুরু করে। বিকেলের মধ্যে পুরো স্টেডিয়াম পূর্ণ হয়ে যায়।

এই টুর্নামেন্টে নওগাঁ জেলার ১১টি উপজেলা ও ১টি পৌরসভাসহ মোট ১২টি ফুটবল দল অংশগ্রহণ করছে।

উদ্বোধনী ম্যাচে মান্দা উপজেলা এবং রানীনগর উপজেলা দল অংশগ্রহণ করে। ম্যাচে রানীনগর উপজেলা দল ২-১ গোলে মান্দা উপজেলা দলকে পরাজিত করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%