০৮:৪১ পি.এম
দলীয় গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অনুপস্থিত থাকার কারণে ১৬টি বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের ২৯ নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়েছে যে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে হবে।
শনিবার (৩ অক্টোবর) তারিখে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের আহ্বায়ক তানজীম রুবাইয়াত আফিফ এবং সদস্য সচিব মোস্তাফিজুল কবীরের সই করা পৃথক নোটিশে এই নির্দেশনা প্রদান করা হয়।
নোটিশে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট নেতারা নিজ নিজ কলেজ ছাত্রদলের দায়িত্বশীল পদে থাকলেও সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত কিছু গুরুত্বপূর্ণ সাংগঠনিক কর্মসূচিতে তাদের অনুপস্থিতি সংগঠনের জন্য প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে।
আরও পড়ুন: ‘ফালতু লোক’ শুনে লাইভ টকশো ত্যাগ করলেন রাশেদ খাঁন
এতে আরও বলা হয়েছে, এসব কর্মসূচিতে অনুপস্থিত থাকার কারণ জানিয়ে এবং তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না—এ বিষয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে লিখিত জবাব দিতে হবে।
শোকজপ্রাপ্তদের মধ্যে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক; বসুন্ধরা আদ্-দীন মেডিকেল কলেজ ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিব; বাংলাদেশ ডেন্টাল কলেজ ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিব; সিটি ডেন্টাল কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং হলি ফ্যামিলি মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক অন্তর্ভুক্ত রয়েছেন।
এছাড়া, ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ছাত্রদলের আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক; গ্রীন লাইফ মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক; ইবনে সিনা মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক; সাফেনা উইমেন্স ডেন্টাল কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক; আশিয়ান মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকও শোকজের তালিকায় রয়েছেন।
শোকজপ্রাপ্ত অন্যান্য নেতাদের মধ্যে রয়েছেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক, ইউনাইটেড মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক, পপুলার মেডিকেল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক, এম এইচ শমরিতা মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি এবং ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক।
আরও পড়ুন: বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান গ্রেপ্তার
এর আগে, গত আগস্টে দেশের ৭৮টি বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে আহ্বায়ক হিসেবে তানজীম রুবাইয়াত আফিফ এবং সদস্য সচিব হিসেবে মোস্তাফিজুল কবীর দায়িত্ব পান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন