০১:০০ পি.এম
নওগাঁ জেলার গুরুত্বপূর্ণ জংশন পয়েন্ট বালুডাঙ্গা বাস টার্মিনালে যানজট নিরসন, যানবাহনের শৃঙ্খলা আনয়ন এবং সর্বসাধারণের জনদুর্ভোগ লাঘবে এক প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন নওগাঁ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
আজ সকালে তিনি স্বশরীরে বালুডাঙ্গা বাস টার্মিনাল এলাকা পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি টার্মিনালের পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ, চালক ও সহযোগীদের সাথে অত্যন্ত আন্তরিক পরিবেশে কথা বলেন। বিশেষ করে যত্রতত্র পার্কিং না করা এবং নির্দিষ্ট স্থানে সুশৃঙ্খলভাবে যাত্রী উঠানামার বিষয়ে চালক ও পরিবহন কর্মীদের প্রতি বিশেষ আহ্বান জানান। জনসাধারণের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বাস টার্মিনালে শৃঙ্খলার কোনো বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন।
পরবর্তীতে নওগাঁ জেলার এই গুরুত্বপূর্ণ জংশন পয়েন্টটিতে যানজটমুক্ত পরিবেশ ও স্থায়ী শৃঙ্খলা বজায় রাখতে তিনি কর্তব্যরত ট্রাফিক পুলিশকে কঠোর পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
আরও পড়ুন: চিলমারীতে নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে ব্যাংককর্মী ফেরদৌস রহমান নিহত
পুলিশ সুপারের এই গণমুখী ও দূরদর্শী পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিকরা। তারা মনে করছেন, এ ধরনের প্রত্যক্ষ তদারকি বালুডাঙ্গা বাস টার্মিনালের চিত্র বদলে দেবে এবং জনদুর্ভোগ অনেকটাই কমিয়ে আনবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন