০১:০৪ পি.এম
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান দাবি করেছেন যে, বিরোধী দলে যাওয়ার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা অপকর্ম করার সুযোগ পাচ্ছে না। তবে তিনি মন্তব্য করেছেন যে জামায়াত-শিবির পাল্লা দিয়ে অপকর্মে জড়িত হচ্ছে।
আজ মঙ্গলবার, রাশেদ খান নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই মন্তব্যগুলি করেন।
ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসে এনসিপির নেতাকর্মী ও সমন্বয়কদের দাপট দেখেছি। প্রতিদিন গণমাধ্যমের খবর হয়েছেন কোনো না কোনো নেতা। তবে ইদানীং সেটা আর পরিলক্ষিত হচ্ছে না।
আরও পড়ুন: মোহাম্মদপুরে ফার্মেসিতে তিন রাউন্ড গুলি, কাচ ভাঙল
তিনি আরও বলেন, মনে হচ্ছে, সরকারি দল থেকে বিরোধী দলে যাওয়ার পরে এনসিপির নেতাকর্মীরা আর অপকর্ম করার সুযোগ পাচ্ছে না।’
রাশেদ খান মন্তব্য করেন যে, এনসিপি নেতারা সচিবালয়ে কিংবা সচিবের রুমে ঢুকে যা খুশি তা-ই করতে পারছে না। তিনি বলেন, ‘এ ক্ষেত্রে সুযোগের অভাবে তাদের সৎ মনে হচ্ছে। এটা অবশ্যই একপ্রকার ভালো।
এদিকে, জামায়াত-শিবিরের ক্ষেত্রে অপকর্মের বিষয়টি ভিন্নভাবে দেখছেন রাশেদ খান। তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের সময় তাদের এত অপকর্ম গণমাধ্যমে আসেনি। কিন্তু এখন পাল্লা দিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা অপকর্মে সম্পৃক্ত হচ্ছেন।’
সরকারি দলের পরিবর্তে বিরোধী দলের নেতাকর্মীরা বেপরোয়া হয়ে উঠছেন। রাশেদ খান দাবি করেন, বিরোধী দলে থেকে যদি তারা এমন বেপরোয়া হয়ে থাকে, তাহলে ক্ষমতায় গেলে আওয়ামী লীগকেও হার মানাবে—মানুষ এমনটা লিখছেন।
আরও পড়ুন: শ্যামলীতে চাঁদা না পেয়ে অনুরাগ রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি
তিনি বলেন, ‘শুধু এতটুকুই বলব, সবার সহনশীল হওয়া উচিত। সবাই মিলে দেশটাকে এগিয়ে নিতে হবে। সরকারি দলের ছয় মাসের মূল্যায়নের পাশাপাশি বিরোধী দলেও ছয় মাসের মূল্যায়নের মাধ্যমে দেশে স্বচ্ছতা ও জবাবদিহি সৃষ্টি হোক।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন