০৬:২৮ পি.এম
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রী রাজনৈতিক ও শিল্পবিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসেনি। সরকার একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা লাভ করেছে।
তাই জনগণের প্রতি সরকারের দায়বদ্ধতা রয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে সাভারে পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও গাছের চারা বিতরণ শেষে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করছে সরকার
রুহুল কবির রিজভী মন্তব্য করেন, আমরা বর্তমানে পরিবেশের একটি চরম সংকটকালীন অবস্থায় আছি। উন্নত দেশের তুলনায় আমাদের অবস্থা অনেক পিছিয়ে পড়েছে।
একটি আন্তর্জাতিক গবেষণা সংস্থার সমীক্ষায় দেখা গেছে, পরিবেশ দূষণ পরিস্থিতির দিক থেকে বাংলাদেশ ১৭৩ নাম্বারে অবস্থান করছে।
রিজভী বলেন, আমরা নির্বিচারে গাছ কেটে ফেলছি, খাল ভরাট করছে এবং পুকুরও ভরাট করে ফেলছি। এই পরিবেশ আমাদের আক্রান্ত করছে এবং অসুস্থ করছে।
প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা আরো বলেন, আমাদের জিডিপির প্রায় ১৮-১৯ শতাংশ টাকা স্বাস্থ্যক্ষতিতে ব্যয় হচ্ছে।
আরও পড়ুন: শেখ হাসিনার নতুন পাসপোর্ট-এনআইডির আবেদনে উল্লেখিত তথ্য
এই স্বাস্থ্য ক্ষতি পরিবেশ দূষণের কারণে হচ্ছে। একটি বিশ্বব্যাংকের প্রতিবেদনে দেখা গেছে, বাংলাদেশে ৩২ শতাংশ মৃত্যু পরিবেশ দূষণের জন্য হচ্ছে।
কিন্তু আমাদের বন পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, নদীতে পানি নেই, খাল শুকিয়ে গেছে। বৃষ্টি আসবে কোথা থেকে, মেঘ উৎপন্ন হবে কোথা থেকে।
পরিবেশ দূষণের জন্য অপরিকল্পিত নারায়ণকে দায়ী করে রিজভী বলেন, যেখানে সেখানে বিল্ডিং নির্মাণ করা হচ্ছে এবং কৃষিজমিতে বিল্ডিং নির্মাণ করা হচ্ছে।
এই বিষয়গুলোতে সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে।
আরও পড়ুন: এয়ারলাইন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডসে বর্ষসেরা ক্যাথে প্যাসিফিক, ইউএস-বাংলা তিন স্বর্ণপদক পেল
তিনি আরো বলেন, বর্তমানে পরিবেশ ভয়ংকর পরিস্থিতির দিকে যাচ্ছে। যদি আমরা এখনই সচেতন না হই, প্রয়োজনীয় পদক্ষেপ না নেই, তাহলে আসন্ন একটি ধ্বংসকে মোকাবেলা করার জন্য প্রস্তুতি না নিতে পারলে আমরা ভয়ংকর বিপদের মধ্যে পড়ে যাব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, এ্যাবের সভাপতি কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সার, সদস্য সচিব কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব, বিএলআরআইএর ঠিকাদার হাফিজ উদ্দিন প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন