১২:৫৫ এম
ঘুম থেকে ওঠার পর অনেকেই ক্লান্তি অনুভব করেন অথবা চোখ চুলকালে অভ্যাসবশত চোখ ঘষে থাকেন। চিকিৎসকরা জানান, এটি মোটেও সঠিক নয়। মাঝে মাঝে হালকা চোখ ঘষা সাময়িক আরাম দিতে পারে, তবে এই অভ্যাসের ফলে চোখের জন্য বড় ধরনের বিপদ দেখা দিতে পারে।
বারবার চোখ ঘষার ফলে চোখের চারপাশে রক্ত জমাট বাঁধতে শুরু করে। এতে চোখের নিচের সরু রক্তনালিগুলো ভেঙে গিয়ে ডার্ক সার্কেল তৈরি হয়। এছাড়া, চোখের সাদা অংশে হঠাৎ ভেসে ওঠা লাল রক্তনালির পেছনেও এই অভ্যাস দায়ী।
দৃষ্টিশক্তির জন্য সবচেয়ে বড় ক্ষতি হয়। অতিরিক্ত চোখ ঘষা কর্নিয়ার আকার পরিবর্তন করে কেরাটোকোনাস নামক দৃষ্টিজনিত সমস্যার সৃষ্টি করে। এর পাশাপাশি পিঙ্ক আই এবং আলো সহ্য না করার মতো সমস্যাও দেখা দিতে পারে।
আরও পড়ুন: হাসি-খুশি মানুষ হঠাৎ করেই বিষণ্ন? আড়ালে থাকতে পারে ভয়ংকর বাইপোলার ডিসঅর্ডার
চোখে হাত দেওয়ার আগে হাত ধোয়ার কথা আমাদের অনেকের মনে থাকে না। ফলে হাতে থাকা জীবাণু সহজেই চোখে প্রবেশ করে, যা বড় ধরনের সংক্রমণ বা ইনফেকশন ঘটাতে পারে।
যাদের চোখে গ্লুকোমার মতো সমস্যা রয়েছে, তাদের জন্য চোখ ঘষার অভ্যাসটি পরিস্থিতি আরো মারাত্মক করে তোলে। এটি চোখের পেছনের দিকে রক্ত সঞ্চালন বাড়িয়ে স্নায়ুর স্থায়ী ক্ষতি এবং অন্ধত্বের ঝুঁকি তৈরি করতে পারে।
চোখ চুলকালে চিকিৎসকরা পরামর্শ দেন, হাত দিয়ে না ডলে আই ড্রপ ব্যবহার করা যেতে পারে। এছাড়া চোখে পরিষ্কার পানির ঝাপটা দেওয়ারও পরামর্শ দেওয়া হয়। অ্যালার্জি বা স্ক্রিন টাইম কমানোর মাধ্যমেও চোখ সুস্থ রাখা সম্ভব। তবে সবচেয়ে বেশি প্রয়োজন সচেতন হওয়া। কারণ, চোখের যত্ন নিজের হাতে।
আরও পড়ুন: মাত্র ২০ সেকেন্ডের আলিঙ্গনে মানসিক চাপ কমতে পারে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন