০৪:০৯ পি.এম
রাজধানীর মোহাম্মদপুর থানার এলাকায় পুলিশের বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের কারণে ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। মোহাম্মদপুর থানার পুলিশ সোমবারে থানার বিভিন্ন অপরাধ প্রবণ এলাকার মধ্যে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে।
মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অভিযানের সময় একটি ৭ দশমিক ৬৫ মিমি. পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি এবং ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আরও পড়ুন: শ্রমিক আন্দোলনের নামে নৈরাজ্যের চেষ্টা চলছে: নুর
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি এবং সেইসাথে বিভিন্ন অপরাধে জড়িতরা। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন